ভ্যালেনটাইনস ডে-র যতো কনসার্ট

আজ ভ্যালেনটাইনস ডে৷ দিনটিকে নানা রঙে রাঙিয়ে তুলতে আয়োজন করা হয়েছে নানা রকম চমকপ্রদ অনুষ্ঠানের৷ ফ্যান্টাসি কিংডম আয়োজন করেছে এল আর বি, সোলস ও কানিজ সুবর্ণার কনসার্ট৷ ভ্যাটসহ প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে বড়দের জন্য ১৬০ টাকা, ছোটদের জন্য ৮০ টাকা আর কিছু সংখ্যক সীমিত আসনে ভিআইপিদের জন্য ৩০০ টাকা৷ সেই সঙ্গে এন্টৃ, ভিআইপি সিট এবং ডিনারসহ কাপল প্যাকেজ রাখা হয়েছে ৯০০ টাকা৷ বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে বাংলালিংক ভ্যালেনটাইনস অফার৷

প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে খান ভিশন আয়োজন করেছে কনসার্ট, ফ্যাশন শো, ডান্স শো এবং ডিজে পার্টি৷ কনসার্টে পারফর্ম করবে মাইলস, জন্মভূমি, তিশমা, রোজী ও মুনমুন৷ অনুষ্ঠানে ডান্স পরিবেশন করবে ঈগল এবং এক্সওটিক ক্যাটস৷ টিকেটের দাম ধরা হয়েছে সিঙ্গল ১ হাজার এবং কাপল ১ হাজার ৫০০ টাকা৷ টিকেট পাওয়া যাবে হোটেল লবিতে৷ ক্লোজআপ ওয়ান তারকা মাহাদীর তত্ত্বাবধানে ধানমন্ডি মুক্তমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে ওপেন কনসার্ট৷ এ কনসার্টে অংশ নিচ্ছে ক্লোজআপ ওয়ান ২০০৫-এর শীর্ষ ১০ তারকা, ক্লোজআপ ওয়ান ২০০৬ এর শীর্ষ ১০ তারকা এবং সোলস ব্যান্ড৷ এ কনসার্টটি সবার জন্য উন্মুক্ত৷ তবে শুধু একটেল গ্রাহকরা স্থান পাবেন গ্যালারিতে৷ সেক্ষেত্রে অবশ্যই মোবাইল সেটের স্কৃনে একটেল সিম প্রদর্শিত থাকতে হবে৷ মোবাইল ফোন কম্পানি গ্রামীণফোনের অঙ্গ প্রতিষ্ঠান ডিজুসের আয়োজনে বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে আরেকটি কনসার্ট৷ এ কনসার্টে পারফর্ম করবে মাইলস, অর্থহীন, স্টেনপেরিয়ান, শিরোনামহীন, যাত্রী, রুটস এবং ব্ল্যাক ব্যান্ড৷ সেই সঙ্গে থাকছে ডি-রক স্টার তারকারা৷ টিকেটের দাম রাখা হয়েছে মাত্র ১০০ টাকা৷ টিকেট পাওয়া যাবে মিউজিক কাফে, এক্সটেসি, হেয়ারোবিক্স, মান্দ্রা, ওজি, হ্যাপি টুডে ফুড কোর্ট, মেনস লুক, স্বাদ তেহারি ঘর এবং ইয়াম ইয়ামে৷

ষোলোটি রক ব্যান্ড নিয়ে রাশিয়ান কালচারাল সেন্টার আয়োজন করেছে ‘রক ইউ’ শিরোনামের ব্যান্ড কনসার্ট৷ টিকেটের মূল্য ধার্য করা হয়েছে ১৩০ টাকা৷ টিকেট পাওয়া যাবে ধানমন্ডির মিউজিক ম্যানিয়া, মিরপুরের ট্রাইটিউন এবং কনসার্ট ভেনুতে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হচ্ছে আরেকটি ওপেন কনসার্ট৷ এ কনসার্টে পারফর্ম করবে পপ সম্রাট আজম খান, ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়া এবং ফোক শিল্পী সন্দীপন৷ ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট এবং ডিজে শো৷ কনসার্টে পারফর্ম করবে তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড পার্থিব এবং ডিজে শোতে অংশ নেবে ইনডিয়ার আলোচিত কয়েকটি ডিজে গ্রুপ৷ তবে জেমস, আসিফ, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, পথিক নবী, বিপ্লব ও বেবী নাজনীন ভক্তদের জন্য দুঃসংবাদ হচ্ছে এবার তাদের কেউ-ই কোথাও কোনো কনসার্টে অংশ নিচ্ছেন না৷ নগর বাউলের জেমস রয়েছেন দেশের বাইরে৷ পান্থ কানাইও রয়েছেন দেশের বাইরে৷ আসিফ কিছুটা অসুস্থ, বিশেষত কনসার্টে গান করার মতো শারীরিক সামর্থ্য নেই বলে বোধ করছেন তিনি৷ যার ফলে আসিফ এবার ভালোবাসা দিবসে কোথাও শো করছেন না৷ দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার এতোটাই ব্যস্ত যে, কনসার্টে অংশ নেয়ার মতো সময় পাচ্ছেন না৷ বিগত কয়েক দিন থেকে রাতের পর রাত জেগে নিজের এবং বিভিন্নজনের গানের কম্পোজিশন করতে হচ্ছে তাকে৷ এর মাঝে এ মাসের শুরুতে বাজারে আসা তার একক অ্যালবাম দিন বাড়ি যায় নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি৷ ভক্তদের বাপ্পার দিন বাড়ি যায় অ্যালবামটি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ভালোবাসা দিবসে৷ পথিক নবী ব্যক্তিগত এবং পারিবারিক কাজে ব্যস্ত রয়েছেন আর বিপ্লব ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সলো অ্যালবাম নিয়ে৷ এদিকে আজ আসিফ এর সঙ্গে বেবী নাজনীনের দ্বৈত অ্যালবাম ‘তুমি আমার স্বপ্ন ঘুড়ি’ এর প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হচ্ছে৷ যার ফলে বেবী নাজনীনও এই দিনে কোথাও কোনো কনসার্টে অংশ নিতে পারছেন না৷

Bangla Music Tags: , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms