Posts tagged with the keyword: ‘রাজীব’

পদ্মা কন্যা সোমনুর মনির কোনালের জোছনার গান

পদ্মা কন্যা সোমনুর মনির কোনালের জোছনার গান

জীবনের স্বপ্নভেজা অশ্রুর গন্ধবিধূর শ্রাবণ, উত্তরের হাওয়ার মৌনতা, আবেগী অহেতুক প্রেমের দীর্ঘশ্বাসগুলো শিশিরের শব্দের মতো জোছনার রূপে আকুল হয় নিসর্গের রঙে। সূর্যালোকের লুকোচুরি আর প্রহর গুনে বর্ণিল প্রজাপতির ছুটে চলা দীঘির জলে ফুটে থাকা লালপদ্ম’কে ঘিরে- জীবনের এমনি ভাললাগার নানা অনুসঙ্গের উপমা যার নামকে ঘিরে আবর্তিত হয় তিনি সোমনুর মনির কোনাল। শত সহস্র প্রতিযোগীকে পিছনে [...]

খবরে বিনোদনে এবিসি রেডিওর এক বছর

খবরে বিনোদনে এবিসি রেডিওর এক বছর

ক্যাফে লাইভ-এ বাংলা ব্যান্ডদলের তিন সদস্য বুনো, আনুশেহ ও অর্ণব ‘প্রতি ঘণ্টায় খবর, ২৪ ঘণ্টা বিনোদন’—এককথায় প্রকাশ করতে গেলে এবিসি রেডিওর জন্য এ বাক্যটাই যথেষ্ট। এক বছর আগে ২০০৯ সালের ৭ জানুয়ারি বাণিজ্যিক যাত্রা শুরু করেছিল এই এফএম রেডিও স্টেশনটি। অবশ্য পরীক্ষামূলক সম্প্রচার চলছিল ২০০৭ সালের অক্টোবর মাস থেকে। দ্রুততম সময়ে সর্বশেষ খবর প্রচার আর [...]

অডিও বাজার ২০০৯ – আরেকটি মন্দার বছর

অডিও বাজার ২০০৯ – আরেকটি মন্দার বছর

আরেকটি বছর শেষ হয়ে এল। বছর শেষে চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে গিয়ে গলদঘর্ম আমাদের অডিওবাজার। সাম্প্রতিক সময়ে এত হতাশাজনক বাজার আর আসেনি বলে জানিয়েছেন অডিও প্রযোজকেরা। কেন এই মন্দা? প্রযোজকদের সঙ্গে কথা বলে জানা যায়, সেই পুরোনো কারণ—পাইরেসি, শেয়ারিং, এমপিথ্রি ইত্যাদি। পুলিশের সহায়তায় কয়েকটি নকল সিডির কারখানা বন্ধ করা গেলেও বন্ধ করা যায়নি পাইরেসি। এ ব্যাপারে [...]

অ্যালবাম রিভিউ

অ্যালবাম রিভিউ

নমুনা
দিন উল্টায় পাল্টায় সান্তনা করা পকেটে- এমনই ভাবনার চলচ্চিত্র ‘নমুনা’র অডিও অ্যালবাম সম্প্রতি প্রকাশিত হয়েছে লেজার ভিশন থেকে। এনামুল করিম নির্ঝরের কথায় দেবজ্যোতি মিশ্রের সুর ও সঙ্গীতে অ্যালবামে গান রয়েছে মোট আটটি। আর গানগুলো হল- নো ওয়ে টু রান, বেসুরো সুর বন্ধু তোমার, একশো মাথা দুইশো ছাতা, লুকোচুরি অলি গলি, দিন উল্টায় পাল্টায়, মিশেনা [...]

ঈদের অনুষ্ঠানে গান

ঈদের অনুষ্ঠানে গান

এবার ঈদে আমাদের টিভি চ্যানেলগুলো মুখরিত ছিল নানা সঙ্গীতানুষ্ঠানে। বিনোদনের সবচেয়ে পরনো এ মাধ্যম নিয়ে চ্যানেলগুলোর আয়োজনের কোনো কমতি ছিল না। ঈদের অনুষ্ঠানমালায় সংগীতানুষ্ঠানের আধিক্য নিয়ে এই ফিচারটি তৈরী করেছেন আবরার হোসেন
ঈদ এলেই জমে ওঠে মিডিয়াজগৎ। বিনোদনমূলক নানা অনুষ্ঠানের পসরা সাজিয়ে বসে টিভি চ্যানেলগুলো। পূর্বে আমাদের দেশে টিভি চ্যানেলগুলোতে ঈদের অনুষ্ঠান বলতে বোঝাতো নাটক, সিনেমা [...]

ঈদ অ্যালবাম

ঈদ অ্যালবাম

বিনু আহমেদের মধু মাসে বন্ধু আসে
সংগীতার ব্যানারে ঈদ উপলক্ষে রিলিজ পেয়েছে বিনু আহমেদের তৃতীয় একক অ্যালবাম মধু মাসে বন্ধু আসে। কিশোর শাহীনের কথা ও সুরে অ্যালবামে গান রয়েছে ১০টি। গানের শিরোনামগুলো হলো- বাঁচবো কি করে, মধু মাসে, একবার বল, চেনা বৃষ্টি, কি রঙ লাগালে, জনম গেল, ফুলে যদি মধু, কাছে তারে পাইলাম ও ফিরে তো [...]

ঈদে কার কি অ্যালবাম

ঈদে কার কি অ্যালবাম

আর মাত্র ক’দিন পরেই ঈদ। আর ঈদ উৎসবের এই সময়টিতে প্রতি বছরের মতো এবারো মুক্তি পেতে যাচ্ছে একাধিক সলো ও মিক্সড অ্যালবাম। এগুলোর কোনো কোনোটি যেমন ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে তেমনি প্রস্তুতি’র মিছিলেও রয়েছে বেশ কয়েকটি অ্যালবাম। আর বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কথা বলে এমনই কিছু অ্যালবামের কথা জানাচ্ছেন রাশেদুল হাসান শুভ
আমাদের অডিও ইন্ডাস্ট্রি যে [...]

সলো, ডুয়েট, মিক্সড

সলো, ডুয়েট, মিক্সড

প্রায় প্রতিবছরই ঈদকে সামনে রেখে নতুন করে নড়েচড়ে বসেন বাংলা গানের শ্রোতারা। কেননা বছরের অন্য সময়ের তুলনায় এই সময়টাতেই নতুন অডিও অ্যালবাম প্রকাশিত হয় সবচেয়ে বেশি। মূলত ঈদের অডিও নিয়ে শ্রোতা পাঠকদের এই আগ্রহের কথা মাথায় রেখেই আনন্দ-বিনোদন এর নতুন বিভাগ ‘ঈদের প্রস্তুতি’ তে আজ থাকলো জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এর ঈদ প্রস্তুতির খবর।
একদিকে সময়ের [...]

ভালোবাসা দিবসের অডিও

ভালোবাসা দিবসের অডিও

প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম হয়ে ওঠে অডিও বাজার। বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি অনেক নতুন শিল্পীর একক, ডুয়েট ও মিক্সড অ্যালবাম মিলিয়ে শতাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। সে তুলনায় এবারের ভালোবাসা দিবসের অ্যালবাম সংখ্যা খুবই কম।
শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা মুক্তি দিয়েছে হাবিবের একক অ্যালবাম বলছি [...]

কিশোরের অ্যালবাম নিখোজ সংবাদ

কিশোরের অ্যালবাম নিখোজ সংবাদ

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ক্লোজআপ ওয়ান তারকা কিশোরের প্রথম একক অ্যালবাম নিখোজ সংবাদ। এ উপলক্ষে গতকাল ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন গানচিলের ম্যানেজিং ডিরেক্টর কুমার বিশ্বজিৎ, উপদেষ্টা নকিব খান ও আসিফ ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী ফাহমিদা [...]

Advertisement