Archive for the ‘সাক্ষাত্কার’ Category

  1. শুদ্ধ লোকসঙ্গীত সারাবিশ্বে পৌঁছে দিতে চাই : অনিমা মুক্তি - July 19th, 2008
    Anima Mukti - Bangla Music বাংলাদেশ বেতার ও টিভির নিয়মিত শিল্পী অনিমা মুক্তি। সব গানেই তিনি সমান পারদর্শী হলেও লোকসঙ্গীতকে ধ্যানে-জ্ঞানে-স্মৃতিতে আঁকড়ে রেখেছেন। বাজারে রয়েছে তার একাধিক অ্যালবাম। সম্প্রতি তিনি এসেছিলেন যায়যায়দিনে। তার সঙ্গে সঙ্গীতের নানান বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন বাবুল হৃদয় এবং ছবি তুলেছেন শেখ হাসান। সঙ্গীতে সম্পৃক্ত হলেন কীভাবে? নয় মাস বয়স থেকে আমি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। বাবা নাচের শিক্ষক ছিলেন। মা গান করতেন। মা ও [বাকিটুকু পড়ুন]
  2. অস্ট্রেলিয়া মাতিয়ে এলো মাইলস - July 10th, 2008
    Miles - Bangla Music অস্ট্রেলিয়ায় বাঙালি কমিউনিটির অর্গানাইজেশন টেমপেস্ট্রা এন্টারটেইনমেন্টের আমন্ত্রণে ২০ জুন অস্ট্রেলিয়া যায় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে প্রায় কাছাকাছি সময়ে দুটি সফল কনসার্ট শেষে ২ জুলাই দেশে ফিরে আসে মাইলস সদস্যরা। কনসার্ট দুটির বিভিন্ন দিক, অভিজ্ঞতা, অস্ট্রেলিয়ায় বাঙালি কমিউনিটিতে দেশীয় সংস্কৃতিচর্চা এবং অন্যান্য বিষয়ে যায়যায়দিনের বিনোদনের সঙ্গে আড্ডায় মেতে প্রাণ খুলে কথা বলেছেন মাইলসের মানাম আহমেদ, হামিন আহমেদ, শাফিন আহমেদ ও জুয়েল। মানাম আহমেদ : [বাকিটুকু পড়ুন]
  3. স্টেজে শ্রোতাদের রেসপন্স দেখে অবাক হয়েছি : রবি চৌধুরী - July 8th, 2008
    Rabi Chowdhury - Bangla Music গত কোরবানির ঈদে এটিএন মিউজিকের ব্যানারে বাজারে আসে রবি চৌধুরীর সর্বশেষ একক অ্যালবাম ইয়া হাবিবী। অ্যালবামটি আশানুরূপ সফলতা না পেলেও অ্যালবামের টাইটেল ইয়া হাবিবী, ভেজা চুল এবং তুমি আমি আর বৃষ্টি গানগুলো প্রশংসা কুড়ায় অনেকের। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করেছেন রবি চৌধুরী। বর্তমান ব্যস্ততা এবং অন্যান্য বিষয়ে রবি চৌধুরীর সঙ্গে কথা বলেছেন টি আই অন্তর। বর্তমান ব্যস্ততা সম্পর্কে বলুন? বর্তমান ব্যস্ততা [বাকিটুকু পড়ুন]
  4. গানের সাধনা করে বেঁচে থাকতে চান ইভা রহমান - July 3rd, 2008
    Eva Rahman - Bangla Music গানের জগতে অন্যতম পরিচিত নাম ইভা রহমান। গান গেয়ে তিনি দর্শকদের হৃদয়ের কোটরে পৌঁছাতে সক্ষম হয়েছেন। গান গেয়ে তিনি জাপান-বাংলা কালচারাল ফোরাম অ্যাওয়ার্ড, ঢালিউড অ্যাওয়ার্ড, ইন্দোবাংলা কালা মিউজিক অ্যাওয়ার্ড, সিজেএফবি অ্যাওয়ার্ড, বিবিএসএস অ্যাওয়ার্ড, কালাকার অ্যাওয়ার্ডসহ আরো অনেক সম্মাননা পেয়েছেন। তিনি এটিএন বাংলা চ্যানেলের চেয়ারম্যান মাহফুজুর রহমানের স্ত্রী। অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন যায়যায়দিনের সঙ্গে মিডিয়ায় আগমন সম্পর্কে বলুন ছোটবেলা থেকেই গানের প্রতি আমার নেশা ছিল। [বাকিটুকু পড়ুন]
  5. একজন নিবেদিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দোদুল আহমেদ - May 28th, 2008
    Dodul Ahmed - Bangla Musicবাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্পেশাল গ্রেডের রবীন্দ্রসঙ্গীত শিল্পী দোদুল আহমেদ। ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত রবীন্দ্রনাথের প্রায় সব গানই ধারণ করেছেন তার সুমধুর কণ্ঠে। সম্প্রতি তার গান নিয়ে একটি ভিন্নধর্মী আলেখ্য অনুষ্ঠানও নির্মিত হয়েছে। শিল্পী দোদুল আহমেদ এসেছিলেন যায়যায়দিনে। দীর্ঘ সঙ্গীতজীবন নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন বাবুল হৃদয় ও ছবি তুলেছেন মঞ্জুরুল করিম। সঙ্গীতে এলেন কিভাবে? মা খুব ভালো গান করতেন। আকাশবাণী কলকাতার রেডিওর নিয়মিত [বাকিটুকু পড়ুন]
  6. ভালো গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করতে চান আলী পুষ্পিতা মউরি - May 27th, 2008
    Bangla Music সম্প্রতি ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে এসেছে গায়িকা পুষ্পিতার নতুন অ্যালবাম ছোট ছোট আশা। সুন্দর কথা, সুর ও মিষ্টি গায়কীর কারণে আধুনিক গানের এ অ্যালবামটি শ্রোতাদের হৃদয়ে একটু হলেও নাড়া দিতে পেরেছে। সম্প্রতি আলী পুষ্পিতা মউরি এসেছিলেন যায়যায়দিনে। অ্যালবামসহ নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন বাবুল হৃদয় ও ছবি তুলেছেন শরীফ সারওয়ার প্রথম অ্যালবামে কেমন রেসপন্স পাচ্ছেন? মাত্র তো বের হলো, এখনো সেভাবে শ্রোতাদের কাছে পৌঁছেনি। তবে পরিচিত মহলের [বাকিটুকু পড়ুন]
  7. এখন শুদ্ধ নজরুল সঙ্গীত চর্চা ও পরিবেশনে কোনো বাধা নেই : সুধীন দাস - May 25th, 2008
    Sudhin Das - Bangla Musicনানা কারণে যখন নজরুল সঙ্গীতের সুর ও বাণী বিকৃত হয়ে পড়ে, তখন হাতেগোনা যে ক’জন মহান শিল্পী নজরুল সঙ্গীতের শুদ্ধতা আনয়ন, শুদ্ধ নজরুল সঙ্গীতের লালন ও বিকাশে অসামান্য অবদান রেখেছেন এবং আজো রেখে চলেছেন, তাদের অন্যতম হচ্ছেন সুধীন দাস। তিনি নজরুল সঙ্গীত স্বরলিপিকার, নজরুল সঙ্গীত শিল্পী। নজরুল ইন্সটিটিউট থেকে তার হাত দিয়ে বেরোয় ১৬ খ- এবং নজরুল একাডেমি থেকে বেরোয় ৫ খ- শুদ্ধ নজরুল [বাকিটুকু পড়ুন]
  8. লীনা তাপসী খান একজন নিবেদিতপ্রাণ নজরুলসঙ্গীত শিল্পী - May 21st, 2008
    Lina Tapasi - Bangla Musicলীনা তাপসী খান একজন নিবেদিতপ্রাণ নজরুলসঙ্গীত শিল্পী। উচ্চশিক্ষা গ্রহণ করে চলেছেন নজরুল সঙ্গীতে। অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন শুদ্ধ নজরুলসঙ্গীতের বিকাশে। সম্প্রতি জি-সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছে তার নজরুলসঙ্গীতের একক অ্যালবাম চৈতি চাঁদের আলো। অ্যালবাম ও অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন সৌরভ রাহমান। চৈতি চাঁদের আলো আপনার কতোতম অ্যালবাম? এটি আমার ষষ্ঠ অ্যালবাম। এর আগের অ্যালবামগুলো সম্পর্কে বলুন। এর আগে [বাকিটুকু পড়ুন]
  9. বেশ ফুর্তিতেই আছি : শারমিন লাকি - May 13th, 2008
    এনটিভির সিদ্দিকা কবীরস রেসিপি আর বাংলাভিশনের ক্যারিয়ার শো আপনার আগামীর বদৌলতে শারমিন লাকি বর্তমানে একজন জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপিকার নাম। বর্তমানে টিভি মিডিয়া ছাড়িয়ে যোগ হয়েছেন এফএম রেডিওর সঙ্গেও। আর সম্প্রতি শেষ করলেন নির্মাতা নুরুল আলম আতিকের নন-ফিকশনাল প্রোগ্রাম চন্দ্রবিন্দু-সারা বাংলার অনুভূতি। সাম্প্রতিক বিভিন্ন কাজ নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন সাদেক সামি এখন কোথায়? এই তো ছেলে আর ছেলের বাবাকে নিয়ে time out-এ খেতে আসছি। বিলটা কে দিচ্ছেন? কেন ছেলের বাবা দিচ্ছেন। কারণ মা দিবসে বিলটা দেবে ছেলের বাবা [বাকিটুকু পড়ুন]
  10. ব্যবসার দিক থেকে আমার অ্যালবাম সফল : আসিফ - May 9th, 2008
    দশ বছরের সঙ্গীত জীবন আর বিশটি একক অ্যালবামের সফলতার পর গত পহেলা বৈশাখে সিএমভি-আর্বের যৌথ প্রযোজনায় বাজারে এসেছে আসিফ আকবরের একুশতম একক অ্যালবাম কিছু ভুল কিছু স্মৃতি। অ্যালবাম প্রসঙ্গে আসিফের সঙ্গে কথা বলেছেন টি আই অন্তর। কেমন অনুভূতি থেকে অ্যালবামের নাম রাখলেন কিছু ভুল কিছু স্মৃতি? গানের পথে চলছি দীর্ঘদিন হয়ে গেল। দেখতে দেখতে দশটি বছর পার। আমার কাজের ক্ষেত্রটিকে কখনো অবহেলা করিনি। প্রতিটি সেকন্ড-মিনিট-ঘণ্টা, দিন-রাত-মাস-বছর কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সেই [বাকিটুকু পড়ুন]