Please Donate

Other Links

সুমন কল্যাণের সুর ও সঙ্গীতে নোলক রাজীব রিংকু

সুরকার ও সঙ্গীত পরিচালক সুমন কল্যাণের সুর ও সঙ্গীতে একই অ্যালবামে গান করছেন প্রথমবারের ক্লোজআপ ওয়ান তারকা নোলক, রাজীব, রিংকু, রাশেদ ও রাফাত। গানচিলের নিজস্ব স্টুডিওতে এরই মধ্যে প্রায় সব গানের মিউজিক ট্র্যাক করা শেষ হয়েছে এবং রিংকু ও রাফাতের ট্র্যাকগুলোতে ভোকাল নেয়াও শেষ হয়েছে বলে জানালেন সুমন কল্যাণ। নোলক, রাজীব, রাশেদও তাদের জন্য করা ট্র্যাকগুলোতে ভোকাল দেবেন শিগগিরই। অ্যালবামে গান থাকবে ১০টি। প্রত্যেকে দুটি করে গান গাইবেন। আর এ গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, আবেগ রহমান, ইমতিয়াজ ইকরাম, জীবক বড়ুয়া ও সুমন কল্যাণ। অ্যালবাম সম্পর্কে সুমন কল্যাণ বলেন, ক্লোজআপ ওয়ান তারকাদের মধ্যে বিচ্ছিন্নভাবে আমি অনেকেরই গান করেছি। তবে আমার একক সুর ও সঙ্গীতে একটি সম্পূর্ণ অ্যালবামের কাজ করছি এই প্রথম। কাজেই আমাকে খুব ভেবেচিন্তে কাজ করতে হচ্ছে, অনেক বেশি শ্রম ও মেধা খাটাতে হচ্ছে। নোলক, রাজিব, রিংকুর জন্য আমি ফোক গান করেছি। রাশেদ ও রাফাতের জন্য করেছি মেলোডি গান। উল্লেখ্য, অ্যালবামটির পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আসিফ ইকবাল। আগামী ঈদে গানচিলের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে বলে জানালেন তিনি।

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    bangla music rinku (1) -