সিটিসেল মিউজিক জোন মাতালেন নাসিম আলী খান
![]()
দেশের প্রধান ওয়েব পোর্টাল বাংলাদেশইনফো ডট কমের সিটিসেল মিউজিক জোন-এ ভক্তদের সঙ্গে জমজমাট আড্ডা দিলেন দেশের অন্যতম পাইওনিয়ার ব্যান্ড দল সোলসের গায়ক নাসিম আলী খান। গত ১৪ জুন সন্ধ্যায় নাসিম আলী খান ইন্টারনেটে সরাসরি জবাব দেন তার ভক্তদের বিভিন্ন প্রাসঙ্গিক জিজ্ঞাসার।
নাসিম আলী খানের কাছে ভক্তরা জানতে চেয়েছেন তার পরিবার সম্পর্কে, সোলস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, তার একক ক্যারিয়ার, নতুন মিউজিক ভিডিওর কথা ইত্যাদি। দেশ-বিদেশের প্রায় দুই হাজার সঙ্গীতানুরাগী ইন্টারনেটের মাধ্যমে সেদিনের অনলাইন কথোপকথনে অংশ নিতে আসেন। প্রবাসীদের মধ্যে বেশি সংখ্যক ছিলেন উপমহাদেশ, আমেরিকা আর কানাডায় বসবাসকারী বাঙালিরা।
উল্লেখ্য, সিটিসেল মিউজিক জোনের রয়েছে দেশীয় সঙ্গীতের সাম্প্রতিক খবরাখবর, ফিচার, ফটো গ্যালারি, লিরিকস অ্যান্ড কর্ডস, দেশীয় টপ চার্ট, অ্যালবাম রিভিউ, কুইজসহ অনেক কিছু। আর এ চ্যানেলের মাধ্যমেও সিটিসেল হ্যালো টিউনসের আইডি (কোড) পাওয়া যাবে সব সময়। প্রতি মাসেই একজন করে সঙ্গীত তারকা সরাসরি অনলাইন কথোপকথনে অংশ নেন এ চ্যানলের মাধ্যমে।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Nasim Ali Khan
Post Your Comments