বিদেশ সফরে যাচ্ছেন ক্লোজআপ তারকারা

আগামী ২৮ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন সালমা, মুহিন, নিশিতা, কিশোর, রন্টিসহ ক্লোজআপের ১০ তারকা। তাদের এবারের সফরটি হবে দীর্ঘ তিন মাসের। এ তিন মাসে তারা লন্ডন, আমেরিকা ও কানাডার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে শো করবেন। প্রথমে তারা ১ জুলাই লন্ডনের টাওয়ার হ্যামলেটে অনুষ্ঠেয় একটি কনসার্টে পারফর্ম করবেন। তারপর ২ জুলাই ক্লোজআপের এ দলটি নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করবে। সেখানে তারা ফ্লোরিডাসহ ছয়-সাতটি অঙ্গরাজ্যে বেশ কয়েকটি অনুষ্ঠানে গান গাইবেন। পুরো জুলাই মাস আমেরিকা থাকার পর তারা আগস্টের প্রথমদিকে কানাডায় যাবেন এবং সেখানেও টরেন্টোসহ চার-পাচটি অঙ্গরাজ্যে পারফর্ম করবেন। এবারের বিদেশ সফর প্রসঙ্গে এনটিভির সিনিয়র প্রযোজক তানভীর খান বলেন, আমরা এবারের প্রতিটি শোর ফাকে ফাকে কিছুটা সময় নিচ্ছি। কারণ আমরা চাই শোগুলো যাতে ভালোভাবেই সম্পন্ন হয়।

Bangla Music Tags: , , , , , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms