Please Donate
Other Links
Posts Tagged ‘সাক্ষাত্কার’
সঙ্গীতের নতুন জুটি টিপু-তোনি সেলিব্রেটির আড্ডা - April 4th, 2007
একজন ব্যান্ড শিল্পী, অন্যজন আধুনিক শিল্পী। দুজনে একই ট্র্যাকে কণ্ঠ দিয়ে গানে ভিন্ন মাত্রা আনলেও প্রাণে তাদের অভিন্ন আবেগ। দুজনই পছন্দ করেন ভালো কথা, ভালো সুর আর পরিচ্ছন্ন মিউজিক। গান করতে গিয়ে এতোদিন দুজন দুই রকমের অভিজ্ঞতার [বাকিটুকু পড়ুন]
আত্মবিশ্বাস আর সদিচ্ছার প্রেরণায় সুমন - February 25th, 2007
অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন ভিন্নধারার গান আর গায়কী সুরের জন্য ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন শ্রোতা হৃদয়ে৷ এক সময় সবাই আন্ডারগ্রাউন্ড ব্যান্ড বললেও এখন তারাই বলছেন মেইনস্টৃমে, নিজেদের জন্য তৈরি করে নিয়েছেন ভিন্নধারার একটি শ্রোতা গোষ্ঠী৷ বর্তমান হাজারো তরুণ-তরুণীর মূল ক্রেজ পরিণত হয়েছে ব্যান্ড দল অর্থহীনের কোনো কনসার্ট বা অ্যালবামের খবর৷ দীর্ঘ দেড় বছরের বিরতি দিয়ে আবারো নতুন করে পারফর্ম করা শুরু করেছে অর্থহীন৷ আর মাত্র কিছুদিন আগেই রিলিজ পেয়েছে অর্থহীনের ভোকাল সুমনের তৃতীয় সলো অ্যালবাম সুমন অর্থহীন দুই বোকা মানুষটা৷ নিজের সম্পর্কে নানা কথা শেয়ার করেছেন তিনি যায়যায়দিনের সঙ্গে৷ গিটার শেখা, গানে আসাছোটবেলায় আমি ও আমার বড় ভাই দুজন মিলে গিটার শিখতাম৷ ১৯৮০ থেকে ১৯৮৬ সালে হাওয়াই গিটার শিখেছি৷ তখন শখের বশেই গিটার শিখতাম৷ এর পর ১৯৯২-৯৩ সালে দুমাস গিটার প্র্যাকটিসের ওপর জোর দিই৷ সর্বশেষ ১৯৯৮ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রতিদিন [বাকিটুকু পড়ুন]
হওয়ার কথা ছিল কৃকেটার হয়ে গেলাম শিল্পী - February 23rd, 2007
আসিফ আকবর৷ সবাই তাকে এক নামেই চেনেন৷ দীর্ঘদিন ধরে একচ্ছত্রভাবে অডিও জগতে আধিপত্য বিস্তার করে চলেছেন৷ তার ১৭টি সলো, ৭৪টি ডুয়েট ও মিক্সড অ্যালবাম বাজারে এসেছে৷ প্রথম অ্যালবাম ছিল ও প্রিয়া তুমি কোথায়৷ শ্রোতাদের কাছে এতোটাই সাড়া জাগিয়েছিল অ্যালবামটি যা এ পর্যন্ত কোনো অ্যালবামের ক্ষেত্রে ঘটেনি৷ এরপর ধীরে ধীরে বের হতে থাকে তার অন্যান্য অ্যালবাম৷ এ শিল্পী সম্প্রতি এসেছিলেন যায়যায়দিন চে কাফেতে৷ সামগ্রিক বিষয়ে কথা বলেছেন আমাদের সঙ্গেআপনার প্রথম অ্যালবাম ছিল ও প্রিয়া তুমি কোথায়, অ্যালবামটি ব্যাপক সাড়া ফেলেছিল৷ প্রথম অ্যালবামের ক্ষেত্রে সাধারণত এমনটি হয় না৷ বিষয়টি কিভাবে নিচ্ছেন আপনি?অবশ্যই বলতে হবে আমি একজন লাকি মানুষ৷ অনেক শ্রম দিয়েছিলাম অ্যালবামটির পেছনে৷ আমি মনে করি সর্বকালের সেরা অ্যালবাম এটি৷ এর আগে হয়নি এমনকি ভবিষ্যতেও হবে কি না সন্দেহ৷ [বাকিটুকু পড়ুন]
দেশের মানুষের জন্য কিছু করতে চাইঃ পলাশ - February 5th, 2007
শিল্পী পলাশ হিসেবে চেনেন সবাই৷ ২০০টির মতো অ্যালবাম রয়েছে বাজারে তার৷ এর মধ্যে সলো অ্যালবাম রয়েছে অনেক৷ সম্প্রতি এ শিল্পী এসেছিলেন যায়যায়দিনের চে কাফেতে৷ তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ইসরাফিল শাহীন।। -এবার কোরবানির ঈদে আপনার একটি সলো অ্যালবাম বাজারে এসেছে৷ -কেমন রেসপন্স পাচ্ছেন? -অবশ্যই ভালো৷ এটি আমার ১৯তম সলো অ্যালবাম৷ নাম দিয়েছিলাম ভালোবাসি বন্ধু৷ এবার ক্যাসেটের চেয়ে সিডি বেশি চলেছে৷ অবশ্য অ্যালবামটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই পাইরেসি হয়ে গেছে৷ [বাকিটুকু পড়ুন]
