- আসিফের এবারের অ্যালবামের রঙ ধূসর
২০তম একক অ্যালবাম নিয়ে শ্রোতার সামনে আসছেন কণ্ঠশিল্পী আসিফ। এবারের এককের রঙ ধূসর আর অ্যালবামের নামকরণ করা হয়েছে ‘বৈকালের চাঁদ'। সম্প্রতি অ্যালবামের ১২টি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা, জাকির হোসেন মৃধা, আহমেদ রিজভীর, মেজর আরিফুল ইসলাম প্রমুখ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ, পল্লব সান্ন্যাল ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। অ্যালবামের গানগুলো হল ‘স্বপ্ন চুরি', ‘বৈকালের চাঁদ' ‘ভেঙ না মন' ‘সামনে থেকে', ‘তুমি' ইত্যাদি। [বাকিটুকু পড়ুন]
Tags: Ahmed Imtiaj Bulbul, Asif Akbar, আসিফ আকবর, আহমেদ ইমতিয়াজ
Date: November 24th, 2007 | Category: অ্যালবাম | Post Comments »
- কুমার বিশ্বজিৎ লাইভ ইন কনসার্ট
আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে কুমার বিশ্বজিৎগত পরশু মহাখালীর স্পোর্ট জোন মেতেছিল ভিন্ন আঙ্গিকে। এ ভিন্নতার মূল ব্যাপারটি ছিল গুনীশিল্পী কুমার বিশ্বজিৎ-এর কনসার্ট। কুমার বিশ্বজিতের সেই ভুবন ভোলানো হাসি আর জাদুকরি কণ্ঠের জাদু মোহিত করেছে আমন্ত্রিত দর্শকদের হৃদয়। সেই ৮০-র দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সব বয়সী দর্শক-শ্রোতা নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ১৯৭৯ সালে রেডিও ও টেলিভিশনের কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীত জগতে প্রবেশ করেন। তিনি দর্শক-শ্রোতাদের ২৬টি একক অ্যালবাম, ১০টি সিডি, ১টি ডিভিডি এবং ১০০টিরও [বাকিটুকু পড়ুন]
Tags: Ahmed Imtiaj Bulbul, Debashish Biswas, Kumar Bishwajit, Live in Concert, আহমেদ ইমতিয়াজ, কুমার বিশ্বজিৎ, দেবাশিষ বিশ্বাস
Date: November 12th, 2007 | Category: সঙ্গীতানুষ্ঠান | Post Comments »
- ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার চূড়ান্ত আয়োজন কেন বর্জন করেছিলেন তিন বিচারক
ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার চূড়ান্ত আসর বর্জন করেছিলেন তিন মূল বিচারক-আহমেদ ইমতিয়াজ বুলবুল, কুমার বিশ্বজিত ও ফাহমিদা নবী। কী হয়েছিল সেদিন? কেন তাঁরা বর্জন করেছিলেন সেদিনের অনুষ্ঠান? ৮ জানুয়ারি প্রথম আলোতে এসে তিন বিচারক জানালেন তাঁদের অভিযোগের কথা। লিখেছেন মাসুম অপু।
গত ২৯ ডিসেম্বর ন্যাম সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয়েছিল ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণার অনুষ্ঠান। [বাকিটুকু পড়ুন]
Tags: Closeup1, Fahmida Nabi, Kumar Bishwajit, আহমেদ ইমতিয়াজ, কুমার বিশ্বজিৎ, ক্লোজআপ ওয়ান, ফাহমিদা নবী
Date: January 11th, 2007 | Category: সঙ্গীতানুষ্ঠান | Post Comments »
- ক্লোজআপ ওয়ান
আজ রাত ৯-২৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ক্লোজআপ ওয়ান ২০০৬-এর প্রতিযোগিতা৷ তানভীর খানের প্রযোজনায় ক্লোজআপ ওয়ানের বিচারক আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, কুমার বিশ্বজিত্ ও ফাহমিদা নবী৷ প্রধান সমন্বয়কারী মোস্তফা জামান রায়হানী৷ ইতিমধ্যে ক্লোজআপ ওয়ান-এর গত পর্বের প্রতিযোগিতা শেষে মোট পাচজন প্রতিযোগী এসেছেন এই রাউন্ডে৷ আজকের পর্ব থেকে বাদ যাবেন একজন৷ সেটা জানা যাবে রবিবারের পরবর্তী অনুষ্ঠানে৷ উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস ও সামিয়া আফরিন৷
উত্সঃ দৈনিক যায়যায়দিন।
Tags: Closeup1, Fahmida Nabi, Kumar Bishwajit, আহমেদ ইমতিয়াজ, কুমার বিশ্বজিৎ, ক্লোজআপ ওয়ান, দেবাশীষ বিশ্বাস, ফাহমিদা নবী
Date: December 8th, 2006 | Category: সঙ্গীতানুষ্ঠান | Post Comments »