বেনসন অ্যান্ড হেজেস তারকা লিমনের প্রথম সলো
বাজারে আসতে যাচ্ছে বেনসন অ্যান্ড হেজেস তারকা লিমনের প্রথম সলো অ্যালবাম ইচ্ছে যখন অসীম। বর্তমান অ্যালবামটির রেকর্ডিংয়ের কাজ সেগুনবাগিচায় অবস্থিত রেকর্ডিং স্টুডিও আর্ট অফ নয়েজে চলছে। অ্যালবামের সব গানের কথা ও সুর করেছেন লিমন নিজেই। গানগুলোর মধ্যে রয়েছে ইচ্ছে যখন অসীম, তোমার জন্য, ভালোবাসার কথা, দূরে থাকা মানে, কতদিন ইত্যাদি। অ্যালবামের সমপূর্ণ কাজ শেষে আগামী কয়েক মাসের মধ্যেই অ্যালবামটি রিলিজ পেতে পারে। অডিও প্রযোজনা সংস্থা একতার থেকে এটি রিলিজ পতে পারে। এর আগে ২০০৩ সালে লিমন বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ প্রতিযোগিতায় বেস্ট লিরিক ও বেস্ট কম্পোজার ক্যাটেগরিতে সেরা হওয়ার গৌরব অর্জন করেন। সলো অ্যালবাম ছাড়াও লিমন বেশ কিছু মিক্সড অ্যালবাম করেন। প্রথম সলো অ্যালবাম সম্পর্কে লিমন বলেন, আসলে এ অ্যালবামটির কাজ অনেক আগে থেকেই শুরু করেছিলাম। গানের কথা ও সুর অনেক আগেই রেডি করে রেখেছিলাম। এখন আবার নতুন করে কিছু কিছু গান যোগ করলাম। অ্যালবামের কাজ প্রায় শেষ। আশা করি আগামী কয়েক দিনের মধ্যেই অ্যালবামটি রিলিজ করতে পারবো।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music : Incoming search terms

Post Your Comments