Archive for the Category ‘Features’

অদিতির নতুন অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠান

অদিতির নতুন অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠান

বাংলাদেশ থেকে অদিতি মহসিনের গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম এসেছে তিনটি। প্রথমটি বেরিয়েছিল ২০০৩ সালে, আমার মন চেয়ে রয় আর দ্বিতীয়টি বারতা পেয়েছি মনে মনে ২০০৬ সালে। আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে তৃতীয় অ্যালবাম বিপুল তরঙ্গ রে। এ তিনটিই প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে তৃতীয়টির মোড়ক খোলার অনুষ্ঠান হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। অ্যালবামের মোড়ক খোলা [...]

নতুন অ্যালবামের কাজ শুরু করেছি

নতুন অ্যালবামের কাজ শুরু করেছি

বাংলাভিশনে আজ বিকেলে প্রচার হবে গান ও আলাপ নিয়ে অনুষ্ঠান ‘মিউজিক টুগেদার’। এটি উপস্থাপনা করছেন নীরব ও নাবিলা। পরিচালনা করছেন জাবেদ ইকবাল। অনুষ্ঠানের আজকের শিল্পী ন্যান্সি। কথা হলো তাঁর সঙ্গে।
কী করছেন?
সকালে নেত্রকোনায় যাওয়ার কথা ছিল। কিন্তু হুট করে চলে এসেছি চট্টগ্রামে। ঢাকায় ফিরে তারপর নেত্রকোনায় যাব।
খুব ব্যস্ত নাকি?
হ্যাঁ। আগে কাজ করে পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার [...]

লালনের জীবন জিজ্ঞাসা

লালনের জীবন জিজ্ঞাসা

মানুষে মানুষে ভেদাভেদ বুঝাতে গিয়ে লালন সমগ্র মানুষকে অখন্ড জ্ঞান করেছেন। জাত পাতের তোয়াক্কাহীন লালনের কাছে সব মানুষই সমান। জন্মের কারণে কেঊ হিন্দু, কেউ মুসলমানণ্ড সকলই একই সৃষ্টার মানুষজীব। নদীর জলের যেমন কোন আলাদা জাত। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি সকলেই তো এক জলেতেই শুচি হয়। জলতো কাউকে ভেদাভেদ করে না

ফকির লালন জীবনভর সন্ধান করেছেন অচিন [...]

আলোর পিঠে আঁধার

আলোর পিঠে আঁধার

কী সুরে আর কী কথায়; সব মিলিয়েই যেন শ্রোতাদের জন্য ভিন্ন এক অনুভূতির আশ্রয় কৃষ্ণকলি। প্রথাগত জনপ্রিয়তা হয়তো কখনোই তার কাম্য ছিল না। কিন্তু সংগীত বাণিজ্যের স্রোতের বিপরীতে থেকেও তার গান যেন শ্রোতাদের মনে করিয়ে দিয়েছে জনপ্রিয়তার এক নতুন অধ্যায়ের সাথে। আর গানের অন্য মানুষ হয়ে ওঠা এই সংগীত শিল্পীর সংগীত দর্শন ও সাম্প্রতিক ব্যস্ততা [...]

তৃতীয়’র গল্প

তৃতীয়’র গল্প

সম্প্রতি প্রকাশিত হয়েছে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালামের তৃতীয় একক অ্যালবাম বালাম থ্রি। নতুন কিছু সুর আর শব্দের গাঁথুনিতে এই অ্যালবামের নেপথ্যের গল্প আর বালামের বর্তমান ব্যস্ততা নিয়ে লিখেছেন রাশেদুল হাসান শুভ।
শ্রোতাদের কল্যাণে হর হামেশা কতো গানই তো জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু একটু বড় সময় ধরে যেসব গান শ্রোতাদের মুখে মুখে ফেরে তেমন গান খুঁজতে গেলেই যেন [...]

সংকট জয় করার আহ্বান জানানো হবে

সংকট জয় করার আহ্বান জানানো হবে

যশোরে আজ শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ২৯তম অধিবেশন। সকাল ১০টায় মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (যশোর টাউন হল মাঠ) সহস্র কণ্ঠে জাতীয় সংগীত ও বোধন সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হবে তিন দিনের অধিবেশন। এরই মধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পী ও প্রতিনিধিরা যশোরে পৌঁছে গেছেন। এবারের অধিবেশন নিয়ে কথা হলো [...]

লালন স্মরণ উৎসব – ছেঁউড়িয়ায় মিলনমেলা

লালন স্মরণ উৎসব – ছেঁউড়িয়ায় মিলনমেলা

কুষ্টিয়া শহর থেকে লালন মাজারের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার। মাজারে রিকশা-ভ্যানে যেতে সময় লাগে মাত্র ১০ মিনিট। কিন্তু এ সময় এখন আধা ঘণ্টারও বেশি। শহর থেকে লালন মাজারে একই রাস্তা ধরে যেতে হয়। এ রাস্তা দিন-রাত মানুষের পদচারণে এখন মুখর। সাঁইজির টানে এ ধামে বাউলেরা ছাড়াও সাধারণ দর্শনার্থীদের ভিড় লেগেছে। তাই আয়োজকেরা এবার তিন দিনের [...]

সুমী ও লালন

সুমী ও লালন

খুলনার মেয়ে সুমী, খুলনার ব্যান্ড লালন। ২০০৭ সালে বিপ্রতীপ-এর পর সম্প্রতি বের হয়েছে তাঁদের দ্বিতীয় অ্যালবাম ক্ষ্যাপা।
সুমী ২০০৩ সালের বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চে সেরা একক শিল্পীর পুরস্কার পান সুমী। সেখানেই পরিচয় লিমনের সঙ্গে। সেবার লিমন পেয়েছিলেন সেরা সংগীতায়োজক ও গীতিকারের পুরস্কার। এরপর খুলনার মেয়ে আবারও খুলনায়। লালন নিয়ে গান গেয়ে বেড়াতে লাগলেন সেখানেই।
ব্যান্ড [...]

সত্যেন সেন গণসংগীত উৎসবে আসছেন প্রতুল মুখোপাধ্যায়

সত্যেন সেন গণসংগীত উৎসবে আসছেন প্রতুল মুখোপাধ্যায়

প্রতুল মুখোপাধ্যায় ‘আমি বাংলায় গান গাই’ গানের প্রতুল মুখোপাধ্যায় প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিন স্মরণ করে আয়োজিত ‘সত্যেন সেন গণসংগীত উৎসব’-এ আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে।
উদীচী দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’।
উৎসব কমিটির আহ্বায়ক অমিত রঞ্জন দে জানান, প্রতুল মুখোপাধ্যায় এবারের উত্সবের প্রধান অতিথি। ২৭ মার্চ [...]

এ আয়োজনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছি

এ আয়োজনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছি

‘বাংলায় গাইবে বিশ্ব’—এই স্লোগান নিয়ে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক সংগীত উত্সব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশের পক্ষে প্রথম দিন যাঁরা সংগীত পরিবেশন করেন, তাঁদের মধ্যে একজন শিল্পী হলেন কুমার বিশ্বজিৎ। উৎসব নিয়েই তাঁর সঙ্গে কথোপকথন।
প্রথমবারের মতো এ রকম একটি সংগীত উৎসব হচ্ছে। [...]

Advertisement