অনুপ ভট্টাচার্যের সুরে গাইলেন মনির খান

জানি আমার বেদনা নিয়ে যায় না কবিতা লেখা/আমার কান্না দিয়ে হয় না তো গান/তবু কবিতার চেয়ে গভীর ব্যথায়/গানের আবেগ নিয়ে কাদে এই প্রাণ- খ্যাতনামা গীতিকার মনিরুজ্জামানের লেখা এমনই গভীর, হৃদয়গ্রাহী আর কাব্যময় ১০টি গান নিয়ে তৈরি হচ্ছে মনির খানের পরবর্তী একক অ্যালবাম। গানগুলোর সুর করেছেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ অনুপ ভট্টাচার্য। আলী আকবর রুপু ও মানাম আহমেদের সঙ্গীত আয়োজনে নগরীর প্রমিক্স স্টুডিওতে এরই মধ্যে বেশ কয়েকটি গানের মিউজিক ট্র্যাক সম্পন্ন হয়েছে এবং তার মধ্যে কয়েকটি গানে কণ্ঠ দেয়ার কাজও শেষ করেছেন মনির খান। বাকি গানগুলোর কথা ও সুর সম্পন্ন করা আছে, চলতি সপ্তাহের মধ্যেই সেগুলোর মিউজিক ট্র্যাক তৈরি হয়ে যাবে এবং পরের সপ্তাহে ট্র্যাকগুলোতে কণ্ঠ দিয়ে মিক্সিং ও মাস্টারিং করে অ্যালবামের কাজ পুরোপুরি শেষ করে আনবেন বলে জানালেন মনির খান। অ্যালবামে গান থাকবে মোট ১০টি। অন্য গানগুলোর মধ্যে রয়েছে আগুনের রঙ্গ পোড়াবে অঙ্গ, প্রেমরে তুই কেমন বন্দি, না বলো না গো এখনই পোহাবে রাত, ও বিধি বেশ তো একটা হৃদয় দিয়েছিলে, আমার কাছে আসতে বলো না, মনটা আমার পাথর হলে ফেটে যেতো ক্ষয়ে যেতো, বুকে যার ভালোবাসার ঘর, মন কান্দো কোন কারণে প্রভৃতি। গানগুলোর ধরন সম্পর্কে বলতে গিয়ে মনির খান বলেন, সব গানই খুব ঠাণ্ডা মেজাজের, অবসরে শোনার মতো, দূরপাল্লার গাড়িতে বাজানোর মতো মিষ্টি মিষ্টি গান। কম্পোজিশনে দেশীয় ইন্সট্রুমেন্টের ব্যবহার এবং ওয়েস্টার্ন ইন্সট্রুমেন্টের মধ্যে অ্যাকোয়াস্টিকের প্রাধান্য থাকবে বেশি। আর অনুপ দার সুর সম্পর্কে বলার মতো দুঃসাহস আমার নেই। তিনি যে কতো বড় মাপের সুরকার তা দেশের বোদ্ধা শ্রেণী থেকে শুরু করে সাধারণ মানুষও জানে।

উল্লেখ্য, অ্যালবামের নাম এখনো ঠিক করা হয়নি। তবে আগামী মাসের শেষ সপ্তাহে অ্যালবামটি বাজারে আসবে বলে জানালেন মনির খান।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    Monir Khan (5) - bangla sung (2) - monir khan bangla mp3 (1) - monir khan mp3 (1) - bangla.sung (1) - sung (1) -