Please Donate

Other Links

ঈদে দুটি মাত্র ব্যান্ডের অ্যালবাম

পবিত্র রোজার ঈদের বাকি আর মাত্র তিন সপ্তাহেরও কম৷ বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ইতিমধ্যে একক, দ্বৈত ও মিক্সড অ্যালবাম বাজারে ছাড়তে শুরু করেছে৷ এবার ঈদে বাজারে আসছে রেকর্ড সংখ্যক অ্যালবাম৷ সবচেয়ে বেশি অ্যালবাম বের করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা৷ এ প্রতিষ্ঠান থেকে এ বছর ৩৫টি অ্যালবাম বের হচ্ছে৷ দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউন্ডটেক৷ এখান থেকে বাজারে আসছে ৩০টি অ্যালবাম৷ এ ধারাবাহিকতায় প্রায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে কম-বেশি অ্যালবাম বাজারে আসছে এবার ঈদে৷ এই ঈদে ৩০টির অধিক অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবাম বের হচ্ছে৷ এতো বেশি অ্যালবাম আসা সত্ত্বেও ব্যান্ডের অ্যালবাম আসছে মাত্র দুটি৷ অথচ প্রায় প্রত্যেক জনপ্রিয় ব্যান্ড শিল্পীর বের হচ্ছে একক অ্যালবাম৷ আমাদের দেশের উল্লেখযোগ্য ব্যান্ড দলগুলোর মধ্যে রয়েছে এলআরবি, নগর বাউল, দলছুট, জন্মভূমি, প্রমিথিউস, ফিডব্যাক, মাইলস ও রেঁনেসা৷ এসব ব্যান্ডের দীর্ঘদিন ধরে কোনো অ্যালবাম বের হচ্ছে না৷ সোলস সর্বশেষ অ্যালবাম বের করেছিল ২০০৪ সালে৷ সাউন্ডটেকের ব্যানারে বের হওয়া অ্যালবামটির নাম ছিল টু লেট৷ এরপর এ দল আর কোনো অ্যালবাম শ্রোতাদের উপহার দেয়নি৷

এ বছর তারা বাজারে আনছে তাদের ১১তম অ্যালবাম৷ গানচিলের ব্যানারে প্রকাশিত হওয়া অ্যালবামটির নাম রাখা হয়েছে ঝুট ঝামেলা৷ এছাড়া প্রমিথিউস তাদের ১৩তম অ্যালবাম এবার ঈদে বাজারে আনবে৷ অ্যালবামটির রেকর্ডিং হচ্ছে পিওর সাউন্ড স্টুডিওতে৷ এই দুটি মাত্র ব্যান্ড অ্যালবাম এবার রোজার ঈদে বাজারে আসছে৷ কিন্তু প্রত্যেক দলের দলনেতার সলো, ডুয়েট ও মিক্সড অ্যালবাম ঠিকই বের হচ্ছে৷ মাইলস-র শাফিন আহমেদের ডুয়েট, আইয়ুব বাচ্চুর সলো, এসআই টুটুলের সলো, হাসানের সলো অ্যালবাম বের হচ্ছে৷ তারা একক, ডুয়েট বা মিক্সড অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন৷ ঈদে ব্যান্ড অ্যালবাম বের না হওয়া প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, একটি ব্যান্ডের অ্যালবাম বের করতে অনেক সময় লাগে৷

সবাই যার যার মতো ব্যস্ত থাকায় দীর্ঘ সময় হাতে নিয়ে ব্যান্ডের অ্যালবাম বের করা হয় না৷ তাছাড়া আরো একটি বিশাল সমস্যা আছে ব্যান্ড অ্যালবাম বের করার ক্ষেত্রে৷ ব্যান্ডের অ্যালবাম তুলনামূলকভাবে বেশি বের হয় না৷ তাই এই অ্যালবামটির পাইরেসি হয় বেশি৷ ফলে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ও ব্যান্ড দল লোকসানের মুখে পড়ে৷ এ প্রসঙ্গে সঙ্গীতার কর্ণধার সেলিম চৌধুরী বলেন, ব্যান্ডের অ্যালবাম প্রকাশ করলে খরচ হয় বেশি৷ তাছাড়া ব্যবসায়িক লোকসান হয়৷ কারণ ব্যান্ডের অ্যালবাম সংখ্যায় কম থাকায় পাইরেসি হয় বেশি৷ এ জন্য আমরা ব্যান্ডের অ্যালবাম খুব কম প্রকাশ করি৷

পাইরেসি ঠেকাতে প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়ায় লোকসানের ভয়ে কম্পানিগুলো ঝুঁকি নিতে চায় না৷ ফলে ব্যান্ডের অ্যালবাম বের হচ্ছে খুবই কম৷ এ রকম চলতে থাকলে সঙ্গীতাঙ্গনে একটি বিরাট ক্ষতি হবে বলে ধারণা করছেন বোদ্ধারা৷ তাই ব্যান্ড অ্যালবাম বের করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে ব্যান্ড দলগুলো৷

উত্সঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms