Tag Search: Asif Akbar

  1. বৈশাখের সফল অ্যালবাম আসিফের বন্দি
    Asif - Bondiবৈশাখ উপলক্ষে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মুক্তি পেয়েছিল প্রায় অর্ধ শতাধিক অডিও অ্যালবাম। তবে গত বছরের তুলনায় এবারের বৈশাখে তারকা শিল্পীদের অ্যালবাম সংখ্যা ছিল নগন্য। এর মধ্যে তারকা শিল্পীদের যে কয়টি অ্যালবাম আশানুরূপ সফলতা পেয়েছে তার মধ্যে আসিফের বন্দি অ্যালবামটিই এখন পর্যন্ত বিক্রির দিক থেকে শীর্ষে আছে বলে জানা গেছে। ঢাকার সর্ব বৃহৎ অডিও বাজার পাটুয়াটুলী ও নবাবপুরের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে [বাকিটুকু পড়ুন]

    Tags:

  2. ইত্যাদিতে গাইবেন বেবী নাজনীন ও আসিফ
    আসিফ আকবর এবং বেবী নাজনীনইত্যাদিতে প্রচারিত গান মানেই নতুন গান। এবারের ইত্যাদিতেও রয়েছে দুটি ব্যতিক্রমী গান। একটি পরিবেশন করেছেন নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্‌ ও একদল বাউল শিল্পী। বাংলাদেশের রূপ-বৈচিত্র্যকে বর্ণনা করে মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। বিভিন্ন গ্রামে প্রাকৃতিক পরিবেশে এবং স্টুডিওতে দুদিন ধরে গানটির চিত্রায়ন করা হয়। এটি মূলত একটি দেশের গান। বাউলদের নিয়ে কুমার বিশ্বজিত [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , , , , , , ,

  3. শহীদুল্লাহ ফরায়জীর অ্যালবাম ভালোবাসতেও দিলে না
    শহীদুল্লাহ ফরায়জীসাউন্ডটেকের ব্যানারে বাজারে এসেছে অডিও শিল্পের নির্ভরযোগ্য গীতিকার শহীদুল্লাহ ফরায়জীর কথায় মূলধারার গায়ক বারী সিদ্দিকী ও তারুণ্যের হার্টথ্রব আসিফের দ্বৈত অ্যালবাম ভালোবাসতেও দিলে না। আধুনিক, লোকজ, আধ্যাত্মিক, রোমান্টিক ও বিরহ ধারার ১২টি গান রয়েছে অ্যালবামে। সব গানই লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। আর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বারী সিদ্দিকী ও পল্লব সান্যাল। বারী সিদ্দিকীর গাওয়া গানগুলো হলো এতো দুঃখ কেমন করে, পাপী আমি তোমার প্রেমে, ওগো রাই কাছে পাবো না তাই, সব মানুষের ধর্ম আছে, ওরে জোছনার মতন ও পৃথিবীতে আসবো বারেবারে। [বাকিটুকু পড়ুন]

    Tags: ,

  4. হওয়ার কথা ছিল কৃকেটার হয়ে গেলাম শিল্পী
    Asif Akbarআসিফ আকবর৷ সবাই তাকে এক নামেই চেনেন৷ দীর্ঘদিন ধরে একচ্ছত্রভাবে অডিও জগতে আধিপত্য বিস্তার করে চলেছেন৷ তার ১৭টি সলো, ৭৪টি ডুয়েট ও মিক্সড অ্যালবাম বাজারে এসেছে৷ প্রথম অ্যালবাম ছিল ও প্রিয়া তুমি কোথায়৷ শ্রোতাদের কাছে এতোটাই সাড়া জাগিয়েছিল অ্যালবামটি যা এ পর্যন্ত কোনো অ্যালবামের ক্ষেত্রে ঘটেনি৷ এরপর ধীরে ধীরে বের হতে থাকে তার অন্যান্য অ্যালবাম৷ এ শিল্পী সম্প্রতি এসেছিলেন যায়যায়দিন চে কাফেতে৷ সামগ্রিক বিষয়ে কথা বলেছেন আমাদের সঙ্গেআপনার প্রথম অ্যালবাম ছিল ও প্রিয়া তুমি কোথায়, অ্যালবামটি ব্যাপক সাড়া ফেলেছিল৷ প্রথম অ্যালবামের ক্ষেত্রে সাধারণত এমনটি হয় না৷ বিষয়টি কিভাবে নিচ্ছেন আপনি?অবশ্যই বলতে হবে আমি একজন লাকি মানুষ৷ অনেক শ্রম দিয়েছিলাম অ্যালবামটির পেছনে৷ আমি মনে করি সর্বকালের সেরা অ্যালবাম এটি৷ এর আগে হয়নি এমনকি ভবিষ্যতেও হবে কি না সন্দেহ৷ [বাকিটুকু পড়ুন]

    Tags: ,

  5. বেবী নাজনীন ও আসিফের তুমি আমার স্বপ্ন ঘুড়ি
    Asif and Baby Nazninবেবী নাজনীন ও আসিফ আকবর দু’জনই দীর্ঘদিন ধরে গান করছেন৷ বাজারে তাদের অ্যালবামও আছে অনেক৷ শ্রোতারা এ দুই শিল্পীর অ্যালবাম আলাদাভাবে গ্রহণ করেছে৷ কখনো একসঙ্গে তারা গান করেননি৷ এই প্রথম একটি ডুয়েট অ্যালবাম বের করলেন তারা৷ ভ্যালেনটাইনস ডে উপলক্ষে এ ডুয়েট অ্যালবামটি বাজারে আসছে৷ বাজারে আনছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক৷ [বাকিটুকু পড়ুন]

    Tags: , ,

  6. বারী সিদ্দিকী-আসিফ আকবরের ভালোবাসতেও দিলে না
    আসিফ আকবর ও বারী সিদ্দিকীর প্রথম দ্বৈত অ্যালবাম ভালোবাসতেও দিলে না৷ অ্যালবামটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসবে৷ অ্যালবামে মোট গান থাকবে ১২টি৷ গানগুলোর কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী৷ অ্যালবামের আটটি গানের সুর করেছেন বারী সিদ্দিকী ও চারটি গানের সুর করেছেন পল্লব স্যানাল৷ অ্যালবামের গানগুলো রাখা হয়েছে আধুনিক ও ফোক-আধ্যাত্মিক ধাচের৷ [বাকিটুকু পড়ুন]

    Tags: ,

  7. আসিফ ও বেবী নাজনীনের ডুয়েট
    আসিফ ও বেবী নাজনীন প্রথমবারের মতো একটি অ্যালবামের সব গান গাইছেন৷ অ্যালবামটির প্রাথমিক কাজ প্রায় শেষ হয়েছে৷ অডিও প্রয়োজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে বাজারে আসবে৷ অ্যালবামে গান থাকবে মোট ১০টি৷ অ্যালবাম সম্পর্কে আসিফ আকবর বলেন, এর আগে বেবী নাজনীনের সঙ্গে ডুয়েট অ্যালবাম করিনি৷ এই প্রথম তার সঙ্গে ডুয়েট অ্যালবাম করছি৷ তিনি একজন ভালো শিল্পী৷ শ্রোতারা আশা করি আমাদের গানগুলো গ্রহণ করবে৷ এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, [বাকিটুকু পড়ুন]

    Tags: ,

  8. ব্যান্ডের অ্যালবামবিহীন এবারের ঈদ
    রোজার ঈদে বাজারে এসেছিল রেকর্ড সংখ্যক অ্যালবাম৷ এবার ঈদে তুলনামূলকভাবে অ্যালবামের সংখ্যা কম৷ ৪০টির বেশি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৫০টির মতো অ্যালবাম এবারের ঈদে বাজারে আসছে৷ সব অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালবাম বের করছে না৷ হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান থেকে এবার ঈদে অ্যালবামগুলো বের হচ্ছে৷ [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , , , , , , , , , , , , , , , , ,