Tag Search: আসাদ চৌধুরী

  1. বিনু আহমেদের একক অ্যালবামের মোড়ক উন্মোচন
    একজন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী বিনু আহমেদ। ছোটবেলা থেকে সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত কণ্ঠশিল্পী। বিভিন্ন সময়ে বিনু আহমেদের একাধিক গানের ক্যাসেট/সিডি প্রকাশিত হলেও এবার বাংলা নববর্ষ উপলক্ষে ইমপ্রেস অডিও ভিশন লিমিটেডের ব্যানারে বিনু আহমেদের প্রথম একক অডিও গানের সিডি ভালোবাসার অসীম নীল আকাশ বের হয়েছে। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেন ফরিদ আহমেদ। ১ এপ্রিল বসুন্ধরা সিটি স্টার সিনে প্লেক্সে-এ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের [বাকিটুকু পড়ুন]

    Tags:

  2. শহীদুল্লাহ ফরায়েজীকে আমরা সূর্যমুখীর সম্মাননা
    সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী ৫ এপ্রিল বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজীর সম্মাননা উপলক্ষে শাকিলা জাফর, বারি সিদ্দিকী, আলম আরা মিনু, অনিমা রায়সহ বিশিষ্ট শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। ডাকসুর সাবেক ভিপি আ স ম রব অনুষ্ঠানের উদ্বোধন এবং প্রফেসর আবদুল্লাহ আবু সাইয়ীদ প্রধান অতিথি থাকবেন। সাবেক এমপি হাফিজ আহমেদ মজুমদার, সঙ্গীত ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী, কবি আসাদ চৌধুরী, সঙ্গীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা ও শফিকুল ইসলাম সেলিম অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সূত্রঃ [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , , ,

  3. আজ সংবৃতার আবৃত্তি অনুষ্ঠান জ্যোতির্ময় আগুনে আলোয়
    সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, ঢাকা ইউনিভার্সিটির প্রথম প্রযোজনা জ্যোতির্ময় আগুনে আলোয়-এর ষষ্ঠ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। শফিকুল ইসলামের গ্রন্থনা এবং মাহিদুল ইসলামের নির্দেশনায় মুক্তিযুদ্ধভিত্তিক কবিতার আবৃত্তি অনুষ্ঠান এটি। অনুষ্ঠানে শামসুর রাহমানের স্বাধীনতা তুমি, তোমার পদধ্বনি, আসাদ চৌধুরীর শহীদদের প্রতি, বারবারা বিডলারকে, আবদুল গাফ্‌ফার চৌধুরীর আমার দুখিনী বাংলা, আবু হেনা মোস্তফা কামালের ছবি, মোহাম্মদ মনিরুজ্জামানের জার্নাল ১৯৭১, সহজে নয় নির্মলেন্দু গুণের স্বাধীনতা এ [বাকিটুকু পড়ুন]

    Tags: , , , , , , , ,