Tag Search: ইমন সাহা

  1. চট্টগ্রাম ও বরিশাল বিভাগ ২০ জন
    চট্টগ্রাম ও বরিশাল বিভাগ থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ জন চ্যানেল আই সেরা কণ্ঠ-২০০৮ ‘গানে আওয়াজ তোলো প্রাণে’ শীর্ষক চ্যানেল আই সেরা কণ্ঠ-২০০৮ প্রতিযোগিতার চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলের প্রাথমিক বাছাই পর্ব শেষে দুই বিভাগের ১০ জন করে ২০ জন ঢাকায় আসার ছাড়পত্র পেয়েছেন। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার ছাড়পত্র পেয়েছেন অন্তরা, বর্ণা চৌধুরী, মনিকা, বিউটি দাশ, নির্বাচিতা, রানা, শুভ্রনা রহমান, মোহাম্মদ ইউনুস নবী, অপু ও ফারজানা। বরিশাল থেকে ঢাকায় আসার ছাড়পত্র পেয়েছেন ফরহাদ আহমেদ মিল্টন, জান্নাতুল ফেরদৌস ইভা, অমিত [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , , , , , , , ,

  2. ভালোবাসা দিবসের অডিও
    প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম হয়ে ওঠে অডিও বাজার। বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি অনেক নতুন শিল্পীর একক, ডুয়েট ও মিক্সড অ্যালবাম মিলিয়ে শতাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। সে তুলনায় এবারের ভালোবাসা দিবসের অ্যালবাম সংখ্যা খুবই কম। শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা মুক্তি দিয়েছে হাবিবের একক অ্যালবাম বলছি তোমাকে। গত কয়েক বছরের অডিও বাজারের সর্বোচ্চ ব্যয়বহুল অ্যালবাম এটি। সময়ের সেরা ক্রেজ হিসেবে হাবিবের এ অ্যালবামটি নিয়ে প্রচণ্ড আশাবাদী [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

  3. ঈদে এন্ডু্ কিশোরের ‘মন বন্ধুয়া’
    ঈদকে সামনে রেখে সংগীতার ব্যানারে বাজারে আসছে বাংলাদেশের প্রতিভাবান জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের নতুন একক অ্যালবাম ‘মন বন্ধুয়া’। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, রাজীব আহমেদ, দেলোয়ার আরজুদা শরফ, শাহ আলম সরকার। সত্যগীত রেকর্ডিং ষ্টুডিওতে অ্যালবামের কাজ হয়েছে। অ্যালবামের ব্যাপারে ইমন সাহা বললেন, ‘এটা পৃথিবীর শ্রেষ্ঠ অ্যালবাম! অ্যালবামটি শুনলে মাটির গানের স্বাদ পাবে শ্রোতা। সত্যিই কিছু ভালো গান আছে এতে। সূত্রঃ ইএনএস।

    Tags: , , , , ,