নতুন করে নিজেকে ছাড়িয়ে যেতে চান নোলক বাবু

Nolok Babuনোলক বাবুর গল্পটা প্রায় সবারই জানা। এনটিভির ক্লোজআপ ওয়ান ’০৫-এ চ্যাম্পিয়ন হওয়ার পর ইন্টারভিউ, বিদেশ ভ্রমণ, কনসার্ট, সংবর্ধনায় নোলক যেন উড়ছিলেন সাফল্যের সুখ আকাশে। সেখান থেকে ক’দিনের বিরতি। সম্প্রতি আবারো সরব হয়ে ওঠেছেন নোলক বাবু। স্টেজ শোর ব্যস্ততার সঙ্গে নিজের দ্বিতীয় সলোর কাজ চালাচ্ছেন পুরোদমে। যায়যায়দিন চে কাফেতে নোলক বাবুর সঙ্গে কথা বলেছেন রণক ইকরাম ও ছবি তুলেছেন শরীফ সারওয়ার।
 
নতুন কাজের কি খবর?
আমার সলো অ্যালবামের কাজ চলছে। শহীদুল্লা ফরায়েজীর কথা ও বারী সিদ্দিকী স্যারের সুরে অ্যালবামের ১২টি গানের ট্র্যাক তৈরির কাজ প্রায় শেষ। বিশ্বজিৎ দা ও আসিফ ইকবাল ভাইয়ের পরিকল্পনায় বারী স্যার অ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছেন। এছাড়া আমি, মুহিন, রাজীব ও কিশোরকে নিয়ে প্রিন্স মাহমুদের সুরে বৈশাখে একটি অ্যালবাম বাজারে আসার কথা ছিল। বৈশাখী হাওয়া শীর্ষক সেই অ্যালবামটি এখনো বাজারে আসেনি। সেটির নাম বদল হয়ে শিগগিরই বাজারে আসতে পারে।

ফরহাদ থেকে ক্লোজআপ তারকা নোলক বাবু -জীবনের বিশাল পট পরিবর্তন প্রসঙ্গে বলুন।
স্বীকার করতে দ্বিধা নেই, এক সময় আমি অসুস্থ মাকে বাচাতে গান গেয়েছি। আমার মায়ের দোয়া ছিল বলেই আমি নোলক বাবু হতে পেরেছি। সংগ্রামী আর অভাবী জীবনের বদলে আমি আমার মায়ের মুখে তিন বেলা দু’মুঠো গরম ভাত তুলে দিতে পেরেছি, সন্তান হিসেবে এটাই আমার বড় সাফল্য।

মায়ের জন্য আর কি করতে চান।
প্রথমত আমি মায়ের জন্য আরো ভালো গান গেয়ে যেতে চাই। মায়ের প্রত্যাশা মতো আমি যেন বড় শিল্পী হতে পারি। সেই সঙ্গে আমার একান্ত ইচ্ছা মায়ের জন্য জামালপুরে একটা বাড়ি বানানো। জামালপুরে একটা বাড়ি আর মায়ের জন্য একটা গাড়ি কেনার ভীষণ ইচ্ছা আমার।

গান ছাড়া এখন আর কি কি করছেন?
আসলে গানটাই তো আমার সব, তাই না? আমি এখন বারী স্যারের কাছ থেকে গানের বিষয়ে নিয়মিত তালিম নিচ্ছি। অনুপ বড়ুয়ার কাছ থেকে ক্লাসিকাল গান শেখার ইচ্ছাও আছে। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে পড়াশোনা করার চেষ্টা করছি। ইংরেজি শিখছি। আমি পড়াশোনা আর গান নিয়েই ব্যস্ত থাকতে চাই। এরপর এগিয়ে যেতে চাই অভীষ্ট লক্ষ্যের দিকে।

স্টেজ শো করতে কেমন লাগে?
হ্যা, দীর্ঘদিন ধরে স্টেজ শো নিয়েই ব্যস্ত আছি। দেশে-বিদেশে প্রচুর স্টেজ শো করছি। প্রতিদিনই দু’ একটি শো-তে ডাক আসছে। এ রকম ডাক আসলে আর স্টেজ শো তে পারফর্ম করতে গেলেই মনে হয় না শিল্পী নোলক এখনো বেচে আছে। স্টেজ শোর ব্যাপারে অনেকেই ডাকে। কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে দু’একজনের ডাকে সাড়া দিতে পারি না। তখন তারা আমার ওপর রাগ করে। বলে নোলকের ভাব বেড়ে গেছে। কিন্তু তাদের বুঝতে হবে যে এটা মোটেই ভাব নয়, নোলকেরও একটু ব্যস্ততা থাকতে পারে। হ্যা, আমি জানি যে, দর্শকদের ভালোবাসাই আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। আর তাই সে ভালোবাসাকে অবলম্বন করেই আমি দর্শকদের হৃদয়ে বেচে থাকতে চাই।

পারিবারিক অবস্থার কথা বলুন।
সব তো জানেনই। আগের চেয়ে যথেষ্ট ভালো আছি। বাবা-মা আর আমার এক খালাতো ভাইকে নিয়ে রামপুরা বনশ্রীতে থাকছি। আর সুযোগ পেলেই মাকে নিয়ে জামালপুর যাই।

কাজ নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনা কি?
গানচিল এবং কুমার বিশ্বজিৎ-এর অভিভাবকত্ব আমার চলার পথের পাথেয়। তাই যা করবো তা বিশ্বজিৎ দা’র সঙ্গে পরামর্শ করেই করবো। আমি গানচিলের সঙ্গে তিন বছরের চুক্তিতে আবদ্ধ। তবে বিশ্বজিৎ দা’র সঙ্গে আলাপ ছাড়া চুক্তি শেষ হওয়ার পরও অন্য ব্যানারে কাজ করবো না। কারণ আমি চাই না আমার মাথার ওপর থেকে একটা ছায়া সরে যাক।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: , , , , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    nonok bangla song (1) - nonok (1) -