ঐক্যের জোয়ারে ভাসবেই আরটিভি
বাধা সব ক্ষণিকের/ঐক্যের জোয়ারে ভাসবেই/আজ এবং আগামীর/সুন্দর শুভ্রতা জাগবেই। …. সব বাধা পেরিয়ে নব উদ্দীপনাকে সঙ্গী করে এ গানটি দিয়ে গত পহেলা বৈশাখ থেকে আবার শুরু হয়েছে আরটিভির নতুন সম্প্রচার। আরটিভির থিম সং হিসেবে এখন প্রতিদিনই বেশ কয়েকবার প্রচারিত হচ্ছে গানটি। কাব্যময় আর আশাবাদী কথা, ব্যতিক্রম সুর, নতুন ধরনের কম্পোজিশন আর সেসঙ্গে দৃষ্টিনন্দন ভিডিওর কারণে গানটি ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। উল্লেখ্য, গানটি লিখেছেন পলাশ মাহবুব। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এস আই টুটুল।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: SI Tutul, এস আই টুটুল
Post Your Comments