ব্লেজিং অ্যানেক্সের দি টেকওভার
একতার মিউজিকের ব্যানারে বাজারে এসেছে আমেরিকা প্রবাসী রেটেড পিজি ফিচারিং ব্লেজিং অ্যানেক্সের অডিও অ্যালবাম দি টেকওভার। এ উপলক্ষে ২৮ এপৃল ধানমন্ডির কজমো লাউঞ্জে মতবিনিময়, অ্যালবামের মোড়ক উন্মোচন ও অ্যালবামের গানের লাইভ পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন একতার মিউজিকের কর্ণধার ফয়সাল সিদ্দিকী বোগী। অনুষ্ঠানে ভিজুয়াল মিডিয়া, প্রেস মিডিয়া, একতারের শিল্পীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
টেকওভার অ্যালবামে ইনট্রো ও আউট্রোসহ মোট ১৫টি ট্র্যাক রয়েছে। অ্যালবামের গানগুলো হলো সাপ্তাহিক সিলেবাস, দি টেকওভার, চুপিচুপি, রসের হাড়ি, নিশিরাত, ফ্লাই হাই, কেন, তোমার খোজ, ভ্রমর কইয়ো গিয়া, চোর-ডাকাত-পুলিশ, অপার হয়ে, রক অন ও মরহুম। ভ্রমর কইয়ো গিয়া ছাড়া সব গানের কম্পোজিশন করেছেন ফিলিপ গোমস। গানগুলো রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করা হয়েছে নিউ ইয়র্কের দি হাউস অফ নয়েজ স্টুডিওতে। হিপহপ ধারার এ অ্যালবামটি শ্রোতা প্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেছেন একতার মিউজিক সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ব্লেজিং অ্যানেক্সের অন্য সদস্যরা হলেন আশিক, ডি-কস্টার, আহ মারডা, এইচ মারডা, ব্যাংগালী আইজাক, গেস্ট আর্টিস্ট ভিয়া ও জেরল্ড।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments