Archive for the ‘সাক্ষাত্কার’ Category
- সঙ্গীতের নতুন জুটি টিপু-তোনি সেলিব্রেটির আড্ডা - April 4th, 2007
একজন ব্যান্ড শিল্পী, অন্যজন আধুনিক শিল্পী। দুজনে একই ট্র্যাকে কণ্ঠ দিয়ে গানে ভিন্ন মাত্রা আনলেও প্রাণে তাদের অভিন্ন আবেগ। দুজনই পছন্দ করেন ভালো কথা, ভালো সুর আর পরিচ্ছন্ন মিউজিক। গান করতে গিয়ে এতোদিন দুজন দুই রকমের অভিজ্ঞতার মধ্য দিয়ে পথ চললেও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা আর রুচিবোধের দিক থেকে দুজনের দুটি পথ এসে মিলে গেছে একই মোহনায়। আর এ মোহনায় [বাকিটুকু পড়ুন]
- ভালো গানের দিন আবার আসছে- পার্থ মজুমদার - March 31st, 2007
উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ বারীণ মজুমদারের বড় ছেলে পার্থ মজুমদার। অধুনালুপ্ত আর্ক ব্যান্ডের ফাউন্ডার মেম্বার, বর্তমানে ফেইস টু ফেইসের ব্যান্ড লিডার ও বেইজ গিটারিস্ট তিনি। একক সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে বেশ কয়েকটি সফল অ্যালবাম উপহার দিয়েছেন শ্রোতাদের। দেশের প্রায় সব শিল্পীই তার সুর ও সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। বিগত ভালোবাসা দিবসে তার সঙ্গীত পরিচালনায় বাজারে এসেছে বাপ্পা মজুমদার, এস আই টুটুল, [বাকিটুকু পড়ুন]
- স্মরণীয় গান করতে চান রেজোয়ান - March 29th, 2007
গত বছর এটিএন তারকাদের তারকা চ্যাম্পিয়ন এবং শান্তিনিকেতন থেকে ডিগ্রিপ্রাপ্ত যার ধ্যান, জ্ঞান, স্বপ্ন হচ্ছে সুর এবং সুর। গাইবান্ধার মফস্বল এলাকা থেকে উঠে আসা স্বল্পভাষী এ যুবক তার সুরের জালে মাতিয়েছেন পুরো বাংলাদেশ এবং পুরো বিশ্বের বাঙালি শ্রোতাদের, গানকে সম্বল করেই ঘুরে বেড়িয়েছেন। -হাজার হাজার প্রতিযোগীকে ডিঙিয়ে এটিএন তারকাদের তারকার চ্যাম্পিয়ন। কেমন লাগছে? -নিঃসন্দেহে ভালো, এখানে প্রথমেই ধন্যবাদ দিতে হয় এটিএনের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে তার এই উদ্যোগের জন্য। তারপর বিচারকদের আশীর্বাদ, দর্শকদের ভালোবাসা যার জন্য আজকের এই পরিচিত রেজওয়ান। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা খুজে পাওয়া আসলেই কঠিন। [বাকিটুকু পড়ুন]
- সেলিব্রেটির মুখোমুখিঃ অতিথি পার্থ বড়ুয়া - March 26th, 2007
১৯৮৯ সাল থেকে প্রফেশনাল মিউজিশিয়ান হিসেবে যাত্রা শুরু করেন তিনি। কেন এই নিঃসঙ্গতা, দেখা হবে বন্ধু, সময় আর কাটে না সহ বহু জনপ্রিয় গান এসেছে তার কাছ থেকে। সেলিব্রেটির মুখোমুখিতে লটারিতে বিজয়ী দু’জন পাঠকের সঙ্গে যায়যায়দিন মিডিয়াপ্লেক্সে সম্প্রতি এসেছিলেন পার্থ বড়ুয়া। যায়যায়দিনের পাঠকদের অসংখ্য প্রশ্নের মধ্যে বাছাই করা কিছু প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি বিজয়ী দুই পাঠকের সঙ্গে জম্পেশ আড্ডা ও তাদের অটোগ্রাফ দিয়েছেন তিনি। বিষয়টি সমন্বয় করেছেন এন্টারটেইনমেন্ট বিভাগের রেজাউর রহমান রিজভী।আপনার কতোটি অ্যালবাম বাজারে এসেছে এবং কোনটি প্রিয়? সৈয়দ হাবিবুর রহমান (নিমন) শান্তিনগর, ঢাকা। [বাকিটুকু পড়ুন]
