Archive for the ‘সাক্ষাত্কার’ Category
- দেশের মানুষের জন্য কিছু করতে চাইঃ পলাশ - February 5th, 2007
শিল্পী পলাশ হিসেবে চেনেন সবাই৷ ২০০টির মতো অ্যালবাম রয়েছে বাজারে তার৷ এর মধ্যে সলো অ্যালবাম রয়েছে অনেক৷ সম্প্রতি এ শিল্পী এসেছিলেন যায়যায়দিনের চে কাফেতে৷ তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ইসরাফিল শাহীন।। -এবার কোরবানির ঈদে আপনার একটি সলো অ্যালবাম বাজারে এসেছে৷ -কেমন রেসপন্স পাচ্ছেন? -অবশ্যই ভালো৷ এটি আমার ১৯তম সলো অ্যালবাম৷ নাম দিয়েছিলাম ভালোবাসি বন্ধু৷ এবার ক্যাসেটের চেয়ে সিডি বেশি চলেছে৷ অবশ্য অ্যালবামটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই পাইরেসি হয়ে গেছে৷ [বাকিটুকু পড়ুন]
- ভাষার বর্ডার থাকলেও সুরের কোনো বর্ডার নেই - শওকত আলী ইমন - January 25th, 2007
মিউজিক ডিরেক্টর হিসেবে ১৯৯২ সালে সাউন্ডটেকের ব্যানারে রুনা লায়লার একটি বাংলা ও হিন্দি গানের সলো অ্যালবাম দিয়ে পথ চলা তার৷ এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ৷ বাংলা মুভিতেও তার মিউজিক ডিরেকশনের কাজ যুগ পেরিয়েছে৷ স্কুল লাইফ থেকে চাইম ব্যান্ডের সঙ্গে যুক্ত এ সঙ্গীতজ্ঞ হলেন শওকত আলী ইমন৷ তার সঙ্গে কথা বলেছেন রেজাউর রহমান রিজভী।
-শিল্পকলার অন্যান্য শাখা অভিনয়, আবৃত্তি পেরিয়ে গানকেই কেন ভালোবাসলেন?
-আসলে সঙ্গীতের নেশাটা আমার এসেছে মূলত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেই৷ পাঁচ বোন আর দুই ভাইয়ের মধ্যে আমিই ছোট৷ শৈশবে বড় বোনদের গানের রেওয়াজে আমার ঘুম ভাঙতো৷ [বাকিটুকু পড়ুন]
- ফোক গানকে লালন-পালন করতে চাই -রিংকু - January 21st, 2007
ক্লোজআপ ওয়ানের রিংকু৷ গত বছরের রোযার ঈদে গানচিলের ব্যানারে বাউল মন নামে একটি সলো অ্যালবাম বের হয়েছে তার৷ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে অ্যালবামটি৷ সম্প্রতি তিনি এসেছিলেন যায়যায়দিন অফিসে৷ রিংকুর সঙ্গে কথা বলছেন ইসরাফিল শাহীন।
-অ্যালবামটির নাম বাউল মন রাখলেন কেন?
-এ অ্যালবামটির সব গান ফোক ধাচের৷ সব সময় ফোক গানই গাই৷ এ জন্য ঠিক করেছি জীবনের প্রথম অ্যালবাম দিয়ে শ্রোতাদের ভালো কিছু উপহার দেয়ার৷ [বাকিটুকু পড়ুন]
- অভিনয়ের পথে আর না - মাহাদী ফয়সাল - January 16th, 2007
ঈদুল আজহায় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে বাজারে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা মাহাদীর সলো অ্যালবাম বন্দনা৷ অ্যালবামটি মাহাদীর প্রথম অ্যালবাম৷
-শ্রোতারা কেমন সাড়া দিচ্ছে প্রথম অ্যালবামটিতে?
-অবশ্যই ভালো৷ কারণ অনেক পরিশ্রম দিয়েছি অ্যালবামটির জন্য৷ গানগুলোর কথা লিখেছেন আসিফ ইকবাল ভাই এবং সুর করেছেন প্রিন্স মাহমুদ ভাই৷ তারা অনেক কষ্ট করেছেন অ্যালবামের পেছনে৷ [বাকিটুকু পড়ুন]
- আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করতে চাই -এস ডি রুবেল - January 10th, 2007
এস ডি রুবেল সঙ্গীত ভুবনে পরিচিত মুখ৷ দীর্ঘ ২৮ বছর সঙ্গীতের সঙ্গে জড়িত আছেন তিনি৷ ১৪ বছর ধরে শ্রোতারা তার কণ্ঠে শুনতে পাচ্ছেন একের পর এক নতুন গান৷ এবার ঈদেও তার একটি অ্যালবাম বাজারে এসেছে৷ ইতিমধ্যে অ্যালবামটি শ্রোতামহলে ব্যাপক সাড়াও পেয়েছে৷ এস ডি রুবেলের সঙ্গে তার ভালোলাগা-মন্দলাগা নিয়ে কথা বলেছেন ইসরাফীল শাহিন। [বাকিটুকু পড়ুন]
- মাকে একটি বাড়ি কিনে দেবো -নোলক বাবু - January 4th, 2007
২০০৫ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ প্রতিযোগিতায় সেরা তারকা হয়েছিলেন নোলক বাবু৷ ২০০৬ সালের মাঝামাঝি সময়ে আবার শুরু হয় ক্লোজআপ ওয়ান গাও বাংলাদেশ গাও প্রতিযোগিতা৷ সারা বাংলাদেশ থেকে গত বছরের মতো এবারো পাওয়া গেছে একজন তারকা৷ গত বছরের তারকা নোলক বাবু এক বছরে বের করেছেন একটি সলো, একটি ডুয়েট ও একটি মিক্সড অ্যালবাম৷ বিদেশের মাটিতে পা বাড়িয়েছেন কয়েকবার৷ [বাকিটুকু পড়ুন]
- লালনকন্যা হতে গেলে অনেক সাধনা করতে হবে আমাকে -বিউটি - October 7th, 2006
ক্লোজআপ তারকা৷ আজ তার জন্মদিন৷ তার ভাষায়, ‘ক্লোজআপ ওয়ান-এর পরে প্রথম জন্মদিন’৷ এই আনন্দে আনন্দিত সবার প্রিয় বিউটি৷ এ আনন্দ ভাগ করতে এসেছিলেন চে-কাফেতে৷
-হ্যাপি বার্থডে৷
-থ্যাঙ্ক ইউ৷ যাক, আপনি সঠিক সময়েই উইশ করলেন৷ আজকের তারিখ হলো ০৭.১০.০৬৷ কিন্তু অনেকে জানতো আমার জন্মবার্ষিকী ১০.০৭.০৬-এ৷ তাই ১০ জুলাই অনেকেই ভুলে উইশ করেছিল৷
-জন্মদিন কি ঢাকাতেই?
-না, চুয়াডাঙ্গায় পরিবারের সান্নিধ্যেই কাটবে দিনটা৷ ইচ্ছা ছিল ঢাকায় বড় করে করার৷ [বাকিটুকু পড়ুন]
Page 7 of 7« First...«34567