Tag Search: ফাতেমাতুজ জোহরা

  1. রূপের এ বাজার নিয়ে ফাতেমা-তুজ-জোহরা
    খুব শিগগিরই ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে আসছে সঙ্গীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরার গানের অ্যালবাম রূপের এ বাজারে। এটাই তার প্রথম একক মিউজিক ভিডিও অ্যালবাম। মোট ১০টি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। গানের কথা লিখেছেন রতন সাহা, মোহাম্মদ রফিকুজ্জামান ও শিল্পী নিজে। সুর করেছেন দেবরঞ্জন চক্রবর্তী, খন্দকার নুরুল আলম ও শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। সঙ্গীত পরিচালনা করেছেন ইনডিয়ার শিল্পী রকেট মণ্ডল। গানের কথাগুলো হলো রূপের এ বাজারে, পাহাড়ি ঝরনা, জ্বলে না জলসা ঘরের ঝাড়বাতিটা, নাইবা পেলাম, আমি জোছনার চন্দন, তুলে বান্দি [বাকিটুকু পড়ুন]

    Tags: ,

  2. শহীদুল্লাহ ফরায়েজীকে আমরা সূর্যমুখীর সম্মাননা
    সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী ৫ এপ্রিল বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজীর সম্মাননা উপলক্ষে শাকিলা জাফর, বারি সিদ্দিকী, আলম আরা মিনু, অনিমা রায়সহ বিশিষ্ট শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। ডাকসুর সাবেক ভিপি আ স ম রব অনুষ্ঠানের উদ্বোধন এবং প্রফেসর আবদুল্লাহ আবু সাইয়ীদ প্রধান অতিথি থাকবেন। সাবেক এমপি হাফিজ আহমেদ মজুমদার, সঙ্গীত ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী, কবি আসাদ চৌধুরী, সঙ্গীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা ও শফিকুল ইসলাম সেলিম অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সূত্রঃ [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , , ,

  3. শচীন দেব বর্মণ ও মীরা বর্মণ স্মরণসন্ধ্যা
    আজ বিকাল ৫টায় নারীগ্রন্থ প্রবর্তনায় স্বপ্নকুড়ির নিয়মিত শ্রোতার আসরে কথা ও গানে স্মরণ করা হবে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ ও মীরা বর্মণকে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাদ চৌধুরী, অনুপ ভট্টচার্য, ফাতেমাতুজ জোহরা, সাযযাদ কাদির, মোঃ রফিকুজ্জামান, নাসির আহমেদসহ আরো অনেক গুণীজন। শচীন কর্তার গানের কথা পাঠ করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী যুগল নাসিম আহমেদ এবং শায়লা আহমেদ। সূত্রঃ যায়যায়দিন।

    Tags: , , , ,