ভিসিডিতে চ্যানেল আইয়ের ডি রকস্টার সিরিজ
ডি রকস্টার, হান্ট ফর অ্যা রক ব্যান্ড জনপ্রিয় টিভি অনুষ্ঠানটির ভিসিডি এখন বাজারে। নিয়ে এসেছে জি সিরিজ। বাম্বা ও ডি-জুসের উদ্যোগে দেশসেরা রক ব্যান্ড নির্বাচনের প্রতিযোগিতায় চ্যানেল আই এ অডিশন পরবর্তী দ্বিতীয় রাউন্ডের যতো পর্ব প্রচারিত হয়েছে, তার প্রতিটি পর্বই এখন থেকে ভিসিডিতে পাওয়া যাবে। দ্বিতীয় রাউন্ডে সেরা ২০টি ব্যান্ডের পারফরম্যান্স ও ফলাফল ঘোষণা পর্ব প্রতিটি ভিসিডিতে বোনাস হিসেবে আছে গেস্ট ব্যান্ডের পারফরম্যান্স।
দ্বিতীয় রাউন্ডের নবম পর্ব নিয়ে সাজানো ভিসিডিতে আছে নবম পর্বের প্রতিযোগী ব্যান্ড বেদুঈন, বর্ডার, ডার্ক, একলিপ্স ও ক্যাকটাসের লাইভ পারফরম্যান্স। বোনাস হিসেবে আছে অতিথি ব্যান্ড আর্টসেলের পারফরম্যান্স। একাদশ পর্ব নিয়ে সাজানো ভিসিডিটিতে আছে প্রতিযোগী ব্যান্ড দৃক, রেডিও অ্যাকটিভ, অফস্ট্রিট, নিউ রেইনবো ও মেটাফেজের লাইভ পারফরম্যান্স। বোনাস আছে অতিথি ব্যান্ড ফিডব্যাকের লাইভ পারফরম্যান্স। আর দ্বিতীয় রাউন্ডের দশম ও ত্রয়োদশ পর্ব নিয়ে সাজানো ভিসিডিটিতে আছে প্রতিযোগী ব্যান্ড ইকুয়াল, ট্যুর, এটিআর, ডেডস ফো ও পাওয়ার সার্জ এর লাইভ পারফরম্যান্স। বোনাস হিসেবে আছে অতিথি পেন্টাগনের লাইভ পারফরম্যান্স ছাড়াও ত্রয়োদশ পর্বের প্রতিযোগিতার ফলাফল।
দ্বিতীয় রাউন্ডের ১২তম ও সর্বশেষ ১৪তম পর্ব নিয়ে সাজানো ভিসিডিটিতে বোনাস হিসেবে আছে শেষ পর্বের ফলাফল রাউন্ড এবং অতিথি ব্যান্ড বাংলাদেশের লাইভ পারফরম্যান্সের ভিডিও ট্র্যাক। প্রতিযোগীদের মধ্যে আছে বিবর্ণ, বৃত্ত, বর্তমান, কোর এবং মেকানিক্স ব্যান্ডের পারফরম্যান্স। প্রতিটি ব্যান্ডই একটি করে গান গাওয়ার সুযোগ পায় এবং বিচারকদের রায় ও এসএমএসে আসা ভোটের ভিত্তিতে শেষ ষোলোতে থাকলো কারা, তাও দেখে নেয়া যাবে এ ভিসিডি থেকে।
চ্যানেল আই টিভিতে এ অনুষ্ঠান যারা দেখতে পারেননি, তারা ভিসিডিগুলো সংগ্রহে রাখতে পারেন। ভিসিডি পরিবেশনার দায়িত্বে রয়েছে গীতাঞ্জলি।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments