ইনডিয়ান আইডল টপ টু’তে যেতে পারলেন না ইমন
এবারের ইনডিয়ান আইডলে প্রথম থেকেই ছিল বাঙ্গালীদের জয়জয়কার। ইনডিয়ান আইডলের প্রথম তিনজনই বাঙ্গালী। আর এ কারণে টপ টু’তে উঠার লড়াইয়ে একজনকে যে বাদ পড়তে হবে এটি নিশ্চিতই ছিল। আর সর্বশেষ গত শনিবার জানা গেল প্রশান্ত তামাং ও অমিত পালকে হাারিয়ে ইনডিয়ান আইডলের টপ টু’তে যাওয়া হয়নি ইমন চট্রোপাধ্যায়ের। আর ইনডিয়ান আইডলের টপ টু’তে না যেতে পারার খবরে সারা ইনডিয়ায় ইমন ফ্যানরা কাদলেও এতোটুকু চোখের জল ফেলেননি তার মা সুতপা চট্টোপাধ্যায়। মায়ের চোখের জল দেখতে পারেন না ইমন। তাই দুঃসংবাদে ইনডিয়া যখন কাদছে, তখন বুকফাটা কান্না বেরিয়ে আসতে চাইলেও ইমনের মা চোখের জল লুকিয়ে রাখতে পেরেছিলেন শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে। রবিবার বিকালে খড়দা কল্যাণনগরের বাড়িতে বসে সুতপা চট্টোপাধ্যায় জানালেন ইমন ইনডিয়ার অন্যতম শ্রেষ্ঠ গায়ক হয়ে উঠুক। তার এ ভাবনা ছেলের জন্মের পর থেকে। এ চিন্তা করেই ওর নাম রাখা হয়েছিল ইমন। শনিবার দুপুর পৌনে ২টা নাগাদ তিনি জানতে পারেন, ইমন টপ টু থেকে বাদ গেছেন। ৩টার সময় ইমনের ফোন আসে মায়ের কাছে। ইমন বলেন, আমি খুব ভালো আছি। তোমরা দুঃখ করো না। আমি একদিন সত্যিকারের ইনডিয়ান আইডল হয়ে দেখিয়ে দেবো।
সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ১১, ২০০৭
Bangla Music : Incoming search terms
- ইনডিয়ান (2) - ইনডিয়ান (1) -

Post Your Comments