Please Donate

Other Links

কুমারখালীতে কাঙালসংগীতের আসর

২০ জুলাই সকাল ১০টায় কাঙালের বাস্তুভিটায় কাঙাল ্নৃতি সংসদ ও নিজেরা করি সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদারের ১৭৪তম জ্নবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কাঙালসংগীতের আসর অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী, পাবলিক লাইব্রেরির সম্পাদক মীর আমজাদ আলী, সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ নির্মলচন্দ্র মজুমদার ও নাট্যাভিনেতা আবু তৈয়ব পচু। অনুষ্ঠান উপস্থাপনা করেন কামরুজ্জামান আয়ুব। উপস্থিত ছিলেন নিজেরা করি সংগঠনের সভাপতি শিখা সাহা, গৌতম সেন, বন্ধুসভার সভাপতি লিটন আব্বাস, সহসভাপতি খালেক আজিজ, সাহিত্য সম্পাদক বাবুল হোসেন পিয়ার, উপদেষ্টা সোহেল আমিন বাবু, সাংবাদিক হাবীব চৌহান, দীপু মালিক প্রমুখ। কাঙালসংগীত পরিবেশন করে শিশুশিল্পী সৌভিক। কাঙালের বিখ্যাত গান ‘ওহে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো মোরে’ পরিবেশন করে মাসাওয়াৎ হোসেন মিন্টু। এরপর একে একে সংগীত পরিবেশন করেন অনীল দাস, ডা· মজিবর রহমান প্রমুখ।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, ঢাকা।

Post Your Comments

Bangla Music : Incoming search terms