Please Donate

Other Links

প্লে-ব্যাক এবং মিক্সড অ্যালবামে ব্যস্ত টুটুল

Tutulক্যারিয়ারের সুসময়ে এসে এস আই টুটুলের সুরকার এবং শিল্পী পরিচয় মিশে একাকার হয়ে গেছে। ব্যাচেলর, রানী কুঠির বাকি ইতিহাস এবং হৃদয়ের কথার ব্যাপক সাফল্যের পর টুটুল সিনেমায় প্লে-ব্যাক করছেন নিয়মিত। এছাড়া সঙ্গীত পরিচালনা করছেন ফেরদৌস হাসানের হৃদয় আছে যার মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ, সাজ্জাদ সুমনের নিশিন্দা নারী এবং এস এ হক আলীফের আকাশ ছোয়া ভালোবাসা মুভিতে। এছাড়া সম্প্রতি প্লে-ব্যাক করলেন বিয়ের প্রস্তাব মুভিতে। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে মুভিতে টুটুলের একক কণ্ঠ এবং কনকচাপার সঙ্গে একটি ডুয়েট গান রয়েছে। এর বাইরে অডিওতেও রয়েছে টুটুলের সমান ব্যস্ততা। সর্বশেষ সলো জলের ভেতর জলের চলন এর সাফল্যের পর এবার টুটুল আসছেন সম্পূর্ণ মৌলিকধর্মী অ্যালবাম নিয়ে। বাপ্পার সুরে অঞ্জন দত্ত ও বাপ্পার সঙ্গে একটি মিক্সড অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া সামিনা চৌধুরীর সঙ্গে প্রথম বারের মতো একটি ডুয়েট অ্যালবাম করছেন তিনি। অন্যদিকে আসিফের সঙ্গে টুটুলের দ্বিতীয় ডুয়েটের কাজও শুরু হওয়ার পথে। এর বাইরে একাধিক মিক্সড অ্যালবামে থাকছে তার গান। এবারের ঈদে সলো প্রকাশের সম্ভাবনা কম থাকলেও একাধিক মিক্সড অ্যালবামে টুটুলের গান থাকছে।

সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ০৪, ২০০৭

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms