Archive for the ‘Features’ Category

  1. নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে সোলসের জ্যাম - January 3rd, 2008
    Souls - Bangla Band নতুন বছরের নতুন উদ্দীপনার মধ্যে নতুনত্ব নিয়ে মুক্তি পেতে যাচ্ছে সোলসের নতুন অ্যালবাম। এবারের অ্যালবামের নাম রাখা হয়েছে জ্যাম। এটি সোলসের দ্বাদশ অ্যালবাম। অ্যালবামে গান থাকছে ১০টি। গানগুলো লিখেছেন আশরাফ বাবু, টি আই অন্তর, গোলাম কবির রনি ও সোলসের ড্রামার আশিক। ছয়টি গানের সুর করেছেন পার্থ বড়ুয়া, দুটি গানের সুর করেছেন সোলসের কি-বোর্ডিস্ট মাসুম। বাকি দুটি গানের একটির সুর করেছেন নাসিম আলী খান, অন্যটি আশিক। [বাকিটুকু পড়ুন]
  2. রাঙামাটি আইডল হলেন অপর্ণা দেব রায় - December 31st, 2007
    Aparna Dev Royপ্রাণের উচ্ছ্বাসে শেষ হলো রাঙামাটির আলোচিত সঙ্গীত প্রতিভা অন্বেষণ কর্মসূচি, যা রাঙামাটি আইডল হিসেবেই পরিচিতি পেয়েছিল। আর প্রথমবারের মতো এ আয়োজনে আইডল হয়েছেন অপর্ণা দেব রায়। গতকাল রাঙামাটি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী আয়োজনে উপস্থিত ছিল প্রায় ২০ হাজার দর্শক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মুবিন। গতকাল দুপুর ২টা থেকেই হাজারো মানুষের পদভারে মুখর হয়ে ওঠে রাঙামাটি স্টেডিয়াম। শীর্ষ [বাকিটুকু পড়ুন]
  3. আব্বাসউদ্দীন আহমদ স্মরণীয় বরণীয় - December 28th, 2007
    Abbas Uddinযে সময় বাংলার মাঠে মাঠে বিছিয়ে থাকে সোনালি ধানের ছড়া, যে সময় কৃষকের মনে আনন্দের বন্যা থৈ থৈ করে, যে সময় ঘরে ঘরে নতুন ধানের পিঠা-পায়েসের ধুম, যে সময় পাখিরা গায় মধুর মিলনের গান ঠিক এমনই অগ্রহায়ণে প্রথম কান্নার সুর ছড়িয়ে আব্বাসউদ্দীন আহমদ জানিয়ে দিলেন এই অঙ্গীকার- তিনি এসেছেন বাংলার আকাশে-বাতাসে উড়িয়ে দিতে পাড়া-গায়ের অবলা নারীর প্রেমের আকুতি, কিষাণ মাঝির অব্যক্ত পাওয়া না পাওয়ার বেদনা। আর দু'দিন [বাকিটুকু পড়ুন]
  4. শহরতলীর আলো একটি অসাধারণ নাটক : পার্থ বড়ুয়া - December 26th, 2007
    Partha Baruaআজ রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে শিবু কুমার শীলের রচনা ও মেজবাউর রহমান সুমনের পরিচালনায় এক পর্বের নাটক শহরতলীর আলো। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্যান্ড শিল্পী পার্থ বড়ুয়া। শহরতলীর আলো ও অন্যান্য প্রসঙ্গে পার্থ বড়ুয়ার সঙ্গে কথা বলেছেন টি আই অন্তর। এই প্রথম কোনো খণ্ড নাটকে অভিনয় করেছেন, কেমন লাগছে? অন্য রকম, একেবারে অন্য রকম অনুভূতি। এ রকম ভিন্ন ট্র্যাকের একটি নাটকে কাজ করার সুযোগ পেয়েছি, এটাকে আমার [বাকিটুকু পড়ুন]
  5. আরজে হিসেবে আসছেন সঙ্গীত শিল্পী তাহসান - December 20th, 2007
    tahsan_122007.jpgজনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের গান অনেকের কাছেই প্রিয়। তাহসানকে এর আগে শ্রোতা-দর্শকরা বিভিন্নভাবে দেখতে পেয়েছেন। তবে এই প্রথমবারের মতো আরজের ভূমিকায় আসছে সঙ্গীত শিল্পী তাহসান। রেডিও ফুর্তির ঈদের বিশেষ আয়োজনে তাহসান সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকছেন ঈদের দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে তাহসান অন হট সিট। তাহসানের সঙ্গে আরো সেলিব্রেটি গেস্টরা থাকবেন। অনুষ্ঠানে শুনতে পারবেন তাহসানের পছন্দের হিট গান। তাহসানের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে [বাকিটুকু পড়ুন]
  6. আজ সারাদিন নিয়ে প্রচণ্ড আশাবাদী সুমন কল্যাণ - December 19th, 2007
    Suman Kalyanতরুণ সুরকার ও সঙ্গীত পরিচালকদের মধ্যে মেধাবী ও সম্ভাবনাময় হিসেবে যার নামটি এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি সুমন কল্যাণ। বাপ্পা মজুমদার, প্রয়াত নিলয় দাশ, কুমার বিশ্বজিৎ, মিতালী মুখার্জী, আলম আরা মিনুসহ অনেক সিনিয়র শিল্পীর পাশাপাশি অনেক জুনিয়র শিল্পীর গান করেছেন তিনি। ঈদ উপলক্ষে গানচিলের ব্যানারে বাজারে এসেছে তার একক সুর ও সঙ্গীত পরিচালনায় মিক্সড অ্যালবাম আজ সারাদিন। সম্প্রতি যায়যায়দিন চে কাফে-তে এসে [বাকিটুকু পড়ুন]
  7. গানচিলের ঈদ আয়োজন - December 17th, 2007
    Krishnachura- Naorinগানচিলের এবারের ঈদ আয়োজনে রয়েছে একটি অডিও ও চারটি ভিডিও অ্যালবাম। নোলক, রাজীব, রিংকু, রাশেদ ও রাফাতকে নিয়ে সুমন কল্যাণের সুর ও সঙ্গীত পরিচালনায় অডিও অ্যালবাম আজ সারাদিন ইতিমধ্যেই অডিও বাজারে সাড়া ফেলেছে। বিশেষ করে নোলকের গাওয়া যোগ-বিয়োগ ও মন উচাটন গান দুটি শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে বলে জানিয়েছেন গানচিল কর্তৃপক্ষ। এই একটি মাত্র অডিও অ্যালবাম দিয়েই গানচিল এবার ঈদ অডিও বাজারে প্রভাব বিস্তার করতে পারে [বাকিটুকু পড়ুন]
  8. ফাহমিদা নবীর চারটা দেয়াল হঠাৎ খেয়াল - December 8th, 2007
    Fahmida Nabiঅগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে ফাহমিদা নবীর নতুন একক অ্যালবাম চারটা দেয়াল হঠাৎ খেয়াল। ১১টি আধুনিক গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর শিরোনাম চারটা দেয়াল হঠাৎ খেয়াল, সময়ের ধুলো, আর নেই, ভুল ঘরে, শূন্যতা আকি, জটিল বড়, জলছবি, তুই, এখনই যাবো চলে, ক্লাস টু এবং একটু দাড়াও। গানগুলো সম্পর্কে ফাহমিদা নবী বলেন, গান মানে একটা ছবি, যে ছবিটা চোখ বন্ধ করে সুরের মূর্ছনায় কল্পনায় দৃশ্যায়িত হয় শ্রোতার কাছে। [বাকিটুকু পড়ুন]