আশির দশকের জনপ্রিয় শিল্পী মিলিয়া ইসলাম সাবেদের উনিশের গল্প

Posted by Bangla Music on Jun 22nd, 2007 and filed under Artists, সাক্ষাত্কার. 255 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

আশির দশকের জনপ্রিয় শিল্পী মিলিয়া ইসলাম সাবেদের উনিশের গল্প

Milia Islam

আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলিয়া ইসলাম সাবেদ দীর্ঘ বিরতির পর গত বছর থেকে সঙ্গীতাঙ্গনে নিয়মিত হয়েছেন আবার । আধুনিক বাংলা, গজল, ফোক, হারানো দিনের গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীতসহ যে কোনো ধারার গানেই সাবলীল এ শিল্পী এ যাবৎ গান করেছেন আলাউদ্দিন আলী, বশির আহমেদ, আবদুল লতিফ, লাকী আখন্দ, সেলিম আশরাফ, তানসেন খান, আলী আকবর রুপু, ফুয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার, এস আই টুটুলসহ দেশের প্রায় সব বিখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালকের সুর ও সঙ্গীতে। শুধু আলাউদ্দিন আলীর সুরেই ৪০টির মতো গান গেয়েছেন তিনি যা আজো শ্রোতাদের কাছে বিশেষভাবে সমাদৃত। সম্প্রতি জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে তার চতুর্থ একক অ্যালবাম উনিশের গল্প। অ্যালবামটির বিভিন্ন দিক, নিজের বর্তমান ও আগামীসহ নানা বিষয়ে টি আই অন্তরের সঙ্গে কথা বলেছেন তিনি।
 
