Please Donate

Other Links

সানী যুবায়েরের সঙ্গীত সন্ধ্যা

Sani Yubayer

গত ৮ জুন শুক্রবার অনুষ্ঠিত হলো সানী যুবায়েরের সঙ্গীত সন্ধ্যা। সানী যুবায়ের একজন ক্লাসিকাল সঙ্গীত শিল্পী। তিনি ১৯৯৩ সাল থেকে ইনডিয়ান ক্লাসিকালের ওপর তালিম নিচ্ছেন ওস্তাদ মাজহার আলী খান ও জাওয়াদ আলী খানের কাছে। এছাড়া ওস্তাদ গোলাম আলী খান ও শ্রী গোবিন্দ রবি দাসের কাছ থেকেও তিনি তালিম নেন।

অনুষ্ঠান উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন জহিরুল ইসলাম কচি, প্রেসিডেন্ট, সেন্টার ফর এশিয়া আর্ট অ্যান্ড কালচার (সিএএসি)। সানী যুবায়েরের মূল মিউজিকাল সেশন শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। তিনি সাড়ে ৮টা নাগাদ তার পারফরম্যান্স অব্যাহত রাখেন। তিনি গজল, গীত, তুমড়ি- সবই গেয়েছেন। পাশাপাশি গেয়েছেন দর্শকদের অনুরোধের গান। সানী যুবায়েরের মিউজিক সেশন শুরুর আগে বেহালা আর গিটারের সুর মূর্ছনা ছড়িয়েছেন একদল যন্ত্রসঙ্গীত শিল্পী। বেহালা বাজিয়েছেন ইশতিয়াক, সাবরিন, নিতু, আরমান, শাওন এবং গিটার বাজিয়েছেন শিহাব, জারিফ ও মুকতাদির হোসেন। অনুষ্ঠানটি জাতীয় জাদুঘর অডিটরিয়ামে আয়োজন করে ঢাকা মিউজিক কনসারভেটরি। ইভেন্ট ম্যানেজমেন্ট করে ক্রিয়েটস এবং অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল রেডিও টুডে।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    sani jubayer (5) - song of sani jubayer (4) - sani jubayer mp3 song (2) - Bangla Musical site (1) - sani jubayer song (1) - Bangla Musical site (1) - sani jubayer(song) (1) - jubayer songs (1) - sani jubayer bangla mp3 (1) - bangla sani (1) -