Tag Search: লোকসঙ্গীত

  1. শুদ্ধ লোকসঙ্গীত সারাবিশ্বে পৌঁছে দিতে চাই : অনিমা মুক্তি
    Anima Mukti - Bangla Music বাংলাদেশ বেতার ও টিভির নিয়মিত শিল্পী অনিমা মুক্তি। সব গানেই তিনি সমান পারদর্শী হলেও লোকসঙ্গীতকে ধ্যানে-জ্ঞানে-স্মৃতিতে আঁকড়ে রেখেছেন। বাজারে রয়েছে তার একাধিক অ্যালবাম। সম্প্রতি তিনি এসেছিলেন যায়যায়দিনে। তার সঙ্গে সঙ্গীতের নানান বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন বাবুল হৃদয় এবং ছবি তুলেছেন শেখ হাসান। সঙ্গীতে সম্পৃক্ত হলেন কীভাবে? নয় মাস বয়স থেকে আমি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। বাবা নাচের শিক্ষক ছিলেন। মা গান করতেন। মা ও [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , ,

  2. শেফালী ঘোষ আর গাইবেন না
    এক বিশাল জনপদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনাকে তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন। তার গানে প্রতিধ্বনিত হয়েছিল বাংলার দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের জীবনাচরণ আর সংস্কৃতি। আর তিনি তা ছড়িয়ে দিয়েছিলেন বঙ্গের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। প্রাণের সুরে মানুষের মনের কথাটি ছড়িয়ে দিতে দিতে যিনি জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন সেই শেফালী ঘোষ (৬৫) তার সুরের ভুবন ছেড়ে চলে গেলেন। দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভোগার পর তিনি গত রোববার (৩১ ডিসেম্বর ২০০৬) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , , ,