Archive for the ‘Features’ Category
- আবারো শুরু হলো ক্লোজআপ ওয়ান - March 15th, 2008
সালমা নোলকের পর এবার কে হতে যাচ্ছে ক্লোজআপ ওয়ানের নতুন তারকা জানতে চেয়েছিলাম প্রথমবারের ক্লোজআপ ওয়ান তারকা নোলকের কাছে তার সোজা-সাপ্টা উত্তর, যার যোগ্যতা আছে সেই হবে আর দ্বিতীয় আসর বাজিমাত করা কুষ্টিয়ার মেয়ে সালমার উত্তর হয়তো বা আমার মতো কুষ্টিয়ারই কেউ। কিন্তু সত্যিকার অর্থে তৃতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় শেষ হাসি কে হাসবেন তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়ে গেছে গতকাল থেকেই [বাকিটুকু পড়ুন]
- ঢাকায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত উৎসব শুরু - March 6th, 2008
শাহবাগের পাবলিক লাইব্রেরিতে গতকাল থেকে চার দিনব্যাপী জাতীয় রবীন্দ্র সঙ্গীত উৎসব শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি কলিম শরাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক আ বা ম নুরুল আনোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনকে সংবর্ধনা দেয়া হয়। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত চার সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র সঙ্গীত [বাকিটুকু পড়ুন]
- বাংলাদেশকে ভোট দিলেন বালাম - February 24th, 2008
আমি বাংলাদেশকে ভোট দিচ্ছি, আপনি দিচ্ছেন কবে? বিশ্বব্যাপী চলছে নতুন প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের খোজ। দীর্ঘদিন প্রথম স্থানে থাকার পর তালিকার প্রথম স্থান থেকে পিছিয়ে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। প্রথম স্থানে চলে এসেছে ভিয়েতনাম। তাই আর দেরি নয় আমার প্রিয় লাল সবুজের বাংলাদেশকে ভোট দিচ্ছি আমি, আপনি দিচ্ছেন কবে? ভোট দেয়ার জন্য লগ ইন করুন www.new7wonders.com/classic/en/index
যায়যায়দিন অফিসে আমি এ ভোট দিলাম। যাযাদির এ উদ্যোগকে আমি অভিনন্দন জানাই-মিউজিশিয়ান বালাম।
সূত্রঃ যায়যায়দিন।
- কোনো দিন কফি হাউসে যাইনি - মান্না দে - February 21st, 2008
‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’-্নৃতিজাগানিয়া এই গানেই বাঙালি চেনে উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মান্না দে’কে। কিন্তু যেই কফি হাউস নিয়ে এই গান সেখানেই নাকি জীবনে কখনো যাওয়া হয়ে ওঠেনি তাঁর।
প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথাগুলো বলছিলেন মান্না দে। তিনি বলেন, ‘কফি হাউস আমার বাড়ির খুব কাছেই ছিল। কিন্তু যে কেউ জানলে অবাক হবে, আমি আজ পর্যন্ত কোনো দিন কফি হাউসে যাইনি। তবে কয়েকজন বন্ধুকে নিয়ে কফি হাউসের [বাকিটুকু পড়ুন]
- প্রিন্স মাহমুদের সুরে রুমির তার ছেড়া - February 17th, 2008
অনিদ্রার কোনো শিরোনাম আছে কি না আমার জানা নেই। কেন বলছি জানি না, সবকিছুর মানে হয় না। যাত্রী চলার পথে কখনো কোথাও হোচট খেয়ে পড়ে যায়, কাপড়ের ধুলা ঝেড়ে আবার উঠে দাড়ায়, ঠিকই উঠে দাড়ায়। বন্ধু আসিফ ইকবাল এবং আমি আমাদের শুরুর দিকের বোহেমিয়ান শিল্পী জীবনের কথা চিন্তা করে রুমির অ্যালবামের নাম রেখেছি তার ছেড়া। রুমি- এ ছেলেটা যখন জোরে কণ্ঠ ছাড়ে, আমি সুর-বেসুরের হিসাব ভুলে যাই। মনের [বাকিটুকু পড়ুন]
- কিশোরের অ্যালবাম নিখোজ সংবাদ - February 13th, 2008
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ক্লোজআপ ওয়ান তারকা কিশোরের প্রথম একক অ্যালবাম নিখোজ সংবাদ। এ উপলক্ষে গতকাল ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন গানচিলের ম্যানেজিং ডিরেক্টর কুমার বিশ্বজিৎ, উপদেষ্টা নকিব খান ও আসিফ ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী ফাহমিদা নবী, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, শওকত আলী ইমন এবং ক্লোজআপ তারকা [বাকিটুকু পড়ুন]
- আসছে হাবিবের দ্বিতীয় অ্যালবাম বলছি তোমাকে - January 31st, 2008
ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসছে হাবিবের দ্বিতীয় একক অ্যালবাম বলছি তোমাকে। এ উপলক্ষে ২৯ জানুয়ারি সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন হাবিব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সঙ্গীতার কর্ণধার সেলিম খান, হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ, বলছি তোমাকে অ্যালবামের সব গানের গীতিকার সুস্মিতা বিশ্বাস সাথীসহ মিডিয়া সংশ্লিষ্ট আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচিত কণ্ঠস্বর গাজী মাজহারুল আনোয়ার। বলছি তোমাকে এবং অন্য প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের [বাকিটুকু পড়ুন]
- Bari Fera Holo Na - Sanjeeb Chowdhury (Sanjib Chowdhury) | Uploaded - January 21st, 2008
Sanjeeb Chowdhury/সঞ্জীব চৌধুরী - Bari Fera Holo Na / বাড়ি ফেরা হলো না
Bangla Music Artist: Sanjeeb Chowdhury/সঞ্জীব চৌধুরী
Bangla Music Album: Bari Fera Holo Na / বাড়ি ফেরা হলো না
Sanjeeb's Album url: http://music.evergreenbangla.com/music/index.php?action=album&id=500
Song list:
Bari Fera Holo Na / বাড়ি ফেরা হলো না
Bayoskop / বায়স্কোপ
Boyosh Holo Satash / বয়স হলো সাতাশ
Chokhta Eto Pore Keno / চোখটা এত পোড়ে কেন
Ei Nashto Shahore / এই নষ্ট শহরে
Ek Polokei Chole Gelo [বাকিটুকু পড়ুন]
- সেলিব্রেটির মুখোমুখি মিউজিশিয়ান তাহসান - January 16th, 2008
এন্টারটেইনমেন্ট বিভাগের নিয়মিত আয়োজন সেলিব্রেটির মুখোমুখির নবম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন মিউজিশিয়ান তাহসান। চে কাফেতে তার সঙ্গে খোশমেজাজে জমিয়ে আড্ডা দিয়েছেন নির্বাচিত পাঠকদের মধ্যে জিনাত মৌ খান, নওমী রুহীন মোনা, সুমন আহম্মেদ ও মাঈশা আমিন। যায়যায়দিনের রেডিও পার্টনার রেডিও টুডে আড্ডাটি লাইভ প্রচার করে। আড্ডাটি কোঅর্ডিনেট করেন এন্টারটেইনমেন্টের বিভাগীয় সম্পাদক রেজাউর রহমান রিজভী ও ছবি তুলেছেন শরীফ সারওয়ার। আড্ডায় সঙ্গে ছিলেন এন্টারটেইনমেন্ট বিভাগের সাদেক সামি, টি আই অন্তর [বাকিটুকু পড়ুন]
- মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে শূন্য মনে হয় : এস আই টুটুল - January 8th, 2008
গত ঈদে সঙ্গীতার ব্যানারে বাজারে এসেছে এস আই টুটুলের নতুন একক অ্যালবাম শূন্য। বুকের শহরে তুমি, জলের ভেতর জলের চলন ও প্রশ্ন অ্যালবামের ধারাবাহিকতায় মুক্তি পাওয়া এ অ্যালবামটিও ইতিমধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় চলে এসেছে। শূন্য এবং অন্যান্য প্রসঙ্গে এস আই টুটুলের সঙ্গে কথা বলেছেন টি আই অন্তর ও ছবি তুলেছেন মঞ্জুরুল করিম।
শূন্য সম্পর্কে বলুন।
শূন্য আমার চতুর্থ একক অ্যালবাম। ভালোবাসা মানে, নিরবধি, নিমন্ত্রণ, ইচ্ছে ঘুড়ি, যাসনে, রাতে নাইরে [বাকিটুকু পড়ুন]