Tag Search: মৌসুমী ভৌমিক
- সিলেটে গান কুড়ানি মেয়ে মৌসুমী ভৌমিকের পথে পাওয়া গানের উপস্থাপনা
মৌসুমী ভৌমিক। বাংলা গানে নিজস্ব ধারা সৃষ্টি করে শুরুতেই গুণীজনের ভালোবাসা কুড়িয়েছিলেন তিনি এখন পথে পথে গান কুড়ান। এ গানে নাগরিক জীবন ও মধ্যবিত্তের বিলাস নেই। আছে মাটি ও মানুষের টান; মাটি ও মানুষের গল্প। লোকশিল্পের অমৃত ভাণ্ডারের খোজে তিনি এখন পথ চলছেন। কুড়িয়ে আনছেন মানুষ ও তার গানকে। তাই তার কাছে এ গান আলাদা মর্যাদার। কুড়িয়ে পাওয়া এসব গান আলাদা দ্যোতনাও দেয় তার কণ্ঠে। মধ্যবিত্তের একজন [বাকিটুকু পড়ুন]
Tags: মৌসুমী ভৌমিক
Date: March 20th, 2008 | Category: শিল্পী | Post Comments »
- সিলেটে মৌসুমী ভৌমিকের পথে পাওয়া গানের উপস্থাপনা
সিলেট মদনমোহন কলেজের সোলেমান হলে এপার ও ওপার বাংলার ভিন্নধারার গানের শিল্পী মৌসুমী ভৌমিক দুই বাংলার পথে প্রান্তরে কুড়িয়ে পাওয়া লোকগানের অডিও ভিজুয়াল উপস্থাপন করলেন বুধবার রাতে। অনুষ্ঠানে সিলেটের শিল্প-সাহিত্য অনুরাগীসহ মৌসুমীর গানের অনুরাগীরাও উপস্থিত ছিলেন। সিলেটের বাউল সংগঠন সহজিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের ফাকে মৌসুমী নিজেও গান করেন এবং অনেক বাউলকে দিয়েও গান করান। উপস্থাপনা শেষে তিনি দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ উপস্থাপনায় তার সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার।
মাটির মানুষের, মাটির গানকে তিনি [বাকিটুকু পড়ুন]
Tags: Mousumi Bhowmik, মৌসুমী ভৌমিক
Date: March 14th, 2008 | Category: গানের ভুবন | Post Comments »