পহেলা বৈশাখে আসছে কনকচাঁপার নতুন অ্যালবাম
পহেলা বৈশাখে বাজারে আসছে শিল্পী কনকচাঁপার পুরোনো দিনের গানের অ্যালবাম ‘পদ্মপাতা’। ত্রিশ ও চল্লিশ দশকের দশটি গান নিয়ে একসঙ্গে সিডি ও ভিসিডি আকারে এটি পাওয়া যাবে। তার ব্যাপক সাফল্য অর্জিত অ্যালবাম ‘তাল পাতার বাঁশি’র সুবাদে দর্শক-শ্রোতাদের কাছ থেকে অনুরোধ আসে এমন আরেকটি কাজ করার। তারই পরিপ্রেক্ষিতে এ অ্যালবাম। অ্যালবাম সম্পর্কে কনকচাঁপা বলেন, ‘পদ্মপাতা’ অ্যালবামের জন্য এমন কিছু গান সিলেকশন করেছি, যা ‘তালপাতার বাঁশি’র মতোই আর একটি মাইলফলক হয়ে থাকবে। একোয়িস্টিক মিউজিকের এ অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন মঈনুল ইসলাম খান। অ্যালবামটি গানচিলের ব্যানারে বাজারে আসবে।
উত্সঃ ভোরের কাগজ, মার্চ ০১, ২০০৭
Bangla Music : Incoming search terms
- bangla new album (3) - new albam bangla (2) - kanak chapa (2) - Pahela Boishakh (1) - boishakh (1) - site:music.evergreenbangla.com kanak-chapas-new-album-in-pahela-boishakh (1) - bangla new albam (1) - bangla new music album (1) - bangla new album (1) -

Post Your Comments