রিংকুর প্রথম একক অ্যালবাম হৃদয়হীনা মেয়ে

Rinkuএ মাসের প্রথম সপ্তাহে সঙ্গীতার ব্যানারে বাজারে এসেছে রিংকুর প্রথম অ্যালবাম হৃদয়হীনা মেয়ে। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় ১৬তম স্থান অধিকারী রিংকুর এটি প্রথম একক অ্যালবাম। অ্যালবামটির উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে- হৃদয়হীনা মেয়ে, ভুল করে, আমার এ দুটি চোখ, ভালোবাসবো বন্ধুরে, পারি না ভুলে যেতে, আগুন জ্বলেরে, আমি ভুল করেছি, আজকে রাতে কাদবো, যারে ভুলে যেতে চাই, স্মৃতির সমাধি, কষ্টের কথা এবং আমিও যদি তোমার মতো। অ্যামবামটিতে বাণিজ্যিক দিকটাকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। এ অ্যালবামটির গানগুলো মডার্ন সেমি ক্লাসিকাল এবং মডার্ন ফোক ধাচের। অ্যালবামটির গীতিকার ও সুরকার হচ্ছেন প্রদীপ সাহা, প্রসেনজিত, রাজেশ, আজমীর বাবু, এস পুলক এবং রিংকু নিজে। আর অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন আজমীর বাবু। গানের ভুবনে পদার্পণ সম্পর্কে রিংকু বলেন, ছোটবেলা থেকে আমি গানের সঙ্গে যুক্ত ছিলাম। ২০০৬ সালে আমি আমার মায়ের অনুরোধে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। ১৬তম স্থান অধিকার করি।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    hridayhina (1) -