মেলোডি বেইজড গান পছন্দ করেন নওরীন

Naorinসম্প্রতি প্রযোজনা সংস্থা গানচিলের ব্যানারে রিলিজ পেয়েছে ক্লোজআপ ওয়ান তারকা নওরীনের প্রথম একক অ্যালবাম কৃষ্ণচূড়া। মেলোডি বেইজড এ অ্যালবামটির প্রতিটি গানই শ্রোতামহলে পেয়েছে প্রশংসা।

কৃষ্ণচূড়া অ্যালবামটি সম্পর্কে বলুন।

কৃষ্ণচূড়া অ্যালবামটি আমার প্রথম অ্যালবাম। এমন একটি অ্যালবাম করার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। সময় সুযোগের অভাবে ঠিকমতো করা হয়ে উঠছিল না। কিছুদিন আগে গানচিলের সঙ্গে আমি দুই বছরের একটি চুক্তি করি। এরপরই অ্যালবামটি বের হয়।

অ্যালবামের গানগুলো সম্পর্কে বলুন?

অ্যালবামের গানগুলো মূলত মেলডি বেইজড। এখানে ফোক ফিউশন ধাচের গানের চমৎকার মিশ্রণ রয়েছে। অ্যালবামের তিনটি গান এক বছর আগেই রেডি ছিল। আর অ্যালবাম রিলিজের কিছুদিন আগে বাকি গানগুলো রেডি করি।

অ্যালবামের কাজ করতে গিয়ে মজার কোনো অভিজ্ঞতা হয়েছিল কি?

ঠিক মজার না, তবে অ্যালবামের কাজ করতে গিয়ে আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা ঘটেছে। কৃষ্ণচূড়া অ্যালবামের মানবদেহ গানটি করতে গিয়ে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। গানটি রেকর্ড করার সময় স্টুডিওতে অঝোর ধারে কেদেছি। গানের কথাগুলো এতো সুন্দর ও আবেগপ্রবণ যে প্রথম দুদিন গানটি গাওয়ার সময় পর পর আমার চোখ দিয়ে পানি চলে আসতো। পরে তৃতীয়দিন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ আর কাদবো না। তৃতীয়দিনের রেকডিং করার সময় আমি আর কাদিনি। আর সেদিন একবারেই গানটি টেক করা হয়। এটি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা।

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার ক্যাম্পে থাকাকালে কেমন কেটেছিল?

নিঃসন্দেহে সেরা সময়। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার জন্য যখন আমাদের টপ ১৬ জনকে ক্যাম্পে ডাকা হয়েছিল তখন প্রথম প্রথম খুব কনফিউজড ছিলাম। তবে মাহদী ও রুমী ভাইয়া ক্যাম্পে দারুণ মজা করতো। এছাড়াও ক্যাম্পে থাকাকালে আমার একটি স্মরণীয় ঘটনার কথা মনে পড়ছে। ক্যাম্পে থাকার সময় যেদিন টপটেন ঘোষণা করা হবে সেদিন আমাদের সঙ্গে ক্যাম্পে থাকা অনন্যা ভীষণ কান্না করছিল। কান্না করতে করতে বলছিল আমি মনে হয় আর টপটেন হতে পারবো না। কারণ টপটেন হতে না পারলে আমি আর তোমাদের সঙ্গে ক্যাম্পে থাকতে পারবো না। আমি ক্যাম্পে থাকতে চাই। এ ঘটনাটি আমার ক্যাম্পে থাকাকালে স্মরণীয় ঘটনা।

মিউজিককে ভবিষ্যতে ক্যারিয়ার হিসেবে নেবেন কি?

প্রথম উত্তর না। আমি মূলত একজন ভালো হাউস ওয়াইফ হতে চাই। তবে মিউজিকও এর সঙ্গে থাকবে। কিন্তু প্রফেশন হিসেবে না।

ভক্তদের রেসপন্স কেমন উপভোগ করছেন?

খুব ভালো। তবে মাঝে মধ্যে দারুণ বিরক্ত লাগে। কারণ আমিও তো মানুষ। প্রতিদিন রাত দুটা-তিনটা থেকে শুরু করে প্রতিনিয়ত ভক্তরা ফোন করেন। তবে রাতে ফোন করলে খুব বিরক্ত হই। তাই এখন রাতে ঘুমোতে যাওয়ার সময় মোবাইল অফ রাখি। শুধু খারাপ অভিজ্ঞতাই নয় ভক্তদের নিয়ে মজার অভিজ্ঞতাও আছে। যেমন কিছুদিন আগে আমি একটি টেলিভিশন টক শোতে বলেছিলাম, আমি একজন ভালো হাউস ওয়াইফ হতে চাই। এর পর পরই আমাদের বাসায় অনবরত ফোন আসতে থাকে। এর অধিকাংশই ছিল ছেলের মায়েদের ফোন। তারা তখন ফোনে বলতে থাকলেন আমার ছেলে বুয়েটে পড়ছে বা পাশ করা ও তোমার খুব ভক্ত আমি চাই তোমাকে আমার ছেলে বৌ করতে। সেদিন এ রকম অনেক অনেক প্রপোজাল পেয়েছিলাম।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms