মডেলিংয়ের পর এবার নাটকেও ক্লোজআপ তারকা রুমী

Rumi

গান ও মডেলিংয়ের পর এবার নাটকে অভিনয় করলেন ক্লোজআপ ওয়ান তারকা রুমী। ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও রেদোয়ান রনির পরিচালনায় নাটকটির নাম রাখা হয়েছে ধান্দা ফিকির। এক ঘণ্টার এ নাটকটিতে ক্লোজআপ ওয়ান তারকা রুমী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মোশাররফ করিম, ইমি, তমাল, হাসান আজাদসহ আরো অনেকে। নাটকটিতে রুমী একজন হাতটানা চোরের ভূমিকায় অভিনয় করেছেন। ইচ্ছাকৃতভাবে সে চুরি না করলেও অনেকটা মনের অজান্তেই চুরি করে। এজন্য সে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় বিভিন্ন জিনিস মনের অজান্তে পকেটে নিয়ে আসে। আর এ সময় বিভিন্ন হাস্যরসাত্মক ঘটনাও ঘটে। প্রথমবারের মতো নাটকে অভিনয় করা প্রসঙ্গে ক্লোজআপ ওয়ান তারকা রুমী বলেন, এ নাটকে অভিনয়ের আগে আমি কখনো অভিনয় করিনি। তাই প্রথম থেকেই একটু নার্ভাস লাগছিল, তবে রনিভাই (রেদোয়ান রনি) অভিনয়ে আমাকে বেশ সাহস জোগান। আসলে আমাদের পুরো শুটিং ইউনিটই খুব হেল্পফুল ছিল যার কারণে শেষ পর্যন্ত উৎরে যাই। নাটকটিতে হাসানের অভিনয় খুব ভালো লেগেছে ও অভিনয়ে ভালো করার জন্য খুবই চেষ্টা করেছে। এছাড়া মোশাররফ করিম ও কচি খন্দকারের অভিনয় ভালো লেগেছে।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    bangla music, rumi (1) - rumi bangla music (1) - music of rumi (1) -