ডেডলাইন মিউজিকের ব্যানারে অ্যালবাম নিয়মহীন ও সাগরের নীল থেকে
প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ডেড লাইন মিউজিক-এর ব্যানারে বাজারে এসেছে সাব্বিরের অ্যালবাম নিয়মহীন। ভিন্ন স্বাদের এ অ্যালবামে মোট ১০টি গান স্থান পেয়েছে। উল্লেখযোগ্য গানের শিরোনাম হচ্ছে, মেঘের গান, নিয়মহীন, আমার গানটা কই, নির্জনে জোছনাস্নান, পানির তলে পক্ষী, শূন্য ঘাসের হতাশা, সহজ কথা এবং নিটকেলস সং। উল্লেখ্য, নিটকেলস সং শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছে চার বছরের শিশু নিটকেল। এছাড়াও এ অ্যালবামে নির্জনে জোছনাস্নান গানটিতে কণ্ঠ দিয়েছে রাকা। গানের কথা লিখেছেন জুয়ারী (নিয়মহীন), পরাগ (সহজ কথা), বাকি সব গানের কথাশিল্পী নিজেই লিখেছেন। নিজের সুর ও মিউজিক কম্পোজিশনে অ্যালবামটি রেকর্ডিং করা হয়েছে।
সাগরের নীল থেকে
সম্প্রতি ডেডলাইন মিউজিক-এর ব্যানারে শিল্পী মখলেছুল ইসলাম নিলুর কণ্ঠে সাগরের নীল থেকে অ্যালবামটি বাজারে এসেছে। এ অ্যালবামটিতে মোট ১০টি গান রয়েছে। উল্লেখযোগ্য গানের মধ্যে আছে, সাগরের নীল থেকে, বারেবারে, কারো কারো সুখের, যদি তুমি ভালোবাসো এবং জীবন নামের। গানের কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, শহীদুল্লাহ ফরায়জী, বদরুল আলম বকুল, মনি জামান, মারজুক রাসেল, আশরাফ রঞ্জন, নূর মোহাম্মদ এবং রিপন। গানগুলোর সুর করেছেন, শেখ সাদী খান, বদরুল আলম বকুল, রিপন, মনি জামান এবং বেশ কিছু গানের সুর শিল্পী নিজেই করেছেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Bangla Music Album, Mazruk Russel, Shahidullah Faraji, Sheikh Shadi Khan, মারজুক রাসেল, শহীদুল্লাহ ফরাজী, শেখ সাদী খান
Post Your Comments