Archive for the ‘সাক্ষাত্কার’ Category
- আমি গান নিয়েই ব্যস্ত থাকি - আলম আরা মিনু - November 19th, 2007
সম্প্রতি বাজারে এসেছে কণ্ঠশিল্পী আলম আরা মিনুর অ্যালবাম ‘দক্ষিণের জানালা'। আধুনিক গান নিয়ে মিনুর এই অ্যালবামটি বাজারে এনেছে সিএমভি।
‘দক্ষিণের জানালা' অ্যালবামটি নিয়ে কিছু বলুন।
দক্ষিণের জানালা আমার একাদশ একক অ্যালবাম। এর আগেরটি এসেছিল প্রায় দুই বছর আগে। নাম ছিল একটুখানি ছোঁয়াতে। ওই অ্যালবামের গানগুলো বেশ প্রশংসিত হয়েছিল।
আপনি তো গান গাইছেন দীর্ঘদিন। কিন্তু আপনার অ্যালবামের সংখ্যা দেখে তা বোঝার উপায় নেই।···
আমি পেশাদার শিল্পী। কিন্তু আমার পেশাদারি শুধু অ্যালবাম করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মঞ্চসহ অন্য মাধ্যমগুলোতে আমি [বাকিটুকু পড়ুন]
- আগামী বছর বিয়ে করছেন নোলক বাবু - November 13th, 2007
গতবারের ক্লোজআপ তারকা নোলক বাবুর ক্লোজআপ ওয়ান হয়ে ওঠার গল্প প্রায় সবারই জানা। তার অসাধারণ গায়কি সুর ইতিমধ্যেই তাকে জায়গা করে দিয়েছে শ্রোতামহলে। আগামী ঈদে রিলিজ পেতে যাচ্ছে এ ক্লোজআপ তারকার একটি সলো ও মিক্সড অ্যালবাম। এতো কিছুর পর সবচেয়ে বড় খবর হলো, গত মাসে আংটি বদল শেষ হলেও আগামী বছরই বিয়ে করতে যাচ্ছেন নোলক। সম্প্রতি তার বর্তমান ব্যস্ততা ও বিয়ে প্রসঙ্গ নিয়ে তার সঙ্গে কথা বলে [বাকিটুকু পড়ুন]
- মেলোডিয়াস গানই বেশি পছন্দ : খালিদ - October 24th, 2007
অনেক শিল্পীরই প্রিয় শিল্পী খালিদ। গত কয়েক দশকে যেসব শিল্পী মিউজিক ইন্ডাস্ট্রিকে ডমিনেট করেছেন, বিশেষত যারা ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় শিল্পী, তাদের কাছে প্রিয় শিল্পীর কথা জানতে চাইলে বেশির ভাগের মুখ থেকেই শোনা যায় খালিদের নাম। নাতিখাতি বেলা গেল, জয় জগা নন্দনও, সরলতার প্রতিমা, আবার দেখা হবে, যতটা মেঘ হলে বৃষ্টি নামে, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবারও বেলা, [বাকিটুকু পড়ুন]
- আমি কিশোর কুমারকে অনুসরণ করে উঠে এসেছি : কুমার শানু - October 19th, 2007
কেদার ভট্টাচার্য ওরফে কুমার শানু বর্তমানে হিন্দি গানের একটি উজ্জ্বলতম নাম। মান্না হেমন্ত যুগের পর হিন্দি গানের জগতে কলকাতার বাঙালি কণ্ঠ আবার প্রাধান্য পেতে শুরু করলো কুমার শানুর কণ্ঠ ধরে। এখন পর্যন্ত ৮০০র বেশি মুভিতে প্রায় ৯ হাজার গান গেয়েছেন এ মানুষটি
কুমার শানু প্রায় এক যুগেরও বেশি সময় আগে আশিকি মুভি থেকে সাফল্যের শুরু, হিন্দি সিনেমার গানের জগতে [বাকিটুকু পড়ুন]
- একজন প্রচারবিমুখ স্টেজ পারফরমার ফেরদৌস ইমন - September 5th, 2007
পৃথিবীতে অনেক মানুষই সারা জীবন গানকে পুজি করে থাকতে চেয়েছেন। গানের জন্য সয়েছেন অনেক বঞ্চনা, তবুও ছাড়তে পারেননি গান নামের সুধার পেয়ালা। এখন পর্যন্ত বিখ্যাত হওয়ার লোগোটি না লাগলেও প্রায় এক হাজারেরও বেশি স্টেজ পারফর্ম করা শিল্পী ফেরদৌস ইমন। দেশের গানের জগতের সব বিখ্যাত শিল্পীই এ মানুষটিকে চেনেন প্রতিভাবান হিসেবে। গানের নেশায় মাত্র ১৬ বছর বয়সে অনেক কষ্টে জমানো ১ হাজার ৬০০ টাকা দিয়ে [বাকিটুকু পড়ুন]
- অন্যদের মুখে যখন শুনি, তখন খুব ভালো লাগে - মিলন মাহমুদ - August 5th, 2007
এ দেশের সংগীতাঙ্গনে মিলন মাহমুদ নামটি যোগ হয়েছে মাত্র কয়েক বছর হলো। কিন্তু এরই মধ্যে তিনি শ্রোতাদের মধ্যে নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। বেরিয়েছে তাঁর দুটি অ্যালবাম। একটি ‘ভালোবাসার আহ্বান’, সংগীতা থেকে; অন্যটি একতার থেকে ‘ধ্যান’। তাঁর সঙ্গে কথা হলো যখন, তখন তিনি চট্টগ্রামে, রেডিও ফুর্তির এক অনুষ্ঠানে।
আপনার লেখা ও গাওয়া নেসক্যাফের ‘চলো সবাই’ জিঙ্গেলটি তো জনপ্রিয় হয়েছিল···
হঁ্যা, দর্শক-শ্রোতার কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছি। অন্যদের মুখে যখন গানটি শুনি, তখন খুবই ভালো লাগে। লেখা [বাকিটুকু পড়ুন]
- কালজয়ী গান করতে চান মাহমুদ জুয়েল - August 4th, 2007
নব্বই দশকের মাঝামাঝিতে মিডিয়ায় আসা মাহমুদ জুয়েল একজন গীতিকার, সুরকার হিসেবে কাজ করে যা"েছন নিভৃতেই। শুরুর দিকে গায়ক হওয়ার স্বপ্ন থাকলেও প্রতিষ্ঠা পেয়েছেন সুরকার হিসেবে। ডলি সায়ন্তনীর বিষম পিরিতি-পিরিতি, আজম খানের থাকবো না যেদিনসহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার মাহমুদ জুয়েল।
আপনার কথা ও সুরে সম্প্রতি মুক্তি পাওয়া অবহেলা অ্যালবামের রেসপন্স কেমন?
বেশ ভালো। আমাদের এ তিনজনকে নিয়ে এর আগে একই ধারার সুখী হতে পারেনি নামে একটি [বাকিটুকু পড়ুন]
- প্রমোটরদের ব্যান্ড সঙ্গীতের ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে : হাসান - August 1st, 2007
এতো কষ্ট কেন ভালোবাসায়, একাকী, সুইটি, প্রশ্নসহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী হাসান। এক সময়কার জনপ্রিয় ব্যান্ড আর্ক থেকে জন্মভূমি, এরপর বর্তমানে তিনি স্বাধীনতা ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে আছেন। তবে এতোদিনে তার সলো ক্যারিয়ারও পৌছে গেছে অনেক দূর। সম্প্রতি কানিজ সুবর্ণার সঙ্গে একটি ডুয়েট অ্যালবামের কাজ শেষ করেছেন হাসান। সঙ্গীতের বর্তমান হালচাল ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে যায়যায়দিন চে কাফেতে বসে কথা বলেছেন হাসান। আপনার সাম্প্রতিক কাজের [বাকিটুকু পড়ুন]
- মান্না দের কফি হাউস গান অবলম্বনে নতুন ধারাবাহিক নাটক কফি হাউস - July 29th, 2007
মান্না দের কালজয়ী গান কফি হাউস শুনলেই নস্টালজিয়ায় ভুগতে হয়। একই সঙ্গে এ গানের চরিত্রগুলো সম্পর্কে শ্রোতাদের মাঝে বেশ কৌতূহল জাগে। শ্রোতাদের এ কৌতূহল মেটানোর প্রচেষ্টা হিসেবে চ্যানেল ওয়ানের জন্য নির্মিত হয়েছে ২৬ পর্বের ধারাবাহিক নাটক কফি হাউস। আজ রাত সোয়া ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটির প্রথম পর্ব। সম্প্রতি যায়যায়দিন চে কাফেতে এসেছিলেন কফি হাউস নাটকের চিত্রনাট্যকার মাসুদ হাসান উজ্জ্বল, পরিচালক মেজবাউর রহমান সুমন এবং প্রযোজনা প্রতিষ্ঠান দৃকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ইরফান উল্লাহ ও সিইও ফাহমিদা [বাকিটুকু পড়ুন]
- সঙ্গীত হলো সাধনার জিনিস - নকুল কুমার বিশ্বাস - July 24th, 2007
বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত শিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি একই সঙ্গে কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ও অভিনেতা। সম্প্রতি তিনি এসেছিলেন যায়যায়দিন চে কাফেতে। তার সঙ্গে কথা বলেছেন বাবুল হৃদয় ও ছবি তুলেছেন শরীফ সারওয়ার
রেডিও টিভিতে এনলিস্টেড হয়েছেন কখন?
১৯৮৪ সালে। এককভাবে হারমনিয়ামে রাগ সঙ্গীত বাদক হিসেবে রেডিও, টিভিতে, এনলিস্টেড হই।
দর্শক পরিচিতি পান কবে থেকে?
১৯৯৬ সালে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে একটি [বাকিটুকু পড়ুন]
Page 3 of 6«12345»...Last »