Posts tagged with the keyword: ‘সালমা আক্তার’

সরগরম ঈদের অডিও বাজার

সরগরম ঈদের অডিও বাজার

জমতে শুরু করেছে ঈদের অডিও বাজার। দীর্ঘ মন্দার পর ঈদে কোম্পানিগুলো জনিপ্রয় শিল্পীদের অ্যালবাম বাজারে ছেড়েছে। এর মধ্যে কিছু কিছু অ্যালবাম বাজারে বেশ সাড়াও ফেলেছে। কিন্তু অধিকাংশ কোম্পানিই হতাশা ব্যক্ত করে বলেছে, বাজারে অ্যালবামের বেশ চাহিদা রয়েছে, কিন্তু কিছু করার নেই, কারণ রিলিজের পরপরই অ্যালবামগুলো পাইরেসি হয়ে গেছে। বাজারে অল্প দামে পাইরেসি কপিই চলছে ফলে [...]

নিজেকে শিল্পী ভাবতে চাই : সালমা

নিজেকে শিল্পী ভাবতে চাই : সালমা

কুষ্টিয়ার সাধারণ কিশোরী সালমা এখন দেশের নামি গায়িকা। ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ের পর পাল্টে গেছে তার জীবনধারা। সালমার একটা তাবিজ বানাইয়া দে, আমি চাইলাম যারে, এক নয়নতো দ্যাখে নারে, বন্ধু আইয়ো আইয়ো গানগুলো এখন শ্রোতাদের মুখে মুখে। সালমা এখন আরো পরিপক্ব হয়ে উঠেছে। ঈদে আসছে তার পঞ্চম একক অ্যালবাম। ধীরে ধীরে সালমা এগিয়ে যাচ্ছে [...]

গানে আমার কোনো ক্লান্তি নেই

গানে আমার কোনো ক্লান্তি নেই

ঈদ উপলক্ষে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা সালমার একক অ্যালবাম ‘পরানের বন্ধু’। এটি বাজারে এনেছে গানচিল। কথা হলো সালমার সঙ্গে।
কী করছেন?
আমার মা আজ (সোমবার) গ্রামের বাড়ি যাবেন। তাই আম্মার কাপড় গুছিয়ে দিচ্ছি। মাঝে বেশ কয়েক মাস দেশের বাইরে ছিলাম। দেশে ফিরে নতুন একক অ্যালবামের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর কোনো দিকে সময় দিতে পারিনি। ঘরের সবকিছু [...]

এবারের সব প্রতিযোগীই ভালো গাইছে : সালমা

এবারের সব প্রতিযোগীই ভালো গাইছে : সালমা

ক্লোজআপ ওয়ান তারকা সালমার সর্বশেষ একক অ্যালবাম বাউলামির অসুখ। এরপর পেরিয়ে গেছে অনেকদিন। এর মাঝে আবারো আলোচিত হয়েছেন প্লে-ব্যাক এবং সে সঙ্গে চলচ্চিত্রে অভিনয়ের জন্য এখন পুরোদমে এগিয়ে চলছে তার তৃতীয় একক অ্যালবামের কাজ। সালমার নতুন অ্যালবাম,  প্লে-ব্যাক, বর্তমান ও আগামী নিয়ে তার সঙ্গে কথা বলেছেন টি আই অন্তর ও ছবি তুলেছেন  শেখ হাসান।
তৃতীয় অ্যালবামের [...]

সালমা এবার চলচ্চিত্রে

সালমা এবার চলচ্চিত্রে

আজ এফডিসির বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা চলচ্চিত্রের শুটিং। আর এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। মাটির ঠিকানার একটি গানের বিভিন্ন দৃশ্যে দেখা যাবে তাকে। গানটির শিরোনাম আন্ধা সুন্দরীর দুই দিন। গানটি গেয়েছেন সালমা নিজেই। লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটির ডিউরেশন [...]

দেড় মাসের সফরে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন একঝাঁক তারকা

দেড় মাসের সফরে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন একঝাঁক তারকা

আজ কুয়েত এয়ারলাইন্সের সাড়ে ৫টার ফ্লাইটে দেড় মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শো-বিজের একঝাঁক তারকা। এদের মধ্যে রয়েছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, হায়দার হোসাইন, মিলা এবং ক্লোজআপ তারকা সালমা, মুহিন, নিশিতা, রন্টি, সোনিয়া, সাব্বিরসহ অনেকে।
টিভি মিডিয়া থেকে মনির খান শিমুল ও নাদিয়াসহ আরো কয়েকজন। জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলা কমিউনিটির স্বনামধন্য মিডিয়া সংগঠন দেশি মিউজিক ডট [...]

ভোটারদের উদ্বুদ্ধকরণে ঝিনাইগাতীতে সালমা ও নোলক

ভোটারদের উদ্বুদ্ধকরণে ঝিনাইগাতীতে সালমা ও নোলক

অনুষ্ঠানের এক পর্যায়ে গান পরিবেশন করছেন ক্লোজ আপ তারকা সালমাশেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার ন্যাশনাল আইডি কার্ড তৈরি ও ভোটার লিস্ট প্রণয়নে ভোটারদের উদ্বুদ্ধ করতে ২১ মার্চ শুক্রবার বিকালে নালিতাবাড়ী পৌরসভা ও মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে মালিঝিকান্দা হাই স্কুল মাঠে ক্লোজআপ স্টার সালমা-নোলকের এক জমজমাট কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে ক্লোজআপ স্টার পলাশ [...]

ক্লোজআপ ওয়ান তারকা নোলক ও সালমা

ক্লোজআপ ওয়ান তারকা নোলক ও সালমা

২০০৫ সালের ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। প্রথমবারের সে আসরের পর ঠিক এর পরের বছরই ২০০৬ সালে এ আসরে সেরা হন অন্য ক্লোজআপ ওয়ান তারকা সালমা। আর আজ থেকে আবারো শুরু হতে যাচ্ছে তৃতীয়বারের মতো ক্লোজআপ ওয়ান তারকা খোজার নতুন মিশন। সব মিলিয়ে প্রথম ও দ্বিতীয় ক্লোজআপ ওয়ান তারকারা এ আসরে আসার অভিজ্ঞতা নিয়ে তাদের [...]

এক বছরের ছুটি নিচ্ছেন সালমা

এক বছরের ছুটি নিচ্ছেন সালমা

নিজের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য গানচিলের কাছে এক বছরের ছুটি চেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। সামনেই সালমার এসএসসি পরীক্ষা। তাই প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দরকার। আর সে কারণেই এক বছরের জন্য নিজের ব্যস্ততা কিছুটা কমাতে চাইছেন। কিন্তু এর মধ্যেই গুজব রটেছে সালমা নাকি দেশ ছেড়ে স্থায়ীভাবে লন্ডনে পাড়ি জমাচ্ছেন। তবে সালমা এ বিষয়টি পুরোপুরি অস্বীকার [...]

ফ্যান্টাসি কিংডমে আজ কুমার বিশ্বজিৎ ও ক্লোজআপ তারকাদের কনসার্ট

ফ্যান্টাসি কিংডমে আজ কুমার বিশ্বজিৎ ও ক্লোজআপ তারকাদের কনসার্ট

এ মুহূর্তে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। বর্তমানে তিনি অবস্থান করছেন লন্ডনে। লন্ডনে তিনটি কনসার্টে অংশ নিতে তিনি গত ২৪ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। তার সঙ্গে রয়েছেন আরেক জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোর ও ক্লোজআপ তারকা সালমা। লন্ডন থেকে ঢাকায় ফিরবেন আজ সকালে। এরপর বিকালে ফ্যান্টাসি কিংডমে অনুষ্ঠিতব্য পেপসি ঈদ [...]

Advertisement