Please Donate

Other Links

মিউজিক ভিডিও নির্মাণ করলেন আবিদ

Abidরবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম করার পর এবার মিউজিক ভিডিও নির্মাণ করলেন ক্লোজআপ ওয়ান তারকা আবিদ। সম্প্রতি গানচিলের ব্যানারে রিলিজ পাওয়া রবীন্দ্র সঙ্গীতের সিডি এতো ভালোবাসি অ্যালবামের পাচটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিওগুলো হলো ভালোবেসে সখি, তোমার খোলা হাওয়া, আমি চিনি গো চিনি, আমার বেলা যে যায়, আমি কান পেতে রই। মিউজিক ভিডিওর গানগুলোর শুটিং করা হয় মানিকগঞ্জের পাটুরিয়া রাজ প্রাসাদ, জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি, ধানমন্ডি, বনানীসহ ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে। মিউজিক ভিডিওটির মডেল হয়েছেন জার্মান নাগরিক প্যাটৃসিয়া, তুস্টিসহ আরো অনেকে। মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে ক্লোজআপ ওয়ান তারকা আবিদ বলেন, গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণে বেশ কষ্ট করতে হয়েছিল। কারণ শুটিংয়ের সময় প্রচণ্ড গরম লাগছিল। গরমে সবার অবস্থাই খুব খারাপ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে প্রায় সবাই স্যালাইন খেতে থাকি। যাই হোক এতো কষ্টের পরও ভালো লাগবে যখন দর্শকরা অ্যালবামের গানগুলো শুনবেন।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    ভিডিও song (1) -