নাটকের সূচনা সঙ্গীত গাইলেন নোলক বাবু

Nolok Babuমুভিতে প্লেব্যাক করার পর এবার নাটকের সূচনা সঙ্গীতেও কণ্ঠ দিলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। জুয়েল মাহমুদের লেখা ও মকসুদ জামিল মিন্টুর সুরে এস এ হক অলিকের পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটক অচিন পাখিতে নোলকের এ গান গাওয়া। গানের কথা হচ্ছে- চাল চুলোহীন স্বপ্ন আমার যত্নে পুষে রাখি, রং বদলায় রঙিন হব অচিন পাখি। নাটকের গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে নোলক বাবু বলেন, গানের কথা এবং সুর দুটোই খুবই চমৎকার হয়েছে। আশা করছি গানটি দর্শকদের খুবই ভালো লাগবে। নাটকটির পরিচালক এস এ হক অলিক বলেন, নোলকের গায়কী অসাধারণ এবং গানটি সে খুবই ভালো গেয়েছে। এছাড়া বর্তমানে নোলক বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছে। শিগগিরই বাজারে আসবে তার একক ও মিক্সড অ্যালবাম। সব মিলিয়ে মোটামুটি ভালো সময় যাচ্ছে নোলক বাবুর।  

সূত্রঃ দৈনিক যায়যায়দিন

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms