ফায়ার ব্র্যান্ডের প্রথম অ্যালবাম এলো বাজারে, গান ইন্টারনেটে

Band - Fireজি-সিরিজের ব্যানারে সম্প্রতি বাজারে এসেছে ডি জুস প্রজন্মের সম্ভাবনাময় নতুন রক ব্যান্ড ফায়ার ব্র্যান্ড-এর প্রথম অ্যালবাম। ব্যান্ডের নামেই অ্যালবামের নাম। ওয়েস্টার্ন ইন্সট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্টে অ্যালবামের নয়টি গানের কথা লিখেছেন ড্রামার শাহির। কণ্ঠ দিয়েছেন নিলয়। অডিও সিডির পাশাপাশি অ্যালবামের গানগুলো ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

বর্তমান সময়ের চোখে কখনো প্রকৃতি, জীবনের ক্ষণস্থায়িত্ব, স্বপ্ন, প্রেম, প্রকৃতি, একাকিত্ব, মানুষের নিজস্ব ধ্বংসাত্মক বৈশিষ্ট্য গানের বিষয়বস্তু। অগ্নিশিখা, বেওয়ারিশ মন, স্বপ্নময়ী, ঝড়- এ গানগুলোয় এক ধরনের তেজময় গতি রয়েছে।

ছায়াসঙ্গী আর কাছের মানুষের শুরুটা স্লো রক ধাচের। শেষ ট্র্যাক অন্তর দৈত্য গানটিতে খানিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যেমনটা হয়েছে বিজয় আমার দুই ধাপ পিছে গানটিতে। এ দুটি গানের কথাও গভীর উপলব্ধির। কমপোজিশনের মধ্যে কোনো অতিরঞ্জন নেই, ভারসাম্য আছে। শাহিরের ড্রামের সঙ্গে বেইজ বাজিয়েছেন জুবায়দুর। গিটারে আরো আছেন ইয়ামিন ও নাবিল। অ্যালবামটি পরিবেশনার দায়িত্বে আছে গীতাঞ্জলি।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms