রাশেদের প্রথম একক অ্যালবাম আবারো মা
এতোই দূরে আজকে তুমি/যতো কাছে চাই গো আমি/তোমার কাছে যেতে পারি না/কোন সাজারই রেশ টেনে/বল কোন অভিমানে/তুমিও মা আসতে পারো না/সত্যি যদি না-ই পারো/স্বপ্নে তো আসতে পারো/স্বপ্ন মাঝে মাগো তুমি দেখা দাও না/তোমার পায়ে হাত ছোয়াবো একটু আসো না…। মা হারানোর বেদনা আর মাকে ফিরে পাওয়ার আকুলতা নিয়ে আসিফ ইকবালের লেখা এ গানটি দিয়ে ক্লোজআপ ওয়ান তারকা রাশেদের প্রথম একক অ্যালবামের নামকরণ করা হয়েছে আবারো মা। ইতিমধ্যেই এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে ও আগামী ১৩ মে মা দিবস উপলক্ষে বিভিন্ন চ্যানেলে ভিডিওটি প্রচারিত হবে বলে জানা গেছে।
অ্যালবামের অন্য গানগুলোর মধ্যে রয়েছে মন হৃদয়, এই চাদ, তোমরা অন্যের কথা বলো, জাহাজ ঘাটের কুলি, এই পদ্মা, নাটাই আর ঘুড়ি, কোনো কবিতা নয় ও অচেনা আকাশ। গানগুলো লিখেছেন আসিফ ইকবাল, শহীদ মাহমুদ জঙ্গী, ডা. মোহাম্মদ আরিফ ও আমিরুল ইসলাম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নকিব খান।
অ্যালবাম সম্পর্কে রাশেদ বলেন, আমার অ্যালবামে গান থাকছে মোট ১০টি। তার মধ্যে সর্বোচ্চ সাতটি গানই লিখেছেন আসিফ ইকবাল ভাই। বিষয় নির্ধারণ, কথার কারুকাজ আর কাব্যময়তার দিক থেকে সব গানই খুব ভালো হয়েছে। আর নকিব ভাইয়ের সুর সম্পর্কে কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি অত্যন্ত ভাগ্যবান যে তার মতো গুণী এক সুরকারকে পেয়েছি।
উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানার নিয়ে শিগগিরই অ্যালবামটি বাজারে আসবে বলে জানিয়েছেন রাশেদ।
Bangla Music Tags: Rashed, রাশেদ
Post Your Comments