শুধু একবার তোমাকে ছোব আসছে এই বৈশাখে

দিমা নেফারতিতি জীবনের অনুষঙ্গ প্রেম। জীবনে জীবন মেলায় প্রেম। জীবনে জীবন হারায় প্রেম। এই বৈশাখে দিমা নেফারতিতি উপহার দিচ্ছেন প্রেমের কবিতা নিয়ে সঙ্কলন তার দ্বিতীয় আবৃত্তির অ্যালবাম শুধু একবার তোমাকে ছোব। জি সিরিজের ব্যানারে আবৃত্তির অ্যালবামটি বাজারে আসছে পহেলা বৈশাখে।

শুধু একবার তোমাকে ছোব আবৃত্তির অ্যালবামের মূল উপজীব্য প্রেম। বুদ্ধদেব বসু, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, জয় গোস্বামী, মহাদেব সাহা, হেলাল হাফিজসহ দুই বাংলার কবিদের প্রেমের কবিতা থেকে ২০টি কবিতা আবৃত্তি করেছেন দিমা এ অ্যালবামে। তার আবৃত্তিতে মূর্ত হয়ে উঠেছে প্রেমের শাশ্বত রূপ, পাওয়ার আকুতি, একই সঙ্গে না পাওয়ার বেদনা। আবৃত্তি শ্রোতাদের জন্য বৈচিত্র্য উপহার দেয়ার প্রয়াসে এ অ্যালবামে আরো যোগ হয়েছে ভিন্নমাত্রার গানের সঙ্গে কবিতার সংমিশ্রণে আবৃত্তির এক ব্যতিক্রমী উপস্থাপনা।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms