- গানচিলের নতুন শোরুম উদ্বোধন
বাংলাদেশের বৃহত্তম অডিও মার্কেট পাটুয়াটুলীর মুন কমপ্লেক্সে সম্প্রতি উদ্বোধন হলো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের নতুন শোরুম। এ উপলক্ষে ১২ মে মুন কমপ্লেক্সের তৃতীয় তলায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিৎ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সুস্থ ধারার গানের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো গতিশীল, আরো বেগবান করতে এবং সারাদেশের অডিও ব্যবসায়ীদের কাছে সহজে অ্যালবাম পৌঁছে দিতে গানচিল এ নতুন শোরুম [বাকিটুকু পড়ুন]
Tags: আসিফ আকবর, কুমার বিশ্বজিৎ, প্রিন্স মাহমুদ, রাশেদ
Date: May 16th, 2008 | Category: গানের ভুবন | Post Comments »
- ব্যবসার দিক থেকে আমার অ্যালবাম সফল : আসিফ
দশ বছরের সঙ্গীত জীবন আর বিশটি একক অ্যালবামের সফলতার পর গত পহেলা বৈশাখে সিএমভি-আর্বের যৌথ প্রযোজনায় বাজারে এসেছে আসিফ আকবরের একুশতম একক অ্যালবাম কিছু ভুল কিছু স্মৃতি। অ্যালবাম প্রসঙ্গে আসিফের সঙ্গে কথা বলেছেন টি আই অন্তর।
কেমন অনুভূতি থেকে অ্যালবামের নাম রাখলেন কিছু ভুল কিছু স্মৃতি?
গানের পথে চলছি দীর্ঘদিন হয়ে গেল। দেখতে দেখতে দশটি বছর পার। আমার কাজের ক্ষেত্রটিকে কখনো অবহেলা করিনি। প্রতিটি সেকন্ড-মিনিট-ঘণ্টা, দিন-রাত-মাস-বছর কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সেই [বাকিটুকু পড়ুন]
Tags: আতিক হাসান, আসিফ আকবর, টি আই অন্তর, মনির খান, রাজেশ, শেখ সাদী খান
Date: May 9th, 2008 | Category: সাক্ষাত্কার | Post Comments »
- সংস্কৃতির শেকড়কে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে চাই : আসিফ
সাম্প্রতিক সময়ে অ্যালবাম এবং শিল্পীর নাম উল্লেখ করলে যার নামটি অনায়াসে চলে আসে তিনি আসিফ। পুরো নাম আসিফ আকবর। বর্তমান সময়ের কর্মব্যস্ততা ও প্রকাশিত অ্যালবামের সফলতা-ব্যর্থতা নিয়ে তার সঙ্গে কিছু সময় আলাপচারিতার সার কথা নিয়ে কথোপকথন তৈরি করেছেন ইরানী বিশ্বাস
ভালোবাসা দিবসে কেমন হলো ভালোবাসা?
অনেক ভালোবাসা পেয়েছি। এখনো পাচ্ছি। ভালোবাসা দিবসে আমার তিনটি ডুয়েট অ্যালবাম প্রকাশিত হয়েছে। সঙ্গীতা থেকে ডলির সঙ্গে যায় দিন যায়, কালা মিয়ার সঙ্গে পিঞ্জিরা এবং এস আই টুটুলের সঙ্গে একটি। এর মধ্যে [বাকিটুকু পড়ুন]
Tags: আসিফ আকবর, এস আই টুটুল, কালা মিয়া, টিপু, রাজেশ
Date: April 4th, 2008 | Category: সাক্ষাত্কার | Post Comments »
- শহীদুল্লাহ ফরায়জীর নতুন প্রজেক্টে আসিফ-মুহিন
গীতিকার শহীদুল্লাহ ফরায়জী একের পর এক সফল অ্যালবাম উপহার দিয়ে নিজেকে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় তার আগামী প্রজেক্টে একটি দ্বৈত অ্যালবামে জুটি হয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ ও ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। প্রথমবারের মতো জুটি হলেন তারা। সম্প্রতি অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। শহীদুল্লাহ ফরায়জীর কথায় অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন পল্লব স্যান্নাল। পপ, ফিউশন-মেলোডিয়াস আধুনিক ঘরানার কিছু গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। এ প্রসঙ্গে গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, আসিফ এর আগেও [বাকিটুকু পড়ুন]
Tags: আসিফ আকবর, মুহিন, শহীদুল্লাহ ফরাজী
Date: March 25th, 2008 | Category: অ্যালবাম | Post Comments »
- ভালোবাসা দিবসের অডিও
প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম হয়ে ওঠে অডিও বাজার। বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি অনেক নতুন শিল্পীর একক, ডুয়েট ও মিক্সড অ্যালবাম মিলিয়ে শতাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। সে তুলনায় এবারের ভালোবাসা দিবসের অ্যালবাম সংখ্যা খুবই কম।
শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা মুক্তি দিয়েছে হাবিবের একক অ্যালবাম বলছি তোমাকে। গত কয়েক বছরের অডিও বাজারের সর্বোচ্চ ব্যয়বহুল অ্যালবাম এটি। সময়ের সেরা ক্রেজ হিসেবে হাবিবের এ অ্যালবামটি নিয়ে প্রচণ্ড আশাবাদী [বাকিটুকু পড়ুন]
Tags: আবিদ, আসিফ আকবর, ইমন সাহা, এস আই টুটুল, এস ডি রুবেল, কানিজ সুবর্ণা, কিশোর, কুমার বিশ্বজিৎ, খালিদ, টিপু, ডলি সায়ন্তনী, তাহসান, নকীব খান, পলাশ, প্রিন্স মাহমুদ, বাপ্পা মজুমদার, বারী সিদ্দিকী, রাজীব, রাশেদ, রিংকু, রিজিয়া পারভীন, সামিনা চৌধুরী, সুবীর নন্দী, সুমন কল্যাণ, সোনিয়া, হাসান
Date: February 14th, 2008 | Category: অ্যালবাম | Post Comments »
- আসিফের এবারের অ্যালবামের রঙ ধূসর
২০তম একক অ্যালবাম নিয়ে শ্রোতার সামনে আসছেন কণ্ঠশিল্পী আসিফ। এবারের এককের রঙ ধূসর আর অ্যালবামের নামকরণ করা হয়েছে ‘বৈকালের চাঁদ'। সম্প্রতি অ্যালবামের ১২টি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা, জাকির হোসেন মৃধা, আহমেদ রিজভীর, মেজর আরিফুল ইসলাম প্রমুখ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ, পল্লব সান্ন্যাল ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। অ্যালবামের গানগুলো হল ‘স্বপ্ন চুরি', ‘বৈকালের চাঁদ' ‘ভেঙ না মন' ‘সামনে থেকে', ‘তুমি' ইত্যাদি। [বাকিটুকু পড়ুন]
Tags: Ahmed Imtiaj Bulbul, Asif Akbar, আসিফ আকবর, আহমেদ ইমতিয়াজ
Date: November 24th, 2007 | Category: অ্যালবাম | Post Comments »
- এসআই টুটুল ও আসিফ একসঙ্গে
এবার জুটি বাঁধলেন আসিফ ও এস আই টুটুল। একসঙ্গে তাদের এলবাম বের হবে আসছে ঈদুল ফিতরে। আসিফের গানের সুর করছেন রাজেশ। আর নিজের গানে নিজেই সুর দিচ্ছেন টুটুল। আসিফের ৫ গানের মধ্যে গতকাল পর্যন্ত তিনটি গানের ভোকাল নেয়া শেষ করেছেন রাজেশ। একক আর এ দ্বৈত এলবাম নিয়ে দম ফেলার সময় নেই টুটুলের। এরই মধ্যে তিনটি স্টেজ শো বাতিল করেছেন তিনি। ফিরিয়ে দিয়েছেন বিদেশে অনুষ্ঠান করার প্রস্তাব। টুটুল জানান, আমার দু’টি এলবামই সঙ্গীতা থেকে বের হচ্ছে। [বাকিটুকু পড়ুন]
Tags: Asif Akbar, SI Tutul, আসিফ আকবর, এসআই টুটুল
Date: November 4th, 2007 | Category: অ্যালবাম | Post Comments »
- স্বপ্নের দুয়ার অ্যালবাম নিয়ে আসিফ ও আইয়ুব বাচ্চু
সঙ্গীতার ব্যানারে সম্প্রতি বাজারে এসেছে আসিফ ও আইয়ুব বাচ্চুর দ্বৈত অ্যালবাম স্বপ্নের দুয়ারে। সব শ্রেণীর শ্রোতার স্বপ্নের দুয়ারে ইতিমধ্যেই পৌছে গেছে অ্যালবামটি। কেননা এর আগে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে বায়নার মতো একটা সফল অ্যালবামের মাধ্যমে স্বপ্নের দুয়ারে পৌছার পথটাকে সুগম করে রেখেছিলেন এ দু্ই তারকা। মাঝখানে তিন বছর পার হয়ে গেলেও শ্রোতারা ভোলেননি আসিফের গাওয়া সেই দুঃখ আমার কলমা পরা বউ, আমার দেহে আমি [বাকিটুকু পড়ুন]
Tags: Asif Akbar, Ayub Bachchu, আইয়ুব বাচ্চু, আসিফ আকবর, শহীদুল্লাহ ফরাজী
Date: September 19th, 2007 | Category: অ্যালবাম | 2 Comments »
- দ্বৈত অ্যালবামে আসিফ ও আলম আরা মিনু
জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ এবং আলম আরা মিনু এবার দ্বৈত অ্যালবামের জুটি হয়েছেন। এই প্রথম বারের মতো তাদেরকে দ্বৈত অ্যালবামে দেখা যাবে। এরই মধ্যে অ্যালবামের বেশ কিছু গানের রেকডিং শেষ হয়েছে। অ্যালবামের গান গুলোর কথা লিখেছেন, প্রদীপ সাহা, কামরুজ্জামান কাজল এবং জাহিদ আকর প্রমুখ। সূর ও সংগীত পরিচালনা করেছেন রাজেশ, পল্লব স্যান্নাল ও সেলিম আশরাফ। অ্যালবামটি কিছুদিনের মধ্যেই সাউন্ডটেক থেকে প্রকাশিত হবে।
সূত্রঃ ইএনএস।
Tags: Alam Ara Minu, Asif Akbar, আলম আরা মিনু, আসিফ আকবর
Date: August 13th, 2007 | Category: অ্যালবাম | Post Comments »
- সেরা গায়কের পুরস্কার পেলেন আসিফ
কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের (সিজেএফবি) পারফরম্যান্স অ্যাওয়ার্ডের সেরা গায়ক পুরস্কার পেলেন আসিফ আকবর। এ নিয়ে মোট ছয়বার সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের সেরা গায়ক পুরস্কার পেলেন তিনি। কয়েক বছর ধরে একের পর এক সেরা গান উপহার দিয়েই সেরা গায়কের পুরস্কারটি ঘরে তুলছেন আসিফ। এ প্রসঙ্গে আসিফ বলেন, পুরস্কারের চিন্তা করে আমি কখনো গান করি না। তারপরও যখন কোনো পুরস্কার পাই, আর সবার মতো আমারো ভালো লাগে। সিজেএফবি [বাকিটুকু পড়ুন]
Tags: Asif Akbar, আসিফ আকবর
Date: July 15th, 2007 | Category: শিল্পী | Post Comments »