একসঙ্গে নোলক-রাজীব মুহিন-কিশোর
প্রিন্স মাহমুদের সুর তত্ত্বাবধানে এক মোড়কে বন্দি হলেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দুই বছরের সেরা চার কণ্ঠ। গানচিলের ব্যানারে নির্মিত এ মিক্সড অ্যালবামটির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। এর আগে নোলক বাবু-রাজীবের আলাদা আলাদা একক ও মিক্সড অ্যালবামে কাজ করলেও এবারই তারা প্রথম একত্রে এলেন। অন্যদিকে মুহিন ও কিশোরের জন্য এটাই হবে অডিও বাজারে ডেবু অ্যালবাম নতুন এ অ্যালবামটি প্রসঙ্গে গানচিলের কুমার বিশ্বজিৎ বলেন, ক্লোজআপ ওয়ানের দুই বছরের সেরা কণ্ঠ একসঙ্গে করতে পারায় এটি শ্রোতাদের জন্য নিঃসন্দেহে একটা স্পেশাল আকর্ষণ হবে। আর মুহিন ও কিশোরের জন্য এটি একটি এসিড টেস্টের মতো। কারণ বাজারে এটিই তাদের প্রথম মৌলিক গানের অ্যালবাম। দেশের প্রথম ক্লোজআপ ওয়ান নোলক বলেন, রাজিবের সঙ্গে সঙ্গে নতুন দুই প্রতিভা মুহিন ও কিশোরের সঙ্গে গাইতে পেরে ভালো লাগছে। অন্যদিকে এবারের ক্লোজআপ রানারআপ মুহিনও এ অ্যালবামে গাইতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ অ্যালবামটি বৈশাখে প্রকাশ পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এটি চলতি মাসে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
Bangla Music Tags: Kishore, Kumar Bishwajit, Muhin, Nolok Babu, Prince Mahmud, Rajib, কিশোর, কুমার বিশ্বজিৎ, নোলক বাবু, প্রিন্স মাহমুদ, রাজীব
Post Your Comments