- আত্মবিশ্বাস আর সদিচ্ছার প্রেরণায় সুমন - February 25th, 2007
অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন ভিন্নধারার গান আর গায়কী সুরের জন্য ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন শ্রোতা হৃদয়ে৷ এক সময় সবাই আন্ডারগ্রাউন্ড ব্যান্ড বললেও এখন তারাই বলছেন মেইনস্টৃমে, নিজেদের জন্য তৈরি করে নিয়েছেন ভিন্নধারার একটি শ্রোতা গোষ্ঠী৷ বর্তমান হাজারো তরুণ-তরুণীর মূল ক্রেজ পরিণত হয়েছে ব্যান্ড দল অর্থহীনের কোনো কনসার্ট বা অ্যালবামের খবর৷ দীর্ঘ দেড় বছরের বিরতি দিয়ে আবারো নতুন করে পারফর্ম করা শুরু করেছে অর্থহীন৷ আর মাত্র কিছুদিন আগেই রিলিজ পেয়েছে অর্থহীনের ভোকাল সুমনের তৃতীয় সলো অ্যালবাম সুমন অর্থহীন দুই বোকা মানুষটা৷ নিজের সম্পর্কে নানা কথা শেয়ার করেছেন তিনি যায়যায়দিনের সঙ্গে৷ গিটার শেখা, গানে আসাছোটবেলায় আমি ও আমার বড় ভাই দুজন মিলে গিটার শিখতাম৷ ১৯৮০ থেকে ১৯৮৬ সালে হাওয়াই গিটার শিখেছি৷ তখন শখের বশেই গিটার শিখতাম৷ এর পর ১৯৯২-৯৩ সালে দুমাস গিটার প্র্যাকটিসের ওপর জোর দিই৷ সর্বশেষ ১৯৯৮ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রতিদিন [বাকিটুকু পড়ুন]
- হওয়ার কথা ছিল কৃকেটার হয়ে গেলাম শিল্পী - February 23rd, 2007
আসিফ আকবর৷ সবাই তাকে এক নামেই চেনেন৷ দীর্ঘদিন ধরে একচ্ছত্রভাবে অডিও জগতে আধিপত্য বিস্তার করে চলেছেন৷ তার ১৭টি সলো, ৭৪টি ডুয়েট ও মিক্সড অ্যালবাম বাজারে এসেছে৷ প্রথম অ্যালবাম ছিল ও প্রিয়া তুমি কোথায়৷ শ্রোতাদের কাছে এতোটাই সাড়া জাগিয়েছিল অ্যালবামটি যা এ পর্যন্ত কোনো অ্যালবামের ক্ষেত্রে ঘটেনি৷ এরপর ধীরে ধীরে বের হতে থাকে তার অন্যান্য অ্যালবাম৷ এ শিল্পী সম্প্রতি এসেছিলেন যায়যায়দিন চে কাফেতে৷ সামগ্রিক বিষয়ে কথা বলেছেন আমাদের সঙ্গেআপনার প্রথম অ্যালবাম ছিল ও প্রিয়া তুমি কোথায়, অ্যালবামটি ব্যাপক সাড়া ফেলেছিল৷ প্রথম অ্যালবামের ক্ষেত্রে সাধারণত এমনটি হয় না৷ বিষয়টি কিভাবে নিচ্ছেন আপনি?অবশ্যই বলতে হবে আমি একজন লাকি মানুষ৷ অনেক শ্রম দিয়েছিলাম অ্যালবামটির পেছনে৷ আমি মনে করি সর্বকালের সেরা অ্যালবাম এটি৷ এর আগে হয়নি এমনকি ভবিষ্যতেও হবে কি না সন্দেহ৷ [বাকিটুকু পড়ুন]
- দেশের মানুষের জন্য কিছু করতে চাইঃ পলাশ - February 5th, 2007
শিল্পী পলাশ হিসেবে চেনেন সবাই৷ ২০০টির মতো অ্যালবাম রয়েছে বাজারে তার৷ এর মধ্যে সলো অ্যালবাম রয়েছে অনেক৷ সম্প্রতি এ শিল্পী এসেছিলেন যায়যায়দিনের চে কাফেতে৷ তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ইসরাফিল শাহীন।। -এবার কোরবানির ঈদে আপনার একটি সলো অ্যালবাম বাজারে এসেছে৷ -কেমন রেসপন্স পাচ্ছেন? -অবশ্যই ভালো৷ এটি আমার ১৯তম সলো অ্যালবাম৷ নাম দিয়েছিলাম ভালোবাসি বন্ধু৷ এবার ক্যাসেটের চেয়ে সিডি বেশি চলেছে৷ অবশ্য অ্যালবামটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই পাইরেসি হয়ে গেছে৷ [বাকিটুকু পড়ুন]
- ভাষার বর্ডার থাকলেও সুরের কোনো বর্ডার নেই - শওকত আলী ইমন - January 25th, 2007
মিউজিক ডিরেক্টর হিসেবে ১৯৯২ সালে সাউন্ডটেকের ব্যানারে রুনা লায়লার একটি বাংলা ও হিন্দি গানের সলো অ্যালবাম দিয়ে পথ চলা তার৷ এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ৷ বাংলা মুভিতেও তার মিউজিক ডিরেকশনের কাজ যুগ পেরিয়েছে৷ স্কুল লাইফ থেকে চাইম ব্যান্ডের সঙ্গে যুক্ত এ সঙ্গীতজ্ঞ হলেন শওকত আলী ইমন৷ তার সঙ্গে কথা বলেছেন রেজাউর রহমান রিজভী।
-শিল্পকলার অন্যান্য শাখা অভিনয়, আবৃত্তি পেরিয়ে গানকেই কেন ভালোবাসলেন?
-আসলে সঙ্গীতের নেশাটা আমার এসেছে মূলত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেই৷ পাঁচ বোন আর দুই ভাইয়ের মধ্যে আমিই ছোট৷ শৈশবে বড় বোনদের গানের রেওয়াজে আমার ঘুম ভাঙতো৷ [বাকিটুকু পড়ুন]
- ফোক গানকে লালন-পালন করতে চাই -রিংকু - January 21st, 2007
ক্লোজআপ ওয়ানের রিংকু৷ গত বছরের রোযার ঈদে গানচিলের ব্যানারে বাউল মন নামে একটি সলো অ্যালবাম বের হয়েছে তার৷ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে অ্যালবামটি৷ সম্প্রতি তিনি এসেছিলেন যায়যায়দিন অফিসে৷ রিংকুর সঙ্গে কথা বলছেন ইসরাফিল শাহীন।
-অ্যালবামটির নাম বাউল মন রাখলেন কেন?
-এ অ্যালবামটির সব গান ফোক ধাচের৷ সব সময় ফোক গানই গাই৷ এ জন্য ঠিক করেছি জীবনের প্রথম অ্যালবাম দিয়ে শ্রোতাদের ভালো কিছু উপহার দেয়ার৷ [বাকিটুকু পড়ুন]
- অভিনয়ের পথে আর না - মাহাদী ফয়সাল - January 16th, 2007
ঈদুল আজহায় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে বাজারে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা মাহাদীর সলো অ্যালবাম বন্দনা৷ অ্যালবামটি মাহাদীর প্রথম অ্যালবাম৷
-শ্রোতারা কেমন সাড়া দিচ্ছে প্রথম অ্যালবামটিতে?
-অবশ্যই ভালো৷ কারণ অনেক পরিশ্রম দিয়েছি অ্যালবামটির জন্য৷ গানগুলোর কথা লিখেছেন আসিফ ইকবাল ভাই এবং সুর করেছেন প্রিন্স মাহমুদ ভাই৷ তারা অনেক কষ্ট করেছেন অ্যালবামের পেছনে৷ [বাকিটুকু পড়ুন]
Page 6 of 7« First...«34567»