Tag Search: রাশেদ

  1. মেধাস্বত্ব ও কপিরাইট আইন - অধিকার আদায়ের লক্ষ্যে গানের মানুষ
    মেধাস্বত্ব ও কপিরাইট আইন - অধিকার আদায়ের লক্ষ্যে গানের মানুষ সংগীতাঙ্গনে এ সময়ের আলোচিত বিষয় ‘মেধাস্বত্ব ও কপিরাইট আইন’। নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে দেশের গুণী শিল্পী, গীতিকার ও সুরকারেরা এখন ঐক্যবদ্ধ। ‘মেধাস্বত্ব ও কপিরাইট আইন’ বিষয়টি নিয়ে দেশের বিশিষ্ট শিল্পী, গীতিকার, সুরকারদের সঙ্গে গোলটেবিলের আয়োজন করেছিল প্রথম আলো। গোলটেবিলের চুম্বক অংশ নিয়েই এই আয়োজন। যাঁরা অংশ নিলেন -- রাশেদা কে চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের মহিলা ও শিশু, প্রাথমিক ও গণশিক্ষা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা -- মেজর জেনারেল (অব.) মনজুরুল আলম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

  2. গানচিলের নতুন শোরুম উদ্বোধন
    বাংলাদেশের বৃহত্তম অডিও মার্কেট পাটুয়াটুলীর মুন কমপ্লেক্সে সম্প্রতি উদ্বোধন হলো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের নতুন শোরুম। এ উপলক্ষে ১২ মে মুন কমপ্লেক্সের তৃতীয় তলায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিৎ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সুস্থ ধারার গানের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো গতিশীল, আরো বেগবান করতে এবং সারাদেশের অডিও ব্যবসায়ীদের কাছে সহজে অ্যালবাম পৌঁছে দিতে গানচিল এ নতুন শোরুম [বাকিটুকু পড়ুন]

    Tags: , , ,

  3. মিউজিক নিউজ
    নীল নীল নীলিমায় অগ্নিবীণার ব্যানারে সিডি আকারে বের হয়েছে স্বর্ণময়ীর শান্তির গান নীল নীল নীলিমায়। জি সিরিজের সহযোগী প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এ অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে পৃথিবীর সব শান্তিপ্রিয় মানুষকে। ভিন্ন ধাচের গায়িকা স্বর্ণময়ী এ অ্যালবামে রতন সাহা রঘুর কথা, সুর ও সঙ্গীতে নয়টি গান করেছেন। কি-বোর্ড ও সঙ্গীতে ছিলেন মিল্টন বাড়ৈ টিপু। গানগুলো হচ্ছে শান্তি নিয়ে গান নীল নীল নীলিমায়, পুজি নিয়ে গান ফেরিওয়ালা, স্মৃতিচারণমূলক গান কেন হায়, কৃষকদের নিয়ে গান ঝিঝি ডাকা, বাংলা [বাকিটুকু পড়ুন]

    Tags: , , ,

  4. ভালোবাসা দিবসের অডিও
    প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম হয়ে ওঠে অডিও বাজার। বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি অনেক নতুন শিল্পীর একক, ডুয়েট ও মিক্সড অ্যালবাম মিলিয়ে শতাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। সে তুলনায় এবারের ভালোবাসা দিবসের অ্যালবাম সংখ্যা খুবই কম। শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা মুক্তি দিয়েছে হাবিবের একক অ্যালবাম বলছি তোমাকে। গত কয়েক বছরের অডিও বাজারের সর্বোচ্চ ব্যয়বহুল অ্যালবাম এটি। সময়ের সেরা ক্রেজ হিসেবে হাবিবের এ অ্যালবামটি নিয়ে প্রচণ্ড আশাবাদী [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

  5. ক্লোজআপ তারকাদের নিয়ে একুশে টেলিভিশনে গানে গানে উৎসব
    একুশে টেলিভিশনে ঈদের দিন সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে ক্লোজআপ তারকা রুমী, নিশিতা, রন্টি, সালমা, নোলক ও রাশেদকে নিয়ে ঈদের বিশেষ অনুষ্ঠান গানে গানে উৎসব। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ব্যান্ড শিল্পী পার্থ বড়ুয়া। অনুষ্ঠানে যা যা থাকছে : ক্লোজআপ ওয়ান তারকারা ঈদে কে কি করছে, কার কি ধরনের গানের অ্যালবাম বাজারে আসছে ও তারকা হওয়ার আগের ঈদ কি রকম কাটানো হতো এবং বর্তমানে কি রকম কাটানো হয়। পার্থ বড়ুয়ার সঙ্গে ক্লোজআপ ওয়ান তারকাদের এমন মজার [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , , , , , , , ,

  6. রাশেদের প্রথম একক অ্যালবাম আবারো মা
    এতোই দূরে আজকে তুমি/যতো কাছে চাই গো আমি/তোমার কাছে যেতে পারি না/কোন সাজারই রেশ টেনে/বল কোন অভিমানে/তুমিও মা আসতে পারো না/সত্যি যদি না-ই পারো/স্বপ্নে তো আসতে পারো/স্বপ্ন মাঝে মাগো তুমি দেখা দাও না/তোমার পায়ে হাত ছোয়াবো একটু আসো না...। মা হারানোর বেদনা আর মাকে ফিরে পাওয়ার আকুলতা নিয়ে আসিফ ইকবালের লেখা এ গানটি দিয়ে ক্লোজআপ ওয়ান তারকা রাশেদের প্রথম একক অ্যালবামের নামকরণ করা হয়েছে আবারো মা। ইতিমধ্যেই এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে ও [বাকিটুকু পড়ুন]

    Tags: ,