দ্বিতীয় অ্যালবাম নিয়ে কণ্ঠশিল্পী হায়দার হোসেন
আমি ফাইস্যা গেছি গান খ্যাত হায়দার হোসেন এবার শুরু করলেন তার দ্বিতীয় সলো অ্যালবামের কাজ। নাম ঠিক না হওয়া এ অ্যালবামটিতে মোট ১২টি গান থাকবে বলে জানা গেছে। অ্যালবামটির বেশির ভাগ গানের কথা লিখেছেন হায়দার হোসেন। এছাড়া কয়েকটি গানের কথা লিখেছেন হাসান ইকবাল রিপন ও দেবাশীষ, সুর করেছেন হায়দার হোসেন নিজেই। দু-একটি গানের কাজ শেষ হলেও অ্যালবামের বেশ কয়েকটি গানের কাজ এখনো বাকি। বর্তমানে একটি রেকর্ডিং স্টুডিওতে অ্যালবামের কাজ চলছে। অ্যালবামের বেশ কয়েকটি গান বিভিন্ন সময়ে তার টেলিভিশনে প্রচারিত গানগুলো থেকে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের নিয়ে গান, গণতন্ত্র ইত্যাদি।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Hyder Husyn
Post Your Comments