উনিশের গল্প সম্পর্কে বলুন। উনিশের গল্প একটি মানসম্মত রুচিশীল গানের অ্যালবাম। এতে গান রয়েছে মোট ১১টি। আটটি আধুনিক গান, দুটি দেশের গান ও একটি সার্কভুক্ত দেশ ভুটানের গান। ছয়জন গীতিকার এবং পাচজন সুরকার ও সঙ্গীত পরিচালক সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করেছেন আমার এ অ্যালবামে। যার ফলে, অ্যালবামের প্রত্যেকটা গানেই ফুটে উঠেছে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও ভিন্ন ভিন্ন আবেদন। সব মিলিয়ে বলা যায়, উনিশের গল্প দীর্ঘদিন টিকে থাকার মতো একটি অ্যালবাম। এখন শুধু শ্রোতাদের মতামতের জন্য অপেক্ষা, শ্রোতাদের যদি ভালো লাগে তবে নিজেকে ধন্য ও সফল মনে করবো। গানগুলোর ধরন, বিষয়-বৈশিষ্ট্য ও গীতিকার-সুরকার সম্পর্কে বলুন। অ্যালবামটিতে কবির বকুলের লেখা আর লাকী আখন্দের সুরে তিনটি গান আছে। তার মধ্যে একটি গান দারুণ রোমান্টিক- তুমি শুনতে পারো সূর্যের গান সকাল দুপুর। আরেকটি গানের কথা- তোমার আমার সম্পর্কটা যেন দুটি চোখের মতে/দেখা হয় না কথা হয় না। অর্থাৎ দুজনে পাশাপাশি থেকেও হড় পড়সসঁহরপধঃরড়হ। গানটি গাইতে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে কথাগুলো খুব ঁহঁংঁধষ। পরের গানটির শিরোনাম উনিশের গল্প। এটি স্মৃতিচারণমূলক খুব মিষ্টি একটি গান। এ গানটিতে লাকী আখন্দের গলায় একটি ঋধহঃধংঃরপ ঐঁসসরহম আছে। অ্যালবামের প্রথম দুটো গান লিখেছেন সৈয়দ মোহসীন মুনির, সুর করেছেন কাজী হাবলু। দুটি গানই মেলোডিতে ভরপুর। প্রথম গানটির কথা- রাত একা আমিও একা/স্বপ্ন নেই তাই। এটি একটি চ্যালেঞ্জিং গান। অন্য গানটি খুব কষ্টের- ভালো থাকি কি করে। দুটো গানই আমি অত্যন্ত যত্নের সঙ্গে গাওয়ার চেষ্টা করেছি। ফোয়াদ নাসের বাবুর সুর আর গুঞ্জন চৌধুরীর কথায় নিজের মুখে নিজেই একেছি শিরোনামের একটি গান আছে। গানটির কথা, সুর দুটোই খুব অঃঃৎধপঃরাব. ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটি গান করেছি। গানটির কথা- কে বলে সালাম নেই/নেই জব্বার বরকত/ওদের যাত্রা পথে সূর্য ওঠে/আজো পলাশ ফোটে/এখনো রক্তে ভেজে মহানগরীর রাজপথ। গানটি লিখেছেন খোশনূর। সুর করেছেন সেলিম আশরাফ। রাজিবের সুরে এ অ্যালবামে তিনটি গান আছে। এ অ্যালবামের অন্যান্য সুরকারদের চেয়ে রাজিব অনেক নবীন হলেও খুব ঞধষবহঃবফ. এ গান তিনটির দুটি আধুনিক আর একটি দেশের গান। আধুনিক গান দুটির সুর খুবই মর্ডান, তবে দুটি গানই খুব ঝধফ. প্রথম গানটি লিখেছেন টি আই অন্তর- দৃষ্টি পথে আধার ঢেলে, যাবে যদি যাও চলে। এ গানটি কঠিন একটি গান। গানটিতে আমার ঠড়রপব গধলড়ৎ এর কিছু ঞবপযহরপ টংব করেছি, যা গানের শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষভাবে লক্ষণীয়। গানটির কম্পোজিশনও অত্যন্ত পরিচ্ছন্ন। পরের গানটি লিখেছেন জাহিদ আকবর। এই রাতের পর হবে না যে আর দেখা। এ গানটির সুরও শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস। গানটিতে রাজিবের গিটারের পিছগুলো খুব ভালো হয়েছে। দেশের গানটি ২০০৬ সালে রেকর্ড করা। টি আই অন্তরের লেখা এ গানটিতে বীর শহীদদের ত্যাগের কথা বলা হয়েছে এবং ওই সময় দেশের যে পরিস্থিতি ছিল তা উল্লেখ করে মাতৃভূমিকে নিয়ে এ গানটি গাইতে পেরে আমার খুব ভালো লেগেছে। গানটির কথা একেবারেই ভিন্ন ধরনের – কেউ দিচ্ছে কানপাশা, কেউ দিচ্ছে মাকড়ি/অথচ মাগো তোমার কানখালি। সবশেষে সিন নাহ মি শিরোনামে এ অ্যালবামে সার্কভুক্ত দেশ ভুটানের একটি গান স্থান পেয়েছে। এটি একটি বিরহের গান। গানের অর্থ আমি এখনো তোমাকে ভালোবাসি। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে রাজিব। ফাস্ট রিদমের এ গানটি ভুটানের ভাষা ছাড়াও বিভিন্ন ভাষার ঠবৎংরড়হ, ঝড়ঁঃয ঊধংঃ অংরধ জুড়ে আছে। এ সুরটি ওই অঞ্চলের খুব পরিচিত একটি সুর । উনিশের গল্প ছাড়া সাম্প্রতিক সময়ে আর কোনো অ্যালবামে গান করেছেন? প্রায় কাছাকাছি সময়ে গানচিল থেকে প্রকাশিত একটি মিক্সড অ্যালবামে দুটি গান করেছি। এটি একটি পূর্ণাঙ্গ দেশের গানের অ্যালবাম। নাম শান্তির সাদা কবুতর। সেলিম আশরাফের কথা ও সুরে এ অ্যালবামে আমার সঙ্গে আরো যারা গান করেছেন তারা হলেন সাবিনা ইয়াসমিন, আলম আরা মিনু, রিজিয়া পারভীন, রোমানা ইসলাম ও নাজনীন মিমি। আমার গান দুটির একটি হচ্ছে মাগো, ও মা শুধু আর একবার বলো না, অন্যটি তুমি বৈশাখ হয়ে এসেছো আমার জীবনে। উনিশের গল্প আপনার চতুর্থ অ্যালবাম। এর আগের অ্যালবামগুলো সম্পর্কে বলুন। আমার প্রথম অ্যালবামের নাম একটা কিছু পুড়ছে। নুরুজ্জামান শেখের কথায় ও তানসেন খানের সঙ্গীতে এ অ্যালবামটি রিলিজ হয় ১৯৯৩ সালে। ২০০৬ সালের জুন মাসে আমার দ্বিতীয় অ্যালবাম রিলিজ করে সাউন্ড মেশিন। কেন চুপ করে আছো শিরোনামের এ অ্যালবামটিতে কাজ করেছেন দেশের অনেক খ্যাতনামা গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকেরা। ২০০৭ সালের মার্চ মাসে কলকাতার বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান পি অ্যান্ড এম রেকর্ডস থেকে মুক্তি পায় আমার তৃতীয় অ্যালবাম বৈশাখ হয়ে এসেছো। তৃতীয় অ্যালবাম কলকাতা থেকে রিলিজ দেয়ার কারণ কি? আমাদের ভাষা আর ওদের ভাষা তো একই। বাংলাদেশের গীতিকার, সুরকার ও শিল্পীরা যদি ওপার বাংলার শ্রোতাদের মনে কিছুটা জায়গা করে নিতে পারে- ক্ষতি কি? তাছাড়া আমাদের অডিও বাজারের একটা বিশাল অংশ দখল করে আছে ওপার বাংলার শিল্পীরা। সে তুলনায় আমাদের শিল্পীরা অনেক পিছিয়ে আছে। অথচ আমাদের দেশের গানের কথা ও সুরে কলকাতার থেকেও অনেক বেশি বৈচিত্র্য রয়েছে। আমাদের শিল্পীরা যদি এভাবে চিন্তা করে তবে সেখানেও আমাদের গানের একটা বাজার তৈরি করা সম্ভব। যাই হোক কলকাতার শ্রোতাদের রেসপন্স পেয়েছেন কেমন? খুবই ভালো। আমি যতোটা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি রেসপন্স পেয়েছি। কলকাতার প্রাইভেট চ্যানেল তারা বাংলা এ অ্যালবামকে বেইজ করে আমার একটি একক প্রোগ্রাম তৈরি করেছে। এতে আমার একটি সাক্ষাৎকার ও দুটি গানের মিউজিক ভিডিও থাকছে। চলতি মাসেই প্রোগ্রামটি অনএয়ারে যাবে। সামনে আর কি কি গান করছেন? কিছুদিন আগে ড. ইকবালের সুর ও সঙ্গীতে একটি মিক্সড অ্যালবামের জন্য দুটি গান করেছি। একটি গানের কথা তুমি কি আজো স্বপ্ন দেখো, অন্যটি বন্ধু তোমার মনের আকাশ কেন এতো মেঘলা বলো। এ অ্যালবামের অন্যান্য শিল্পীরা হলেন ফাতেমা-তুজ-জোহরা, ফাহমিদা নবী, আলম আরা মিনু, রিজিয়া পারভীন প্রমুখ। এ অ্যালবামটি আগামী মাসে রেডিও টুডের ব্যানারে মুক্তি পাবে। এছাড়া আমি আমার পরবর্তী অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছি শিগগিরই। সাম্প্রতিক সময়ে কোনো লাইভ প্রোগ্রামে পারফর্ম করেছেন? গত মাসেই সৈয়দ আবদুল হাদী আর ফাতেমা-তুজ-জোহরার সঙ্গে সিঙ্গাপুরে একটি লাইভ প্রোগ্রাম করেছি। আর এ মাসের ১৬ তারিখেই আমেরিকার সানফ্রান্সিসকোতে ফেরদৌস ওয়াহিদ ও হাবিবের সঙ্গে আরেকটি প্রোগ্রামে পারফর্ম করেছি।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

galpo (3) -
Advertisement