Tag Search: Kabir Bakul. Gazi Mazharul Anowar

  1. ঈদে এন্ডু্ কিশোরের ‘মন বন্ধুয়া’
    ঈদকে সামনে রেখে সংগীতার ব্যানারে বাজারে আসছে বাংলাদেশের প্রতিভাবান জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের নতুন একক অ্যালবাম ‘মন বন্ধুয়া’। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, রাজীব আহমেদ, দেলোয়ার আরজুদা শরফ, শাহ আলম সরকার। সত্যগীত রেকর্ডিং ষ্টুডিওতে অ্যালবামের কাজ হয়েছে। অ্যালবামের ব্যাপারে ইমন সাহা বললেন, ‘এটা পৃথিবীর শ্রেষ্ঠ অ্যালবাম! অ্যালবামটি শুনলে মাটির গানের স্বাদ পাবে শ্রোতা। সত্যিই কিছু ভালো গান আছে এতে। সূত্রঃ ইএনএস।

    Tags: , , , , ,