প্রমিজিং শিল্পী আমানের প্রথম একক অ্যালবাম বোঝনি

Amanআইয়ুব বাচ্চু, রূপম, সানবীম, আরিফ ও ড. ইকবালসহ আরো কয়েকজনের সঙ্গে বোঝনি শিরোনামের একটি মিক্সড অ্যালবামে গান গেয়ে প্রথমবারের মতো আলোচিত হন আমান। পরে গদ্য-পদ্য অ্যালবামে এসআই টুটুল, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, রিজিয়া পারভীন, আলম আরা মিনু, ড. ইকবাল, রকস্টার শুভ প্রমুখদের সঙ্গে আরো একটি গান গেয়ে বেশ প্রশংসা কুড়ান তিনি। শিল্পী হিসেবে যথাযথভাবে প্রতিষ্ঠিত হতে না পারলেও ভিন্ন মাত্রার গায়কি ঢং আর আলাদা টোনের জন্য আমানের প্রাপ্তির খাতায় জমা হয়েছে আগামী দিনের সম্ভাবনা খেতাবটি। ফলে বন্ধু-বান্ধব আর পরিচিতদের উৎসাহ-অনুপ্রেরণায় এবং ফুয়াদ নাসের বাবু, সেলিম হায়দার, পিয়ারু খান, লাবু রহমান ও ড. ইকবালসহ আরো অনেকের সহযোগিতায় এরই মধ্যে আমান শেষ করে এনেছেন তার প্রথম একক অ্যালবামের কাজ। চলতি বছরের যে কোনো সময় শীর্ষ স্থানীয় একটি প্রযোজনা সংস্থার ব্যানার নিয়ে অ্যালবামটি বাজারে আসবে বলে জানিয়েছেন আমান। তবে তারও আগে রেডিও টুডের প্রযোজনায় পুরুষ পাখি শিরোনামের একটি মিক্সড অ্যালবামে শ্রোতারা আমানের আরো একটি গান শুনতে পাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, নব্বই দশকের আলোচিত ব্যান্ড ইনডেক্সের ফাউন্ডার মেম্বার ও মেইন ভোকালিস্ট হিসেবে ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল আমান ও তার ব্যান্ডের প্রথম অ্যালবাম জীবনটা ছেলে খেলা নয়।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms