মিলিয়া ইসলাম সাবেদের তৃতীয় একক উনিশের গল্প
সম্প্রতি জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে মিলিয়া ইসলাম সাবেদের তৃতীয় একক অ্যালবাম উনিশের গল্প। আটটি আধুনিক গান, দুটি দেশের গান ও সার্কভুক্ত দেশ ভুটানের একটি গানসহ মোট ১১টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো লিখেছেন সৈয়দ মোহসীন মুনির, কবির বকুল, টি আই অন্তর, গুঞ্জন চৌধুরী, জাহিদ আকবর ও খোশনূর। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কাজী হাবলু, লাকী আখন্দ, রাজিব, ফুয়াদ নাসের বাবু ও সেলিম আশরাফ। গানগুলোর শিরোনাম রাত একা আমিও একা, ভালো থাকি কি করে, তুমি শুনতে পারো সূর্যের গান, দৃষ্টি পথে আধার ঢেলে, উনিশের গল্প, তোমার আমার সম্পর্কটা, নিজের মুখে নিজেই একেছি, এই রাতের পর, কেউ দিচ্ছে কানপাশা, কে বলে সালাম নেই এবং সিন নাহ মি। অত্যন্ত সুন্দর আর কাব্যময় কথা, প্রাণকাড়া সুর আর পরিচ্ছন্ন মিউজিকের এ গানগুলো ভালো লাগবে যে কোনো শ্রোতারই।
উল্লেখ্য, এর আগে সাউন্ড মেশিনের ব্যানারে কেন চুপ করে আছো ও কলকাতার বিখ্যাত কম্পানি পি এন এম রেকর্ডস থেকে বৈশাখ হয়ে এসেছো শিরোনামে মিলিয়া ইসলাম সাবেদের আরো দুটি একক অ্যালবাম মুক্তি পায় এবং সফলতা অর্জন করে।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Kabir Bakul, কবির বকুল

Post Your Comments